কলকাতা , ৭ মে:- করোনা সংক্রমণ এর দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ছে। তাই রাজ্য সরকার সব জেলার ব্লক, গ্রামীণ এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বাধ্যতামূলকভাবে কোভিড শয্যা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য দপ্তর এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শহরের মত সব জেলার ব্লক, গ্রামীণ ও প্রাথমিক স্বাস্থ্যকেন্ড্রে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দের কাছে পাঠানো হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই ধরনের সব হাসপাতালেই পাঁচটা থেকে দশটা শয্যা মৃদু উপসর্গ যুক্ত রোগীদের জন্য বরাদ্দ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রাখতে হবে এম্বুলেন্স এবং অক্সিজেনের ব্যবস্থাও। স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তী জানিয়েছেন বাড়ির কাছের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেন রোগের চিকিৎসা করা সম্ভব হয় সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Related Articles
হাওড়ায় প্রকাশ্য রাস্তায় বাইক আরোহীর হাতে হেনস্থার শিকার ট্রাফিক পুলিশের কর্মী অভিযুক্ত যুবক গ্রেফতার।
হাওড়া,১৬ ফেব্রুয়ারি:- এবার কর্তব্যরত ট্রাফিক পুলিশকে প্রকাশ্য রাস্তায় হেনস্থার অভিযোগ উঠল বাইক চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শনিবার রাতে হাওড়ার বালি থানার বালিখাল এলাকায়। ওইসময় সেই রাস্তায় ট্রাফিকের ডিউটি দিচ্ছিলেন সমর মন্ডল নামের বালি ট্রাফিক গার্ডের ওই ডিউটি অফিসার। সঙ্গে ছিলেন তার সহকর্মী। তারা দেখেন যে এক যুবক বাইক নিয়ে এসে রোড ডিভাইডারের কাছে আইন […]
অনুশীলনে ফিরছে ভবানীপুর ও মহামেডান, নিয়ম-বিধি মেনে অনুশীলন।
স্পোর্টস ডেস্ক , ১৯ আগস্ট:- মার্চ মাসে লকডাউন শুরু হওয়ার পর থেকেই ময়দান বন্ধ। কেউ ময়দানে খেলার অনুমতি পায়নি। কিন্তু শীঘ্রই শুরু হবে দ্বিতীয় ডিভিশন আইলিগের খেলা। বাংলার দু’টি দল ভবানীপুর ও মহামেডান দ্বিতীয় ডিভিশন আইলিগে খেলবে। তাই এই দু’টি দলকে প্র্যাকটিস করার অনুমতি দিল সরকার।এদিন দু’টি দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। ভবানীপুরের পক্ষ থেকে কোচ […]
পঞ্চায়েতের ঠিকাকর্মীকে মারধর ও কান ধরে উঠবোস করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
হুগলি , ২ জুলাই:- হুগলি জেলার সিঙ্গুরের নসিবপুর গ্রামপঞ্চায়েতের এক ঠিকাকর্মীকে কান ধরে উঠবোস করানোর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। সিঙ্গুরের নসিবপুর গ্রামপঞ্চায়েতের ভান্ডারদহ গ্রামের ঠিকাকর্মী এক তৃনমুল কর্মীকে প্রকাশ্যে কান ধরানো ও হেনস্থা করার ছবি ভাইরাল হতেই সরগরম নসিবপুর গ্ৰাম পঞ্চায়েত। অভিযোগ বিজেপি অস্বীকার করেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির কর্মী ও মহিলা […]






