কলকাতা, ৩ মে:- করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ এবং এতে শিশু ও সদ্যোজাতদের বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি রাখতে স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতার সব মেডিকেল কলেজ হাসপাতাল গুলিকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। […]
এই মুহূর্তে
হুগলি প্রেস ক্লাব ও ভারত সেবাশ্রমের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন।
হুগলি, ৩ মে:- কোভিড পরিস্থিতি ও ইয়াস ঘূর্ণিঝড় কবলিত মানুষদের কথা মাথায় রেখে হুগলি প্রেস ক্লাব ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো “খাদ্য সামগ্রী বিতরণ” অনুষ্ঠান। শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাবের ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক বিপন্ন মানুষের হাতে তুলে দেয়া হয় এই খাদ্য সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মহাদেবানন্দ,বিশিষ্ট […]
খুলে গেলো তারকেশ্বর মন্দির।
হুগলি , ৩ মে:- বৃহস্পতিবার থেকে ভক্ত সাধরনের জন্য পুনরায় খুলে গেলো তারকেশ্বর মন্দিরের দরজা। তবে করোনা সম্পর্কিত সরকারী সমস্ত বিধি নিশেষ মেনে চলতে হবে ভক্তদের। সকাল বৃহস্পতিবার সকাল থেকে ৭ টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হলো মন্দিরের দরজা। আপাতত খোলা সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকছে মন্দিরের মূল দরজা। করোনা […]
করোনা পরিস্থিতিতে স্বল্প সঞ্চয়ে আবার সেরা বাংলা।
কলকাতা , ৩ মে:- করোনা সঙ্কট ও কার্যত লকডাউনের আবহেও স্বল্পসঞ্চয়ে আবার শীর্ষে বাংলা। স্বল্প সঞ্চয় প্রকল্পে দেশের সব রাজ্যকে টেক্কা দিয়ে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। অর্থ মন্ত্রকের অধীন ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট স্বল্প সঞ্চয়ে বাংলার এই সাফল্যের তথ্য প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্যে জানানো হয়েছে সারাদেশের মধ্যে পশ্চিম বঙ্গে স্বল্প সঞ্চয়ে ডাকঘরে চলতি […]
হাওড়ায় কমিউনিটি কিচেন কর্মসূচির উদ্বোধন অরূপ রায়ের।
হাওড়া, ৩ মে:- পাড়ায় পাড়ায় অনেক সমস্যা। কেউ অক্সিজেন পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকার অক্সিজেন সাপ্লাই ঠিকমতো দিতে পারছে না। ভ্যাক্সিনের সাপ্লাই ঠিকমতো হচ্ছে না। নানা ধরণের অসুবিধা সত্ত্বেও মানুষের পাশে আমরা রয়েছি। সেই অসুবিধাগুলো দূর করতে অনেকে এগিয়ে এসেছেন। বহু জায়গায় অক্সিজেন পার্লার হয়েছে। সেফ হোম চালু হয়েছে। মানুষের পাশে থাকা এটা আমাদের দলের সকলেরই […]
মধ্যযুগীয় স্বাপত্য ও ভাস্কর্য শিল্পাকলার আদলে তৈরি হয়েছে খাটুলের বাবা বিরিঞ্চিনাথের মন্দির।
হুগলি , ৩ মে:- হুগলি জেলার একটি প্রত্যন্ত জনপদ হলো গোঘাটের খাটুল।এই প্রাচীন জনপদে গড়ে উঠেছে স্বয়ংভু দেবাদিদেব মহাদেবের মন্দির।মধ্যযুগীয় স্বাপত্য ও ভাস্কর্য শিল্পাকলার আদলে তৈরি হয়েছে খাটুলের বাবা বিরিঞ্চিনাথের মন্দির। মন্দিরের গর্ভগৃহের প্রায় চার থেকে পাঁচ ফুট গর্তের মধ্যে বাবা শিবের অবস্থান। করোনা পরিস্থিতিতে নির্জনতা যেন সাক্ষী হয়ে থাকছে বাবা বিরিঞ্চিনাথের মন্দির। তবে এই […]
বালিতে গঙ্গায় ভেসে উঠল মাঝবয়সী ব্যক্তির দেহ। চাঞ্চল্য।
হাওড়া , ৩ মে:- হাওড়ার বালিতে বারিন্দ্রপাড়া ঘাটে বৃহস্পতিবার সকালে ভেসে ওঠে এক মাঝবয়সী ব্যক্তির দেহ। ঘাটের সিঁড়িতে দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় মানুষ ঘাটে ছুটে আসেন। তবে, বেলা সাড়ে ১১টা পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। জলের স্রোতে দেহটি অন্য কোথা থেকে ভেসে এসেছে কিনা বা অন্য কিছু ঘটনা তা […]
আজ দুপুর থেকে জল বন্ধ থাকবে হাওড়া পুরনিগম এলাকায়।
হাওড়া , ৩ মে:- আজ দুপুর থেকে জল বন্ধ থাকবে হাওড়া পুরনিগম এলাকায়। পুরসভা সূত্রে এই জল বন্ধের নোটিশ আগেই দেওয়া হয়েছিল। জরুরী ভিত্তিতে পদ্মপুকুর জল প্রকল্পের মূল পাইপলাইনের ছিদ্র মেরামতি ও ভালব পরিবর্তন সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই আজ ৩ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আগামীকাল ৪ জুন, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত হাওড়া পুরনিগমের […]
কোভিড পরিস্থিতি নিয়ে বণিকসভা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামীকাল বৈঠকে মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২ জুন:- বর্তমান কোভিড পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্গঠন ও পুনর্বাসন নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার আগামীকাল আরও এক দফায় বিভিন্ন বণিকসভা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য বণিকসভার রাজ্য ও জেলাস্তরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন […]
মুকুল পত্নীকে দেখতে হাসপাতালে অভিষেক , পাশে থাকার আশ্বাসে ফিরল দলবদলের জল্পনা।
কলকাতা , ২ জুন:- মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আবার জল্পনা উস্কে দিয়ে নিয়ে তাঁর করোনা আক্রান্ত স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় কলকাতার ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে পৌঁছে যান অভিষেক। যেখানে বিগত বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা দেবী। সেখানে মকুলজায়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তৃণমূল […]

