এই মুহূর্তে কলকাতা

আগামীকাল থেকে রাজ্যে শুরু দুয়ারে ডাক্তার প্রকল্প।

কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মত বুধবার থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে ডাক্তার প্রকল্প। এই প্রকল্পের প্রথম শিবির হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকে। প্রশাসনিক সূত্রে জনা গেছে, বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে চলবে শিবির। কেশিয়ারি ব্লক ডেভলপমেন্ট অফিসের রবীন্দ্র ভবন এবং খাজরা হাইস্কুলে শিবির হবে। দুদিনের শিবিরে অংশ নেবেন এসএসকেএম হাসপাতালের ৪৫ জন চিকিৎসক। […]

এই মুহূর্তে কলকাতা

ব্যাঁটরায় ভুয়ো কল সেন্টারে গোয়েন্দা পুলিশের হানা, আটক ২।

হাওড়া, ৭ ফেব্রুয়ারি:- ব্যাঁটরায় ভুয়ো কল সেন্টারে গোয়েন্দা পুলিশের হানা। আর্থিক প্রতারণার হদিস। আটক ২।ভুয়ো ওই কল সেন্টারে অভিযান চালিয়ে আর্থিক প্রতারণার হদিশ পেয়েছে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মধ্য হাওড়ার কদমতলা এলাকার ইছাপুরে একটি আবাসনে হানা দেয় হাওড়া সিটি পুলিশের একটি দল। সেখান থেকে আটক করা হয়েছে ২ জনকে। পুলিশ জানিয়েছে, […]

এই মুহূর্তে কলকাতা

বাজেট অধিবেশনে ফের বাংলা ভাগের বিরুদ্ধে কড়া বার্তা দেবে সরকার।

কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- বাংলাভাগের চক্রান্ত কোনও ভাবেই বরদাস্ত করা হবেনা বলে দ্বার্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবির ও বিচ্ছিন্নতাবাদীদের কড়া বার্তা দিতে এবার রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে ফের বাংলা ভাগের বিরুদ্ধে কড়া বার্তা দেবে রাজ্য সরকার। আগামী ১৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী এই প্রস্তাব আনা হবে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় রাজ্যের […]

এই মুহূর্তে কলকাতা

জয়েন্ট এন্ট্রান্স সেশন ওয়ানের ফল প্রকাশ।

কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা জেইই, মেইন, সেশন ওয়ানের ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবার এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা তাঁদের আবেদনপত্রে দেওয়া নম্বর ব্যবহার করে  jeemain.nta.nic.in- ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। শিগগিরই মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনটিএ। এ বছরের ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জানুয়ারি এবং পয়লা […]

এই মুহূর্তে কলকাতা

আশাকর্মীদের বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত খাদ্য ভবন।

কলকাতা ৭ ফেব্রুয়ারি:- আশাকর্মীদের বিক্ষোভকে ঘিরে মঙ্গলবার দুপুরে সল্টলেকে স্বাস্থ্য ভবন চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কিছুক্ষণ ধরে ধস্তাধস্তি চলে। বিক্ষোভের সময় ২ জন আশাকর্মী  অসুস্থ হয়ে পড়েন। সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, করোনা ভাতা সহ ১২ দফা দাবিতে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আশাকর্মীরা। দুপুর ১টা নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে তাঁরা একে […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চম অর্থ কমিশনের অন্তর্বর্তী রিপোর্ট জমা পরল রাজ্যপালের কাছে।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যপালের কাছে আজ রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের অন্তর্বতী রিপোর্ট জমা পড়েছে। কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে এই অন্তর্বর্তী রিপোর্ট তুলে দেন। ১১ দফা সুপারিশে ত্রিস্তরীয় পঞ্চায়েতে সুষ্ঠু অডিটের ব্যবস্থা করার ওপর রিপোর্টে জোর দেওয়া হয়েছে। রাজ্যের অর্থ কমিশন যে টাকা দিচ্ছে, তা পঞ্চায়েত স্তরে ঠিকঠাক পৌঁছাচ্ছে […]

এই মুহূর্তে কলকাতা

গঙ্গা দূষণ রোধে পাঁচ পুরসভার জন্য ১১ কোটি অনুমোদন বিশ্ব ব্যাংকের।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- গঙ্গা রিভার বেসিন প্রকল্পের আওতায় জল দূষণ রোধ করতে বিশ্ব ব্যাঙ্ক রাজ্যের পাঁচটি পুরসভার জন্য ১১ কোটি টাকা অনুমোদন করেছে। বারাকপুর মহকুমার গারুলিয়া পুরসভা, নদীয়া জেলার চাকদহ এবং শান্তিপুর পুরসভার পাশাপাশি হুগলি জেলার চাঁপদানী এবং ভদ্রেশ্বর পুরসভা রয়েছে। এই পাঁচটি পুরসভা এলাকার জন্য প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এই বরাদ্দ থেকে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের তথ্য কমিশনার পদের জন্য আবেদন ১৫ প্রার্থীর।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের তথ্য কমিশনার পদের জন্য আবেদন করলেন ১৫ জন প্রার্থী। আবেদনকারীদের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করে। সেই পদে থেকেই তিনি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদের জন্য আবেদন করেছেন। চিফ ‌ইনফরমেশন কমিশনারের পদটি গত […]

এই মুহূর্তে কলকাতা

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সান্মানিক ডিলিট উপাধি পেলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট উপাধি পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে সোমবার মুখ্যমন্ত্রীর হাতে সংশাপত্র তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর হাতডি লিট তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, উচ্চশিক্ষায় বিশেষ অবদানের কারণেই মুখ্যমন্ত্রীকে ডি লিট দিয়ে সম্মানিত করা হল। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়া […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভা বাজেট অধিবেশনের আগে অরিয়েন্টেশন ক্লাসের আয়োজন।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে আজ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ বিধানসভা ভবনে পরিষদীয় রীতিনীতি সম্পর্কে সদস্যদের আরো ভালোভাবে অবহিত করতে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির ৭০ জনের মত সদস্য বিধানসভার নবনির্মিত প্ল্যাটিনাম জয়ন্তি ভবনের প্রেক্ষাগৃহে ওই ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নেন। মনোজ টিগ্গার নেতৃত্বে বিজেপির […]