কলকাতা, ১৪ জুন:- রাজ্যে করোনা সংক্রমনের সংখ্যা ক্রমশ কমতে থাকলেও যেসব জেলায় তা ঊর্ধ্বমুখী সংক্রমণ রুখতে রাজ্য সরকার সেইসব জেলা প্রশাসনকে আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সংক্রমনের উর্ধ্বে থাকা নদিয়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলার মত দশটি জেলার জেলাশাসক এবং জেলা স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি যে সব জেলায় দৈনিক সংক্রমণ দুশোর বেশি হচ্ছে সেখানে সংক্রমণ রুখতে প্রয়োজনে কনটেইনমেন্ট জোন তৈরি করার নির্দেশ দেন। সাত, আটটি জেলায় আগামী কয়েকদিনের মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। কড়া বিধি-নিষেধ জারি করায় রাজ্যে দৈনিক সংক্রমনের হার বাইশ শতাংশ থেকে কমে ছয় শতাংশ হয়েছে বলেও মুখ্যমন্ত্রী দাবি করেন।
Related Articles
হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে প্রায় ৯১ লক্ষ টাকা মূল্যের গয়না উদ্ধার , গ্রেফতার এক।
হাওড়া, ১৮ আগস্ট:- নাকা চেকিংয়ের সময় হাওড়া স্টেশনের পুরানো কমপ্লেক্সের ১১ নম্বর গেটে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করল রেল পুলিশ। গতকাল ওই ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৩ কেজি ১০০ গ্রাম রুপো এবং ১কেজি ৯৪০ গ্রাম সোনা। যার আনুমানিক মূল্য প্রায় ৯১ লাখ টাকা। ধৃতের নাম রজত গুপ্তা। তিনি লিলুয়া থানা এলাকার বাসিন্দা। তাঁর কাছ […]
পুরসভায় নিয়ুক্ত প্রশাসকরা পুরসভার অফিসকে রাজনৈতিক কাজে ব্যাবহার করছে বলে অভিযোগ বিজেপির।
কলকাতা , ২ মার্চ:- রাজ্যের ১২৪ টি পুরসভা ও ৭ টি কর্পোরেশনের যেগুলির মেয়াদ শেষ হয়ে গেছে সেই সব পুরসভায় নিয়ুক্ত প্রশাসকরা পুরসভার অফিসকে রাজনৈতিক কাজে ব্যাবহার করছে বলে অভিযোগ বিজেপির। আজ এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে অভিযোগ জানালেন রাজ্য বিজেপির এক প্রতিনীধিরা। আজ বিজেপি নেতা মুকুল রায়, রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত […]
মঙ্গলবার থেকে কলকাতায় দু মাসের জন্য জারি থাকবে ১৪৪ ধারা!
কলকাতা, ২৪ মে:- আগামী মঙ্গলবার থেকে কলকাতার একাংশে দুমাসের জন্য জারি থাকবে ১৪৪ ধারা। শুক্রবার নোটিশ জারি করে এই কথাই জানিয়েছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। কলকাতায় হিংসাত্মক কার্যকলাপ চালানো হতে পারে বলে পুলিশের কাছে খবর রয়েছে। এই কারণেই ১৪৪ ধারা জারি হতে চলেছে শহর কলকাতায়। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার […]







