এই মুহূর্তে জেলা

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন বিধায়কের।

শান্তিপুর , ২১ মে:- করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নদিয়ার শান্তিপুরের বর্ষিয়ান ডানপন্থী নেতা অজয় দে। তিনি পাঁচবারের বিধায়ক এবং ছ তয়বার শান্তিপুর পৌরসভার পৌর প্রধান ছিলেন। তাঁর মৃত্যুতে শান্তিপুর রাজনৈতিক মহল সহ শান্তিপুর এলাকায় শোকের পরিবেশ। গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার থেকে তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই মুহূর্তে জেলা

সাতসকালে বালি ব্রিজ থেকে শিশুকে নিয়ে গঙ্গায় ঝাঁপ। ঘটনার সত্যতা যাচাই করছে পুলিশ।

হাওড়া , ২১ মে:- শুক্রবার সাতসকালে এক শিশুকে সঙ্গে নিয়ে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় মরণঝাঁপ দেন এক ব্যক্তি। প্রাতঃভ্রমণকারীদের সূত্রে এই খবর রটে গেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নেওয়া হচ্ছে সিসিটিভির সাহায্য।সূত্র মারফত জানা গেছে, এদিন ভোরে সাড়ে ৬টা নাগাদ বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে বালি […]

এই মুহূর্তে জেলা

পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় রণক্ষেত্র আরামবাগ।

আরামবাগ , ২১ মে:- বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় রনক্ষেত্র আরামবাগের পুর্ব কেশবপুরের স্বামীজি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, লকডাউন জারি রাখতে পুলিশ তৎপরতা দেখালে আক্রান্ত হয় পুলিশ।গাড়ি ভাঙ্গচুর করা হয়। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। […]

এই মুহূর্তে জেলা

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন হিন্ডালকো শিল্পগোষ্ঠীর কর্তারাও।

হাওড়া , ২১ মে:- করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার প্রশাসনের পাশে দাঁড়ালেন বাণিজ্য ও শিল্প জগতের কর্মকর্তারাও। হাওড়ায় এক শিল্পগোষ্ঠী পরিচালিত বেলুড়ের হিন্ডালকো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বৃহস্পতিবার হাওড়ার জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয় বিদেশ থেকে আমদানি করা ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর। এই অক্সিজেন কনসেন্ট্রেটর পরিবেশ থেকে বাতাস সংগ্রহ করে তা থেকে নাইট্রোজেন সহ অন্য দূষিত অংশ বাদ […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে রদবদল।

কলকাতা , ২০ মে:- রাজ্য সরকার প্রশাসনিক স্তরে দুটি রদবদল করেছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সংঘমিত্রা ঘোষকে তার পুরনো পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন থেকে নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিবের দায়িত্ব সামলাবেন। অপরদিকে আরও একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্মারকি মহাপাত্রকে অর্থ দপ্তরের সচিব করা হয়েছে।

এই মুহূর্তে কলকাতা

আম্ফানের বর্ষপূর্তিতে ফের সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় , সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যবাসী।

কলকাতা , ২০ মে:- বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানের বর্ষপূর্তির দিনে ফের এক সম্ভাব্য বিপর্যয় সৃষ্টিকারী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী ২৬ শে মে নাগাদ ওই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পরতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে।আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে উত্তর আন্দামানে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর আগামী ২২ শে মে নাগাদ একটি নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে। […]

এই মুহূর্তে জেলা

করোনার সাহায্যার্থে রিষড়ার গ্রীন ভলেনটিয়ার্সকে নিজের গাড়িদান মিহিরের।

তরুণ মুখোপাধ্যায় , ২০ মে:- করোনার মহামারীতে বিপর্যস্ত সারাদেশ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মারণ রোগের আক্রমণের শিকার হচ্ছেন। চলছে মৃত্যু-মিছিল। এই অবস্থায় সমাজের বেশ কিছু সাহসী মানবিক মানুষ এই রোগের মোকাবিলায় পথে নেমেছেন। গত একমাস ধরে হুগলির রিষড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীরা কোভিড ক্লাব গঠন করেছেন। নাম দিয়েছেন গ্রীন ভলেন্টিয়ার। প্রায় ৫০ জন উদ্যমী যুবক […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার শিবপুর শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লিতে আগুন।

হাওড়ার শিবপুর শ্মশানঘাটে বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক চুল্লিতে আগুন লাগে। এলাকার স্থানীয় বাসিন্দারা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনার কারণে বন্ধ করতে হয় বৈদ্যুতিক চুল্লি। এদিন শবদাহ চলাকালীন আগুন লেগে বিপত্তি ঘটে হাওড়ার শিবপুর শ্মশানে। এখানকার […]

এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই হবে স্থগিত হওয়া চলতি বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক , জানালেন শিক্ষামন্ত্রী।

কলকাতা , ২০ মে:- করোনার প্রকোপে পিছিয়ে গেলেও বাতিল হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। এই দুটি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আজ বিকাশ ভবনে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, বিদ্যালয় শিক্ষা সচিব […]

এই মুহূর্তে জেলা

পুলিশের কমিউনিটি কিচেন হাওড়ায়। উদ্বোধনে হাওড়ার নগরপাল।

হাওড়া , ২০ মে:- পাশে আছি’ এই বার্তা তুলে ধরে করোনাকালে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল হাওড়া সিটি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে কমিউনিটি কিচেন প্রকল্পের শুভ সূচনা হয়। এর সূচনা করেন হাওড়ার নগরপাল সি সুধাকর। উপস্থিত ছিলেন মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এ […]