উত্তর ২৪ পরগনা, ১৮ জুলাই:- টিটাগর চটকল শ্রমিকদের আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিআইএম পলিটব্যুরোর সদস্য বিমান বসু। বি সি এম ইউ ইউনিয়নের উদ্যোগে টিটাগর কেলভিন জুট মিল এবং এম্পরিয়াম জুট মিলের যৌথ উদ্যোগে ৩ শহীদ স্মরণে দীপক মজুমদার শোভা রাজভর এবং জামাল আক্তারের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির […]
এই মুহূর্তে
সাঁত্রাগাছি ব্রিজে দুর্ঘটনায় ধৃত ট্রাক চালককে তোলা হলো কোর্টে।
হাওড়া, ১৮ জুলাই:- ট্রাকে মাল লোডিং করতে ডানকুনি যাচ্ছিল। সাঁতরাগাছি ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে গাড়িটি। এরপর ট্রাকটি রেলিং ভেঙে খালে পড়ে যায়। ধৃত চালককে জিজ্ঞাসা করে এমন ঘটনাই জানতে পেরেছে পুলিশ। পুলিশকে সে আরও জানিয়েছে তাঁর সঙ্গে গাড়িতে খালাসি ছিল না। একাই সে গাড়ি নিয়ে যাচ্ছিল। সাঁত্রাগাছি ব্রিজের দুর্ঘটনার পর […]
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতা শিবির জগন্নাথ মন্দিরে।
হুগলি, ১৮ জুলাই:- করোনার তৃতীয় ঢেউ এর মোকাবিলায় সচেতনতা শিবির হল শ্রীরামপুরের ২১ নম্বর ওয়ার্ডে। রবিবার সচেতনতা মূলক শিবিরে হাজির ছিলেন বিধায়ক চিকিতসক সুদীপ্ত রায়,পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় ও বিদায়ী কাউন্সিলর তিয়াশা মুখোপাধ্যায়।মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে করোনা সচেতনতা মূলক শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ্ত বলেন,অক্টোবর মাসে তৃতীয় ঢেউ আসবে। তাতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভবনা প্রবল। তাই […]
বৈদ্যবাটিতে রক্তদান শিবিরে অরণ্য সপ্তাহ পালন যুব তৃণমূলের।
< strong> হুগলি, ১৮ জুলাই:- করোনা কালে রক্ত সঙ্কটের মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদান শিবির করল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস।রবিবার শেওড়াফুলি ভক্তিমহলে স্বেচ্ছায় রক্তদান শিবিরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাধারণ মানুষেরাও রক্তদান করেন।সেখানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস এর সভাপতি তথা চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুই ও জেলা সভাপতি […]
প্রতিশ্রুতি মতোই কামারপুকুরকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর সরকার।
মহেশ্বর চক্রবর্তী , ১৭ জুলাই:- প্রতিশ্রুতি ছিলো আরামবাগ মহকুমার গোঘাটের ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য কামারপুকুর ঢেলে সাজানো হবে। সেই প্রতিশ্রুতি অনেকটাই পুরোন করেছেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। সেই প্রতিশ্রুতি রক্ষার আরেক ধাপ এগিয়ে গেলো রাজ্য সরকার। এদিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত কামারপুকুরের হরিসভা এলাকায় দুটি রাস্তার শিলান্যাস হয়। কামারপুকুর এলাকায় যোগাযোগ মাধ্যমের […]
বিধিনিষেধ কিছুটা শিথিল হলেও , রাত্রে জমায়েত ও বাইরে বেরোনোর নিষেধাজ্ঞা থাকছে পুরোমাত্রায়।
কলকাতা, ১৭ জুলাই:- করোনা জনিত বিধি নিষেধ কিছুটা শিথিল করা হলেও রাতে বাইরে বেরনো এবং জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে পুরো মাত্রায়। তারই মধ্যেল কলকাতা থেকে জেলায় কোভিড বিধি রাতে ভেঙে পানশালায় নৈশ পার্টির খবর সামনে আসায় নড়েচড়ে বসেছে প্রশাসন। রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে যে বিধি-নিষেধ চালু রয়েছে তাকে […]
করোনার হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করতেই শ্রাবনী মেলা বন্ধের সিদ্ধান্ত তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের।
হুগলি, ১৭ জুলাই:- আশা ছিলো স্বাস্থ্যবিধি মেনে এই বছর যদি শ্রাবনি মেলা হয় তাহলে হুগলির তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালবেন ভক্তরা। কিন্তু করোনার কাঁটা শ্রাবনীমেলাতেও। বিগত বছরের মতো এবারেও শ্রাবনী মেলা হচ্ছে না বলে জানিয়ে দিলেন তারাকেশ্বর মন্দিরের মঠাধীশ দন্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। আগেই প্রশাসনের তরফ থেকে শ্রাবনী মেলা হবে না বলে […]
বৃক্ষরোপন কর্মসূচি গড় মান্দারণে।
আরামবাগ , ১৭ জুলাই:- আরামবাগ মহকুমার গোঘাট বিধানসভার মান্দারন পঞ্চায়েতের গড় মান্দারনে বৃক্ষরোপণ কর্মসূচি হলো শনিবার। এদিন এই কর্মসূচিতে উপস্থিত আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার, স্থানীয় জয়েন্ট বিডিও ও অঞ্চল প্রধানসহ অন্যান্যরা। জানা গিয়েছে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরন্য সপ্তাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হলো সবুজায়ন। সেই মতো সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে। […]
সাঁত্রাগাছি ব্রিজে দুর্ঘটনায় নিখোঁজ লরির ড্রাইভার গ্রেপ্তার।
হাওড়া , ১৭ জুলাই:- সাঁত্রাগাছি ব্রিজের দুর্ঘটনায় লরির নিখোঁজ ড্রাইভারকে শিবপুরের শালিমার থেকে গ্রেফতার করা হলো। ধৃত ড্রাইভারের নাম মক্কা পাসোয়ান (২৮)। জগাছা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গাড়ির ড্রাইভার ও খালাসির খোঁজ পেতে জগাছা থানার পুলিশ বিকেলে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জলে নেমে তল্লাশি চালান। […]
হাওড়ার হরিজন বস্তিতে নিজের উদ্যোগে ৫০০ মানুষকে ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করে দিলেন মন্ত্রী অরূপ।
হাওড়া , ১৭ জুলাই:- গত বছর মে মাসে কোভিডের সময় মধ্য হাওড়ার হরিজন বস্তি খবরের শিরোনামে এসেছিল। সেখানে বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেইসময় গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে এলাকাটি সম্পূর্ণভাবে সিল করে দিয়ে আক্রান্তদের ডুমুরজলায় কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছিল। আগামীদিন করোনার তৃতীয় ঢেউ আটকাতে এবার হাওড়ার ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডের হরিজন বস্তির বাসিন্দাদের কোভিড টিকাকরণের উপর […]

