হাওড়া , ১৭ জুলাই:- সাঁত্রাগাছি ব্রিজের দুর্ঘটনায় লরির নিখোঁজ ড্রাইভারকে শিবপুরের শালিমার থেকে গ্রেফতার করা হলো। ধৃত ড্রাইভারের নাম মক্কা পাসোয়ান (২৮)। জগাছা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গাড়ির ড্রাইভার ও খালাসির খোঁজ পেতে জগাছা থানার পুলিশ বিকেলে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জলে নেমে তল্লাশি চালান। সেখানে কিছু উদ্ধার না হলেও পরে শিবপুর থেকে ড্রাইভার গ্রেফতার হন।
Related Articles
অবৈধ টোটো আটকাতে শহরের রাস্তায় অভিযান হাওড়া সিটি পুলিশের।
হাওড়া, ১৪ ডিসেম্বর:- শহরে টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে উদ্যোগ সিটি পুলিশের, অভিযান চালিয়ে আটক বেশ কিছু টোটো। বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৭টি বেশি অবৈধ টোটো আটক করেছে পুলিশ। এর মধ্যে গোলাবাড়ি ট্রাফিক গার্ড এলাকায় ২০টি, দাশনগর ট্রাফিক গার্ড এলাকায় ২০টি, হাওড়া ট্রাফিক গার্ড এলাকায় ১৫টি, ধূলাগোড় ট্রাফিক গার্ড এলাকায় ১৬টি, […]
হিন্দমটরের বন্ধ কারখানার চত্বরে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।
হুগলি, ৭ অক্টোবর:- হিন্দ মোটরের বন্ধ কারখানার চত্বর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। প্রাতঃভবনে বেরিয়ে এলাকার মানুষ দেখতে পান একটি নিকাশি ড্রেনে যুবকের দেহ পরে রয়েছে।খবর যায় উত্তরপাড়া থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য নিয়ে যায়। ঠিক কি কারণে মৃত্যু হল যুবকের তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত যুবক অজ্ঞাত পরিচয়। এলাকার মানুষের […]
ডিভিসির ছাড়া জলে হুগলির বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায়।
হুগলি, ২১ সেপ্টেম্বর:- ডিভিসির ছাড়া জলে হুগলির বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায়। নষ্ট হয়েছে প্রচুর কাঁচা সবজি। ফলে খোলা বাজারে সব সবজির দাম সেঞ্চুরির পথে। নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, সবজির যোগান কম থাকায় দুদিনের মধ্যে সবজির দাম কেজি প্রতি ২০ টাকা থেকে ৩০ টাকা করে বেড়েছে। পুজোর সময় আরো দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। […]











