সুদীপ দাস , ৭ মে:- আভা দত্ত(৭৪), বাড়ি – ফুলপুকুর লেন, চুঁচুড়া। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় ফোন করেন আভাদেবীর ছেলে অভিজিৎ দত্ত। অভিজিৎবাবু ও তাঁর স্ত্রী মনিষা দত্ত দুজনেই কোভিড পজেটিভ। থাকেন ফুলপুকুরের পাশে নারকেল বাগানে। সন্ধ্যা সাতটা নাগাদ অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যায় আরোগ্যর সদস্যরা। তখন ভদ্রমহিলা অক্সিজেনের অভাবে ছটফট করছেন। দরজা ভেঙে ভিতরে ঢোকে আরোগ্যর সদস্যরা। অ্যাম্বুলেন্স থেকে অক্সিজেন বের করে মহিলাকে মুখে লাগিয়ে দেয়। এরপর চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। গতকাল সকালে আভা দেবীর ভাসুর কোভিড আক্রান্ত হয়ে কোলকাতার হাসপাতালে মারা যান। আভাদেবীর ছটফটানি দেখে আরোগ্য সদস্যরা কিছুক্ষনের জন্য ভেঙে পরে। মানসিকভাবে ভেঙে পরে তাঁরা সেসময় ভেবেছিলো আরোগ্য আর কোভিড নিয়ে কাজ করবো না! ভিডিওতে আভাদেবীর ছটফটানি বর্তমান কোভিড পরিস্থিতির ভয়ানক উদাহরন!
Related Articles
পরপর মন্দিরে চুরি জগৎবল্লভপুরে, চাঞ্চল্য।
হাওড়া, ১ এপ্রিল:- ফের পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরে। রবিবার রাতে জগৎবল্লভপুরের বাদেবেলিয়া মহিষগোট এলাকায় দুটি মন্দির ও একটি গোডাউন ভেঙে চুরি হয় লক্ষাধিক টাকার সরঞ্জাম, সোনার গহনা ও নগদ টাকাপয়সা। পরপর চুরির ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। সোমবার সকালে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। Post Views: 355
নিম্নচাপে ক্ষতির আশঙ্কা সবজি চাষিদের , বাজারের দাম আগুন হবে বলে আশঙ্কা বিক্রেতাদের।
হুগলি , ২১ আগস্ট:- বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুন গতকাল থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি । তারউপর দুদিন লকডাউন । ফলে মাঠের সবজি মাঠেই পড়ে রয়েছে । ক্ষতির আশঙ্কা সবজি চাষিদের । দুদিনের লকডাউন উঠে গেলে দাম বৃদ্ধির সম্ভাবনা বাজারে । এমনিতেই বাজারে কাঁচা সবজির দাম আগুন রয়েছে । তার উপর বৃষ্টি ও দুদিনের লকডাউন আরো […]
ধর্ষকদের স্বর্গরাজ্য তৈরি হয়েছে বাংলায়, এভাবেই সরকারকে আক্রমণ বিজেপির মহিলা সভানেত্রীর।
হাওড়া, ৪ নভেম্বর:- “বাংলায় রেপিস্টদের স্বর্গরাজ্য তৈরি হয়েছে”, এমনই অভিযোগ করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। হাওড়ার জগৎবল্লভপুরে বয়স্কা আশ্রমিক মহিলাকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতাকে শুক্রবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে দেখতে এসে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করা হয়েছে। লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। কি […]








