কলকাতা, ১ জুলাই:- ইয়াশ ঘূর্ণিঝড় জনিত বিপর্যয়ের ত্রাণ ও ক্ষতিপূরণ প্রকল্পে জমা পড়া আবেদনের প্রায় অর্ধেক বিভিন্ন রকম অসঙ্গতির কারণে বাতিল হয়েছে। জমা পড়া আবেদন পত্র পরীক্ষা করে দেখার পর তা বাতিল করা হয় বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ইয়াস দুর্যোগের পর ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকার দুয়ারে ত্রাণ প্রকল্প শুরু করেছিল। গত পয়লা […]
এই মুহূর্তে
আট নতুন থানা ব্যারাকপুর কমিশনারেটে।
কলকাতা, ১ জুলাই:- রাজ্য সরকার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অধীনে আটটি নতুন থানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বেলঘড়িয়া থানাকে ভেঙে নতুন কামারহাটি এবং দক্ষিণেশ্বর থানা তৈরি করা হচ্ছে। দমদম থানাকে ভেঙে নতুন নাগেরবাজার থানা করা হচ্ছে। টিটাগরের দুটো গ্রাম পঞ্চায়েত শিউলি এবং মোহনপুরকে নিয়ে তৈরি হচ্ছে মোহনপুর থানা। বিজপুর এর গ্রামীণ অংশ […]
করোনা মোকাবিলায় বেহাল কোষাগার , ব্যয় সঙ্কোচের নিদান নবান্নর।
কলকাতা, ১ জুলাই:- করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে স্বাস্থ্য খাতে রাজ্য সরকারের বিপুল পরিমাণে অর্থ খরচ হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে অন্যান্য খাতে খরচ ব্যয় সংকোচ করার পথে হাঁটলো রাজ্য। ৩০ জুন অর্থ দপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিধি নিষেধ লাগু থাকবে। এই নির্দেশিকায় সরকারি দপ্তর ও […]
বর্ষা ভেজা রাজপথে বাস ডুমুরের ফুল , চড়া ভাড়া হাঁকলো অটো , যানযন্ত্রনা অব্যাহত শহরে।
কলকাতা, ১ জুলাই:- প্রায় দেড় মাস পর বৃহস্পতিবার রাজ্যে ফের বাস চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে পথে নেমেছে অটো রিক্সা।তবে প্রথম দিনই শহরে গণপরিবহনের যে ছবি ধরা পড়েছে তাতে হতাশ নিত্যযাত্রীরা। সকাল থেকে সরকারি বাস চোখে পড়লেও রাস্তায় বেসরকারি বাস ছিল না বললেই চলে। জ্বালানি খরচ অনেকটাই বেড়ে যাওয়ায় সরকার ভাড়া ভাড়ানোর ছাড়পত্র না দিলে […]
ডক্টরস ডে তে মহতী উদ্যোগ নিলো চুঁচুড়ার অজন্তা সেবা সদন।
সুদীপ দাস, ১ জুলাই:- ডক্টরস ডের দিন এক মহতী উদ্যোগ নিল চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতাল অজন্তা সেবা সদন। প্রসঙ্গত করোণা মহামারীর শুরু থেকেই এই হাসপাতাল এগিয়ে এসেছিল করোনা আক্রান্তদের চিকিৎসায়। তবে এবার মহতি উদ্যোগ নিলো সেই বেসরকারি হাসপাতাল। অজন্তা সেবা সদন এর উদ্যোগে চলতি মাসে সাতটি সাধারণ সজ্জা এবং তিনটি আইসিসি ইউ সজ্জা বিনামূল্যে সংরক্ষিত […]
গাড়িতে লাগানো স্টীকার দেখে সন্দেহ হওয়ায় চার জনকে আটক করলো বালি থানা।
হাওড়া, ১ জুলাই:- হাওড়া বালি নিমতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সন্দেহভাজন হিসেবে চার জনকে আটক করলো। সকালে বালি ট্র্যাফিকগার্ডের পুলিশ নিমতলা এলাকা থেকে ড্রাইভারসহ ৪ জনকে আটক করেছে। প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে জানা গেছে গাড়িটিতে লেকটাউন থেকে এদিন একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। তাদের গাড়িতে বিভিন্ন ধরনের স্টিকার লাগানো ছিল সেই স্টীকার […]
আজ থেকে নতুন ভাবে পথ চলা শুরু করলো মনিকমল হসপিটাল।
তরুণ মুখোপাধ্যায়, ১ জুলাই:- প্রবাদ প্রতিম চিকিৎসক ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন নূতনভাবে পথ চলা শুরু করলো শ্রীরামপুরের অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্র মনিকমল হসপিটাল। ১৯৯৯ সালে হুগলি জেলা সহ আশপাশের এলাকার বেহাল চিকিৎসা ব্যবস্থা দেখে প্রয়াতঃ প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায় শ্রীরামপুর দিল্লি রোড উপর ১৩ বিঘা জমির উপর ২০০ শয্যার হাসপাতালটি গড়ে তোলেন। সিটি স্ক্যান আইসিইউ […]
ভ্যাকসিন কান্ড ইস্যুতে হাওড়ায় বিক্ষোভ বামেদের।
কলকাতা, ১ জুলাই:- কসবায় জাল ভ্যাকসিন কান্ড ইস্যুতে হাওড়ায় বিক্ষোভ বামেদের। বৃহস্পতিবার মধ্য হাওড়ার পঞ্চাননতলা রোড অবরোধ করে তারা। হাওড়া পুরসভার ৩ নম্বর বরো অফিসের সামনের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা। বামেদের তরফে এদিন জানানো হয়, ভুয়ো ভ্যাকসিন আজ দেবাঞ্জন দেবের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তারই প্রতিবাদে এসএফআই অবরোধ করেছিল। […]
বৃক্ষ রোপনের মাধ্যমে স্টেট ব্যাংক দিবস পালন আরামবাগে।
হুগলি, ১ জুলাই:- ১ লা জুলাই মানেই স্টেট ব্যাঙ্ক দিবস।এই জন্য সারা রাজ্য জুড়ে পালিত হলো স্টেট ব্যাঙ্ক দিবস। সেই মতো স্টেট ব্যাঙ্কের হুগলির আরামবাগ শাখাও এই দিনটি মর্যাদার সাথে পালন করে।ব্যাঙ্ক দিবস উপলক্ষে করোন পরিস্থিতি পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক করে তুলতে বৃক্ষরোপন কর্মসূচি নেয়।বৃহস্পতিবার সকালে আরামবাগের বয়েজ হাইস্কুল মাঠে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। আরামবাগ […]
ডক্টরস ডে পালন হাওড়া পুর-নিগমে।
হাওড়া, ১ জুলাই:- আজ ১ জুলাই ‘ডক্টরস ডে’ উপলক্ষে হাওড়া পৌরনিগমের প্রশাসক মন্ডলীর নির্দেশে পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডাঃ শীতল চন্দ্র ঘোষ ল্যাবরেটরীতে (পূর্বতন থ্যালাসেমিয়া হাসপাতাল) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে হাওড়া পৌরনিগমের সকল চিকিৎসক আধিকারিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। […]

