হুগলি, ৪ আগস্ট:- ডাউন ব্যান্ডেল লোকালের প্যান্টোগ্রাফ থেকে আগুনের ফুলকি ধোঁয়া, বৈদ্যবাটি স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। জানা গেছে পৌনে দুটো নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল ৩৭২৪৮ বৈদ্যবাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঢোকে। সে সময় দেখা যায় আগুন। ট্রেন থেকে যাত্রীরা নেমে যায়। রিভার্স লাইন চালু থাকায় ট্রেন চলাচলে সমস্যা হয়নি। তবে ডাউন এক নম্বর […]
এই মুহূর্তে
এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড হুগলির বেশ কয়েকটি গ্রাম।
হুগলি, ৩ আগস্ট:- এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড তারকেশ্বর ও ধনিয়াখালীর বেশ কয়েকটি গ্রাম। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি ও বড় বড় গাছ। ঘটনা স্থলে পৌঁছেছে পুলিশ, বিপর্যয় মোকাবিলার দল ও দমকল বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬ টা নাগাদ একটি ঘূর্ণি ঝড় লক্ষ করা যায় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে। তারকেশ্বরের জিয়ারা গ্রাম থেকে […]
রাস্তায় খোলা আকাশের নীচে গবাদী পশু নিয়ে আশ্রয়,বলাগড়ে গৃহহীন মানুষ।
হুগলি, ৩ আগস্ট:- একটানা বৃষ্টিতে বানভাসি বলাগড় ব্লকের একতারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশকিছু গ্রাম। জিরাট খামারগাছির চাষের জমি জলের তলায়। একতারপুরের মানুষ আশ্রয় নিয়েছে রাস্তার ধারে উঁচু জায়গায়। ডহর তিওরনই, মাজদিয়া, সারেন্দা সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। ডিভিসি আরো জল ছাড়লে প্লাবনের আশঙ্কা। বাড়ির ভেতরে জল ঢুকে যাওয়ার জন্য সাপের আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। গত দুদিন […]
সিটুর হয়েও মামলা লড়েছি, দাবী কল্যাণের,বক্তব্যের পাল্টা কটাক্ষ সিটুর।
হুগলি, ৩ আগস্ট:- আজ চুঁচুড়া রবীন্দ্রভবনে হুগলি জেলা, আইএনটিটিইউসির রক্তদান শিবির ও সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থিত হন শ্রীরামপুরের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রমিক আন্দোলন কি তা বোঝাতে গিয়ে সংসদ বলেন, ট্রেড ইউনিয়ন মানে এই নয় যে কোন শ্রমিকের ব্যক্তিগত চিন্তা ভাবনা করার জায়গা। ট্রেড ইউনিয়ন মানেটাই হচ্ছে সামগ্রিকভাবে সমস্ত শ্রমিকের জন্য […]
শহরের জমা জল সরাতে এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পের দ্বারস্থ হাওড়া পুরসভা।
হাওড়া, ৩ আগস্ট:- শ্রাবণের বর্ষায় নিম্নচাপের ভারী বৃষ্টিতে শহরের জমা জল সরাতে এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্পের ব্যবহার করতে চলেছে হাওড়া পুরসভা। রাজ্য সরকারের সহায়তায় উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি পাম্পের ব্যবস্থা করা হয়েছে। সেই পাম্প জমা জল দ্রুত নামাতে সহায়ক হবে। শনিবার দুপুরে এই বিষয়ে হাওড়া পুরসভার প্রধান কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী […]
মাঠ থেকে গরু আনতে গিয়ে খালের জলে তলিয়ে নিখোঁজ বাগনানের বৃদ্ধ।
হাওড়া, ২ আগস্ট:- গাইঘাটা খালের জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক বৃদ্ধ। নিখোঁজ বৃদ্ধের নাম পুষ্পন্ন সাঁতরা। বয়স ৭৬। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা এলাকার কড়িয়া চকে। শুক্রবার বিকেলে গাইঘাটা খালের ওপারে প্রতিদিনকার মতো তিনি মাঠ থেকে দিনের শেষে গরু আনতে গিয়েছিলেন। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মিলছে না। রাতেই বাগনান থানায় নিখোঁজ ডায়েরি […]
বিহারের নিখোঁজ ব্যাক্তিকে ঘরে ফেরালো চুঁচুড়া থানার পুলিশ। মানবিক মুখ পুলিশের।
হুগলি, ৩ আগস্ট:- সাম্প্রতিক সময়ে অচেনা অজ্ঞাত কাউকে দেখলে তার আচরনে অস্বাভাবিকতা থাকলে সন্দেহের বাতাবরন তৈরী হয়েছে। মারধোর গণধোলাইয়ের ঘটনা ঘটেছে একাধিক। সেই সময় দাঁড়িয়ে এমনই এমনজন মানুষকে উদ্ধার করে বাড়ি ফেরালো চুঁচুড়া থানার পুলিশ। মানবিক মুখ চন্দননগর পুলিশের। দিন দশেক আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কলকাতায় যোগারের কাজ করেন দুদিন। কলকাতা থেকে বাড়ি ফেরার জন্য […]
অভিনব পন্থায় ব্যান্ডেলে চুরি, শেষ রক্ষা হলোনা, সিসিটিভিই ধরিয়ে দিল গুণধরকে।
হুগলি, ২ আগস্ট:- ছাতা রেখে যাওয়ার অছিলায় হোটেল মালিকের মোবাইল টাকা চুরি! সিসি ক্যামেরা চিনিয়ে দিলো চোর।ছাতা ফেরত নিতে এসে ধরা পড়ল। ব্যান্ডেল চার্চের সামনের একটি হোটেলের ঘটনা। গত বুধবার দুপুরে এক যুবক গনেশ দে’র হোটেলে আসেন। হোটেল মালিক গনেশকেই যুবক জিজ্ঞাসা করেন “তুই এখানে কাজ করিস”? গনেশ মজার ছলে জানান হ্যাঁ তিনি কাজ করেন। […]
কই মাছ গলায় আটকে মৃত্যু হল এক যুবকের।
হুগলি, ২ আগস্ট:- পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গ্রাম গোয়াল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা যুবক। বছর ছয়েক আগে বিবাহ করেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বিয়ের কিছুদিন পর থেকে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম ঝাপানডাঙ্গা এলাকায় ভাড়া থাকতেন। যুবকের পরিবার থাকে পান্ডুয়ায়। যুবকের পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টির জল পুকুর ডুবিয়ে রাস্তার উপর দিয়ে বইতে থাকে। সেই জলে […]
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলনেতার নেতৃত্বে প্রতিবাদে সামিল বিধায়করা।
কলকাতা, ২ আগস্ট:- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের নির্বাচিত বিধায়করা বিধানসভায় প্রতিবাদ সামিল হতে দেখা গেল। তাদের অভিযোগ গরিব মানুষরা তাদের ক্রয় ক্ষমতা হারিয়েছে, বাজার অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে গরিব মানুষের। তাই বিধানসভায় বাইরে শ্লোগান বিরোধী দলনেতার নেতৃত্বে এত দাম খাবো কি মমতা যাবে কি স্লোগান দিতে দেখা যায়। বিধায়িকা অগ্রিমিত্রা পল জান […]











