এই মুহূর্তে কলকাতা

জেড ক্যাটাগরি মুকুলকে ও শুভ্রাংশুকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেবার সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা , ১২ জুন:- সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন করা মুকুল রায়কে রাজ্য সরকার জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার পুত্র প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে এ খবর জানা গেছে। গতকাল তৃণমূল কংগ্রেসে যোগদান এর পরেই মুকুলবাবুর নিরাপত্তায় রাজ্য পুলিশ মোতায়েন করা হয়। যদিও […]

এই মুহূর্তে কলকাতা

রাজবংশী ভাষা একাডেমি পাঁচ হাজারের বেশি শব্দ সমন্বিত দ্বিতীয় সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছে।

কলকাতা, ১২ জুন:- রাজবংশী ভাষার প্রসারের উদ্দেশ্যে রাজ্য সরকারের তৈরি রাজবংশী ভাষা একাডেমি সংশ্লিষ্ট ভাষার একটি অভিধান প্রকাশ করতে চলেছে। এই অভিধান প্রকাশিত হলে উত্তরবঙ্গের জনসংখ্যার ৫৪ শতাংশ রাজবংশী সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন বলে রাজবংশী ভাষা একাডেমীর সভাপতি বংশী বদন বর্মন জানিয়েছেন। তিনি বলেন গত বছর প্রথম পরীক্ষামূলক ভাবে এই অভিধান প্রকাশ করা হয়। এবার […]

এই মুহূর্তে কলকাতা

কেবল টেলিভিশন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের ভ্যাকসিন দেবার ব্যাবস্থা করতে উদ্যোগী সরকার।

কলকাতা, ১২ জুন:- রাজ্যে কেবল টেলিভিশন শিল্পের কর্মীদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করতে রাজ্য সরকার আজ সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থা গুলির সঙ্গে বৈঠকে বসছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সহ স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকেরা আজ রাজ্যের ছটি বৃহৎ মাল্টি সিস্টেম অপারেটর সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্যে প্রায় এক লক্ষ আশি হাজার কেবল অপারেটর […]

এই মুহূর্তে জেলা

ডেঙ্গু নিয়ে সচেতনতা ও প্রশিক্ষণ শিবির আরামবাগ পৌরসভায়।

আরামবাগ , ১২ জুন:- ডেঙ্গু নিয়ে সচেতনতা শিবির ও প্রশিক্ষণ শিবির আরামবাগ পৌরসভায়।এদিন আরামবাগ পৌরসভায় স্বাস্থ্য বিভাগের কর্মী ও সাফাই বিভাগের কর্মীদের নিয়ে এদিন প্রশিক্ষণ শিবির হয়। উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী ও চিকিৎসক থেকে শুরু করে সাফাই ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। জানা গিয়েছে, রাজ্যে বর্ষা আসার বার্তা আসার সঙ্গে সঙ্গেই পৌরসভাগুলি ডেঙ্গু […]

এই মুহূর্তে জেলা

করোনা আক্রান্তদের সেবায় রেড ভলেন্টিয়ার্সদের হাতে অভূতপূর্ব দান রাজারহাটের কিশোরের।

হাওড়া , ১২ জুন:- রাজারহাটের বিশেষ চাহিদাসম্পন্ন বালক সাইন সিনহা তার ১৩ তম জন্মদিনটি চিরস্মরণীয় করে রাখল তার কীর্তির মধ্য দিয়ে। নিজের পছন্দের সাইকেল কেনার জন্যে জমানো টাকা এদিন সে তুলে দিলো করোনা আক্রান্তের সেবায় রেড ভলেন্টিয়ার্সদের হাতে। অনেকদিন ধরেই বালক সাইনের ইচ্ছে মোটা চাকার একটা সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানোর। সেই লক্ষ্যেই নিজের পিগি ব্যাঙ্কে […]

এই মুহূর্তে কলকাতা

পরিবারতন্ত্রের বিরোধীতায় দলছাড়া মুকুলের ঘরে ফেরার কাণ্ডারী সেই অভিষেক ৷

কলকাতা, ১১ জুন:- প্রায় চার বছর বিজেপিতে কাটিয়ে ফের নিজের পুরনো দল তৃণমূলে ফিরে গেলেন মুকুল রায়। বিধানসভা ভোটের পর থেকে শুরু হওয়া জল্পনাকে সত্যি করে শুক্রবার ছেলে শুভ্রাংশুর হাত ধরে পুরনো দলে ফিরে গেলেন মুকুল। বিজেপিতে জাতীয় সহ সভাপতির মত গুরুত্বপূর্ণ পদ পেলেও কোনও দিন তেমন সক্রিয় হতে দেখা যায়নি তাঁকে। বরং সময়ে সময়ে […]

এই মুহূর্তে জেলা

একই ষাঁড়ের গুঁতোয় মৃত্যু তিনজনের।

হুগলি, ১১ জুন:- হুগলী জেলার চন্দ্রহাটি এলাকায় ষাঁড় গরুর গুতোয় মৃত‍্যু তিন জনের। পুলিশ সূত্রে জানা যায় আজ বেলার দিকে ঐ এলাকার বাসিন্দা লক্ষী ভান্ডারীকে আচমকা বাড়ীর ভিতর ঢুকে ষাঁড় গরুটি গুতোঁয়। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি।পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার মৃত বলে ঘোষনা করেন। এর আগে এলাকার তিলক […]

এই মুহূর্তে জেলা

জমি বিবাদের ঘটনায় খুন এক ব্যক্তি।

হাওড়া, ১১ জুন:- জমি বিবাদের জেরে বাঁশের আঘাতে জখম এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার নলপুর সারপাড়ায়। জানা গেছে, সেখানকার একজনের জমিতে পাড়ার ছেলেরা এবার সরস্বতী পুজো করেছিল প্যান্ডেল করে। এরপর পুজোর কয়েক মাস পার হয়ে যাবার পরেও সেই প্যান্ডেল খোলা হয়নি। অভিযোগ, সেই জমিতে ক্লাব করার চেষ্টা চালায় পাড়ার ছেলেরা। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় ফের বহুতলে আগুন।

হাওড়া , ১১ জুন:- হাওড়া নেতাজি সুভাষ রোডের পর আবারও হাওড়ার বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এবার অগ্নিকান্ডের ঘটনা ঘটল গোলাবাড়ি থানা এলাকার হরদত চামারিয়া রোডে। শুক্রবার দুপুরে ওই এলাকার একটি বহুতলের সাততলার একটি ফ্ল্যাটের কিচেন রুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে […]

এই মুহূর্তে জেলা

সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে চুন তৈরি করেও লাভের মুখ দেখতে পাননা তামলি সম্প্রদায়ের সদস্যরা

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর , ১১ জুন:- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১নং ওয়ার্ডের কাদিঘাট এলাকায় দীর্ঘ ১০০ বছরের বেশি সময় ধরে প্রাকৃতিক উপায়ে ঝিনুক থেকে চুন প্রস্তুত করছেন তামলি সম্প্রদায়ের ৫ পরিবারের সদস্যরা। এই সদস্যদের চুন তৈরি করে রুজিরোজগার হয়। এই বিষয়ে সঞ্জয় তামলি নামে এক চুন প্রস্তুতকারী জানান, সরকারি নিয়ম অনুযায়ী চুনের উপর ঋণ […]