হুগলি , ৩ মে:- বৃহস্পতিবার থেকে ভক্ত সাধরনের জন্য পুনরায় খুলে গেলো তারকেশ্বর মন্দিরের দরজা। তবে করোনা সম্পর্কিত সরকারী সমস্ত বিধি নিশেষ মেনে চলতে হবে ভক্তদের। সকাল বৃহস্পতিবার সকাল থেকে ৭ টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হলো মন্দিরের দরজা। আপাতত খোলা সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকছে মন্দিরের মূল দরজা। করোনা বিধি মেনে ভক্তদের এই নির্দিষ্ট ঘন্টার মধ্যে মুখে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। চোঙার মাধমে জল ঢালতে হবে ভক্তদের। মন্দির খোলার এই নতুন নির্দেশিকা তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে মাইকিং করা হচ্ছে আশেপাশের এলাকায়। উল্লেখ্য তারকেশ্বর চত্বরে করোনা সংক্রমন বৃদ্ধির কারনে গত ৮ই মে ভক্তদের প্রবেশ পুরোপুরী বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। সংক্রমন বেশ কিছুটা কমায় পুনরায় মন্দির খোলার ব্যাপারে এই সিন্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে সমস্ত ভক্তদের সরকারী সমস্ত বিধিনিশেষ মেনে চলতে হবে।
Related Articles
“দিন থেকে রাত রবীন্দ্রনাথ”, রবীন্দ্র স্মরণে অনুষ্ঠান হাওড়ার শরৎ সদনে।
হাওড়া, ৯ মে:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সোমবার ২৫ বৈশাখ হাওড়ার শরৎ সদনে “দিন থেকে রাত রবীন্দ্রনাথ” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে ওই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের সরকারের সমবায় মন্ত্রী অরূপ রায়। অরূপ রায় বলেন, ২০১২ সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। মাঝে ২ বছর কোভিডের কারণে এই অনুষ্ঠান হয়নি। এবারের অনুষ্ঠানে […]
রাজ্যকে না জানিয়ে জলাধারগুলি বারবার জল ছাড়ায় আরামবাগে এসে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ ওগড়ালেন মুখ্যমন্ত্রী।
আরামবাগ, ২ অক্টোবর: আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত জলাধার গুলির বিরুদ্ধে তোপ দাগেন। রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ার জন্য জলাধার কর্তৃপক্ষগুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি নাম না করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়া নিয়ে […]
বিএসএফ হেপাজতে মৃত্যু বাংলাদেশের পাচারকারির।
উঃ২৪পরগনা,২৩ জানুয়ারি:- সীমান্তরক্ষী বাহিনীর হেপাজতে মৃত্যুর অভিযোগ উঠলো এক বাংলাদেশের পাচারকারির। মৃতের নাম হানিপ আলি (৩২)। বাংলাদেশের যশোরের আগরা পুলেটের বাসিন্দা। গতকাল সন্ধ্যা সূত্রের খবর, বুধবার সকালে ৬ থেকে ৬:৩০ টা নাগাত বাংলাদেশ থেকে দুই জন বাংলাদেশি অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখন তাদের ডোবার পাড়ার ১৫৮ নম্বর ব্যাটেলিয়ন তারা করে। এক জন […]








