কলকাতা , ১২ জুন:- সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন করা মুকুল রায়কে রাজ্য সরকার জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার পুত্র প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে এ খবর জানা গেছে। গতকাল তৃণমূল কংগ্রেসে যোগদান এর পরেই মুকুলবাবুর নিরাপত্তায় রাজ্য পুলিশ মোতায়েন করা হয়। যদিও তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানেরা এখনো পর্যন্ত মোতায়েন রয়েছেন। তবে মুকুলবাবু ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখেছেন বলে জানা গেছে।
Related Articles
নির্বিঘ্নেই তৃতীয় দফার ভোটগ্রহণ রাজ্যে, ৪ আসনে ভোটের হার ৭৩.৯৩ শতাংশ।
কলকাতা, ৭ মে:- রাজ্যে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ পর্ব শেষ হল শান্তিতেই। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এদিন বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের চার আসনে মোট ভোট পড়েছে ৭৩.৯৩ শতাংশ। মালদা উত্তর লোকসভায় ভোট পড়েছে ৭৩.৩০%। মালদা দক্ষিণে ভোট পড়েছে ৭৩.৬৮% এবং জঙ্গিপুরে সবথেকে কম […]
হাইকোর্টের নির্দেশে শুক্রবার ডিএ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার।
কলকাতা, ২০ এপ্রিল:- কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে ডি এ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে রাজ্য সরকার। শুক্রবার নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে যোগ দেবেন যৌথ সংগ্রামী মঞ্চের ৬ সদস্য। থাকবেন হাইকোর্টের কর্মচারী সমিতির এক প্রতিনিধিও। বিকেল সাড়ে চারটেয় ওই বৈঠক ডাকা হয়েছে। Post Views: 437
প্রাকৃতিক দুর্যোগে ক্রমশই জটিল হচ্ছে উত্তর সিকিমের পরিস্থিতি।
কলকাতা, ১৪ জুন:- লাগাতার প্রাকৃতিক দুর্যোগে প্রতিবেশী সিকিম বিশেষ করে উত্তর সিকিমে ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি। দুর্যোগে এপর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাস্তা বন্ধ হয়ে আটকে আছেন প্রায় ১৫০০ পর্যটক। মোবাইল নেটওয়ার্ক বসে যাওয়ায় তাঁদের সঙ্গে পরিজনদের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। খারাপ আবহাওয়ায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। উত্তর সিকিমে একাধিক জায়গায় ধস নেমেছে। প্রবল বৃষ্টিতে […]











