আরামবাগ, ১৪ জুন:- পস্কো আইনে হুগলির গোঘাটের এক যুবককে গ্রেফতার করে আরামবাগ মহকুমা আদালতে পাঠাল পুলিশ। মিথ্যা কেসের অভিযোগ আত্মীয়ের। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ধৃত যুবক গোঘাট এক নম্বর ব্লকের বালি অঞ্চলের কালতা কানাইপুর এলাকার বাসিন্দা। প্রতিবেশি একটি মেয়েকে নাকি যৌন হেনস্তা করে বলে অভিযোগ। মেয়েটির বাড়ির লোকজন গোঘাট থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন।পুলিশ অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম জয়ন্ত রায়।এদিন গোঘাট থানার পুলিশ মেডিকেল করার পর ধৃত যুবককে আরামবাগ মহকুমা আদালতে তোলে। এই বিষয়ে ধৃত যুবককের গ্রাম সম্পর্কে দাদা পল্টু ঘোষ বলেন যৌন হেনস্তার জন্য পস্কো আইনে যে ছেলেটিকে ধরা হয়েছে সেটা সম্পুর্ন ভাবে ফাঁসানো হয়েছে।ছেলেটি নির্দোষ।গ্রামের সকল মানুষ লিখিত ভাবে নিরপেক্ষ তদন্তের দাবী তুলেছে।পুলিশ তদন্ত না করে কেবল মাত্র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে।আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক।যদিও পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে।
Related Articles
রাজনৈতিক দলের ক্যাডারের ভূমিকায় নেমে পড়েছেন রাজ্যপাল :- গৌতম দেব
শিলিগুড়ি , ১ নভেম্বর:- রাজ্যপালের পাল্টা এদিন শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে সাংবাদিক বৈঠক করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এরপর তিনি বলেন যে রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে এসে এবং উত্তরবঙ্গে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আগুন নিয়ে খেলবেন না। কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। তাই অতি বিনয়ের সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধানকে […]
ডুমুরজলা বিজেপির সভায় জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ৩১ জানুয়ারি:- ডুমুরজলা বিজেপির সভায় জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতারা জাতীয় সঙ্গীতকে ভুলভাবে গেয়েছেন বলে বিতর্ক তৈরি হয়েছে। সভার শেষে বিজেপি নেতাদের একসঙ্গে মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার একটি ভিডিও টুইটারে পোস্ট করেন অভিষেক। ওই ভিডিওতে জাতীয় সংগীতের একটি পংক্তি ভুলভাবে গাইতে শোনা […]
“টাটাকে সিঙ্গুরে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের”।
হুগলি, ১৩ এপ্রিল:- “টাটাকে সিঙ্গুরে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের”। ভোট প্রচারে বেরিয়ে আবারো সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে টাটা কে ফিরিয়ে আনা হবে বলে আমজনতাকে প্রতিশ্রুতি দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। জমি আন্দোলনের আঁতুরঘর সিঙ্গুরের গোপালনগরে দাঁড়িয়ে মাইক হাতে আমজনতাকে ভোটের মুখে আবারো শিল্পের বার্তা দিলেন লকেট। এইদিন সকালে সিঙ্গুরের গোপালনগর পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার শুরু […]







