সুদীপ দাস , ২১ মে:- উত্তরপ্রদেশ থেকে বিহার; নদীতে ভাসছে লাশ! যার জেরে গঙ্গার মাছের বাজারে ভাটা। দিন পনেরো আগেও যে ইলিশের দাম ছিলো ১৩০০ থেকে ১৪০০ টাকা। বর্তমানে সেই মাছ সাত থেকে আটশোতেও বিকোচ্ছে না। যে চিংড়ি ছিলো ৩৫০ থেকে ৪০০ সেই চিংড়ির দর ২০০ হেঁকেও লাভ হচ্ছে না। তাজা এইসমস্ত মাছগুলির দোষ একটাই। তারা বিশুদ্ধ গঙ্গার হলেও এই মুহূর্তে গঙ্গার বিশুদ্ধতা হারিয়েছে বলে অনেকেরই মত। কারন কোভিড আবহে উত্তরপ্রদেশ ও বিহারের নদীতে ভাসছে সারি সারি লাশ। গঙ্গা-যমুনা সহ একাধিক নদীতে লাশ ভাসার খবর প্রকাশিত হওয়ার পর কয়েকশো কিমিদূরে পশ্চিমবঙ্গেও তার প্রভাব পরেছে। যার জেরে গঙ্গার মাছের বিক্রি তলানিতে ঠেকেছে। হুগলীর গঙ্গা তীরবর্তী চকবাজারে এমনটাই ছবি উঠে এলো। ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই আশঙ্কা এই মুহুর্তে গঙ্গার মাছ খেলে যদি কোন রোগ হয়… বিশেষ করে করোনা।
Related Articles
রাজ্যে আরও নতুন আটটি থানা তৈরি হচ্ছে।
কলকাতা, ৯ মার্চ:- রাজ্যে আরও ৮টি নতুন থানা তৈরি হচ্ছে। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। এর মধ্যে অধিকাংশই ব্যারাকপুর শিল্পাঞ্চলে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই নতুন আটটি থানা হল, দক্ষিণেশ্বর, নাগেরবাজার, কামারহাটি, মোহনপুর, বাসুদেবপুর, শিবদাসপুর, হালিশহর ও জেটিয়া। বীজপুর থানা ভেঙে হবে জেটিয়া থানা। বীজপুর ও নৈহাটি থানার একাংশ নিয়ে […]
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ, মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে বাড়ি ফেরানো হলো।
হাওড়া, ৩১ জুলাই:- স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ, মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে বাড়ি ফেরানো হলো।মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা ( শ্রদ্ধা রেহাবিলিটেশন ফাউন্ডেশন) এ রাজ্যের ৫ মানসিক ভারসাম্যহীন বাসিন্দাকে মুম্বই পুলিশের মাধ্যমে উদ্ধার করেছিল। জানা গেছে, মুম্বইয়ের বিভিন্ন জায়গা থেকে এই মানসিক ভারসাম্যহীন পাঁচ ব্যক্তি দিনের পর দিন রাস্তায় বা কেউ প্লাটফর্মে দিন কাটাচ্ছিলেন। পরে মুম্বই […]
সেমিস্টারে ফি বাবদ ‘অতিরিক্ত’ টাকা চাওয়ায় ছাত্রীরা ভাঙচুর করলো কলেজ।
হাওড়া, ৩১ মে:- হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজে ছাত্রী বিক্ষোভ। ছাত্রীদের হেনস্থা করার অভিযোগ কলেজের পুরুষ কর্মীদের বিরূদ্ধে। ক্ষোভে কলেজে ভাঙচুর ছাত্রীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে আসে পুলিশ। এদিন ঘটনার সূত্রপাত হয় কমার্স তৃতীয় বর্ষের সেমিস্টার ফি জমা দেওয়াকে কেন্দ্র করে। মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজ চত্বর। অভিযোগ, কলেজের ফি ৬২৫ টাকা […]








