এই মুহূর্তে জেলা

সেফ হোম ও রেসকিউ সেন্টারগুলো ঘুরে দেখলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।

হাওড়া , ২৫ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রস্তুতি শুরু হয়েছে। হাওড়ার ডোমজুড় কেন্দ্রেও প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আজ সকালে ডোমজুড়ের বেশ কয়েকটি রেসকিউ সেন্টার এবং সেফ হোম ঘুরে দেখেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি বলেন, ডোমজুড় বিধানসভা এলাকায় যে ১৫টি অঞ্চল রয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েত গুলিতে সরকারি স্তরে এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের […]

এই মুহূর্তে কলকাতা

আজ থেকেই নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২৫ মে:- ঘূর্নিঝড় সতর্কতায় সার্বিক ব্যবস্থাপনার উপরে নজর রাখার জন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে নবান্ন সংলগ্ন উপান্নে পৌঁছে কেন্দ্রীয় কন্ট্রোল রুমটি পরিদর্শন করেন। আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন জেলার খোঁজখবর নেন। এরপরে তিনি নবান্নে চৌদ্দ তলায় তার নিজের অফিসে যান। উল্লেখ্য ঘূর্নিঝড়ের উপরে নজরদারির জন্যে উপান্নে কেন্দ্রীয় ভাবে একটি কন্ট্রোল রুম খোলা […]

এই মুহূর্তে কলকাতা

শক্তি বাড়িয়ে চলেছে ‘ইয়াস’, বালাসোর থেকে ইয়াসের অবস্থান রয়েছে ৪৩০ কিমি দূরে।

কলকাতা, ২৫ মে:- শক্তি বাড়িয়ে চলেছে ‘ইয়াস’। এখনও পর্যন্ত নিম্নচাপের রূপে বাংলার দিকে এগোচ্ছে সে। বুধবার সেটাই সাইক্লোনে রূপান্তরিত হয়ে আছড়ে পড়বে বাংলা এবং ওড়িশার উপকূলে। বাংলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছেন। বাংলার উপকূলবর্তী এলাকায় আগে থেকেই সতর্কতা অভিযান চলছিল। সেই অভিযানে আরও জোর দেওয়া হল। দিঘা, মন্দারমণি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। […]

এই মুহূর্তে জেলা

রাতের অন্ধকারে ১২ টি দোকান পুড়ে ছাই চুঁচুড়ায়।

সুদীপ দাস , ২৫ মে:- রাতের অন্ধকারে ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেল। চুঁচুড়া থানা অন্তর্গত খাদিনা মোড় সংলগ্ন ফুড কর্পোরেশন ইন্ডিয়ার FCI র সামনে লাইন দিয়ে ১২টি দোকান পুড়ে ভুষীভূত হয়ে গেল। রাত ১২টা নাগাদ হঠাৎ করে পাশের একজন দেখে দোকান গুলো থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। তড়িঘড়ি চুঁচুড়া ফায়ার ব্রিগেডে খবর দেওয়া […]

এই মুহূর্তে জেলা

সেফ হোমের উদ্বোধন আরামবাগে।

আরামবাগ, ২৫ মে:- সেফ হোমের উদ্বোধন হল হুগলি জেলার আরামবাগ এক নম্বর ওয়ার্ডে। এদিন এই সেফ হোমের উদ্বোধন করেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা থেকে শুরু করে সঠিক পরিসেবা দেওয়ার জন্য সেফ হোমের উদ্বোধন হয়। জানা গিয়েছে, […]

এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও। খোলা হল কন্ট্রোল রুম। বৈঠক করলেন অরূপ রায়।

হাওড়া , ২৫ মে:- ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর মোকাবিলায় হাওড়া পুরসভায় সমবায় মন্ত্রী অরূপ রায় পুরসভার সাংগঠনিক প্রশাসকমন্ডলীকে নিয়ে পুরসভার মধ্যেই একটি কন্ট্রোল রুম খুললেন। অরূপ রায় বলেন, এবার ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা অনেক বেশি সতর্কতা গ্রহণ করেছি। প্রতিটি থানা এলাকায় পুরসভার গাছ কাটার টিম পাঠানো হয়েছে। জল যাতে না জমে তারজন্যে পুরসভার সব পাম্প হাউস ও […]

এই মুহূর্তে কলকাতা

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কলকাতা ও শহরতলীতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সি ই এস সি প্রস্তুত।

কলকাতা , ২৫ মে:- আসন্ন ইয়াস বা যশ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কলকাতা ও শহরতলীতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সি ই এস সি প্রস্তুত। আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুতি নেওয়া হলেও ঝড়ের সময় বিপর্যয় ঠেকাতে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে। ঝোড়ো হাওয়া যে যে এলাকা দিয়ে […]

এই মুহূর্তে জেলা

চলমান অক্সিজেন পরিষেবার সূচনা।

হাওড়া, ২৪ মে:- কোভিড আক্রান্তদের হাসপাতালে পাঠানোর জন্য একটি হাওড়া জেলা হাসপাতালে ও একটি টি এল জায়সওয়াল হাসপাতালে মোট দুটি চলমান অক্সিজেন পরিষেবার শুভ সূচনা করলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়। করোনা সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই। বহু রোগীকে হাসপাতলে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে ভর্তির আগের সময়টি একজন করোনা রোগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে […]

এই মুহূর্তে জেলা

শিয়রে ইয়াশ , প্রস্তুতি হাওড়া জেটিঘাটেও।

হাওড়া, ২৪ মে:- ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ এর সতর্কতা হিসেবে হাওড়া জেটিঘাটেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। লঞ্চগুলিকে রশির সাহায্যে এবং লোহার চেনের সাহায্যে বেঁধে রাখা হয়েছে। কর্মীদের যুদ্ধকালীন ভিত্তিতে প্রস্তুত রাখা হয়েছে বিপদ মোকাবিলার কাজে। এর আগেও আয়লা, বুলবুল, আমফান প্রমুখ ঘূর্ণিঝড়ের মোকাবিলা যেভাবে করা হয়েছিল সেইভাবেই আসন্ন ঘূর্ণিঝড় ইয়াশ এর মোকাবিলা করা হচ্ছে। রক্ষণাবেক্ষণের কাজে কর্মীরা […]

এই মুহূর্তে কলকাতা

প্রশাসনিক কাজের সুবিধার্থে চাকরির মেয়াদ বৃদ্ধি মুখ্যসচিবের।

কলকাতা , ২৪ মে:- রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর চাকরির মেয়াদ বৃদ্ধি করেছে। আরও তিনমাস তিনি রাজ্যের মুখ্যসচিব পদে বহাল থাকবেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জানিয়েছেন। উল্লেখ্য চলতি মাসেই মুখ্য সচিবের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান করনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনিক কাজের সুবিধার্থে তার কর্মজীবন আরও তিন […]