এই মুহূর্তে কলকাতা

কোভিড যোদ্ধাদের বিমার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিলো রাজ্য সরকার।

কলকাতা, ১৯ জুলাই:- কোভিড যোদ্ধাদের জন্য বীমার মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বাড়িয়ে দিল রাজ্য সরকার। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর থেকে একটি নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড অতিমারীর পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত বীমার মেয়াদ বাড়ানো হলো। এই সংক্রান্ত পরবর্তী আদেশনামা প্রকাশিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে। ২০২০–র মে মাস থেকে রাজ্য সরকার কোভিড যোদ্ধাদের এই বিমার […]

এই মুহূর্তে কলকাতা

ভবানী ভবনের সামনে ধুন্ধুমার কাণ্ড ৷

কলকাতা, ১৯ জুলাই:- রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম ভবানী ভবন চত্বরে৷ নিয়োগপত্র পেয়েও কনস্টেবলের চাকরি পাননি, এই অভিযোগে এ দিন ভবানী ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েক হাজার চাকরিপ্রার্থী ৷ ভবানী ভবনের সামনের রাস্তা অবরোধও করেন তাঁরা ৷ ফলে ব্যস্ত সময়ে ব্যাপক যানজট তৈরি হয়৷ শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের […]

এই মুহূর্তে জেলা

মৃত শিশুকে বাঁচাতে ওঝার ঝাড়ফুঁক, পুলিশ গিয়ে দেহ পাঠালো ময়নাতদন্তে!

সুদীপ দাস, ১৯ জুলাই:- এতদিন সাপের কামড়ে মৃতের দেহ নদীতে ভাসানোর খবর শুনেছেন। কিন্তু সাপের কামড়ে মৃত্যুর পর প্রায় দেড় দিন মৃতদেহ বাড়িতে রেখে ওঝার ঝাড়ফুঁকের কথা অনেকেই শোনেননি। এবারে সেরকমই ঘটনার স্বাক্ষী থাকলো হুগলীর পান্ডুয়া থানার ইটাচুনা এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, ইটাচুনার পদ্মপুকুরের আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা রাজু সরেনের ১০ বছরের শিশুকন্যা বৃষ্টিকে গত […]

এই মুহূর্তে জেলা

ভ্যাকসিন দুর্নীতি ইস্যুতে হাওড়া গ্রামীণে বিজেপি যুব মোর্চার অবস্থান বিক্ষোভ। 

হাওড়া, ১৯ জুলাই:- ভ্যাকসিন দুর্নীতি ইস্যুতে সোমবার ভারতীয় জনতা যুব মোর্চা হাওড়া জেলা (গ্ৰামীণ) এর উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ তুলে এর  প্রতিবাদে আন্দোলনে সামিল হন যুব মোর্চার সমর্থকেরা। হাওড়া গ্রামীণ বিজেপি যুব মোর্চার নেতৃত্বে এদিন সকাল  থেকেই হাওড়া গ্রামীণের আমতা হাসপাতালের সামনে ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।   এই কার্যক্রমে হাওড়া গ্রামীণ […]

এই মুহূর্তে কলকাতা

নবান্নে আসার আগে টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৯ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হাজরা রোডে পুরসভার টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন। নবান্নে আসার পথে ওই টিকাকরণ কেন্দ্রে যান মুখ্যমন্ত্রী। সেখানকার কাজকর্ম ঘুরে দেখেন তিনি। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী জানতে চান, টিকাকরণ কেন্দ্রে সঠিকভাবে মানুষ ভ্যাকসিন পাচ্ছেন কিনা। এর আগেও মুখ্যমন্ত্রী একাধিক টিকাকরণ কেন্দ্রে গিয়েছিলেন। নিজেও লাইনে দাঁড়িয়ে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন।

এই মুহূর্তে কলকাতা

গৃহবধূদের স্বনির্ভর করতে দ্রুত চালু হতে চলেছে লক্ষীর ভান্ডার প্রকল্প।

কলকাতা, ১৯ জুলাই:- রাজ্যের গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে প্রস্তাবিত লক্ষীর ভান্ডার প্রকল্প দ্রুত রূপায়িত হতে চলেছে। ওই প্রকল্পের কাজে গতি আনতে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সমস্ত জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসকদের কাছে লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রস্তাবিত উপভোক্তাদের তালিকা প্রস্তুত করে পাঠানোর নির্দেশ দিয়েছেন। […]

এই মুহূর্তে জেলা

বিশেষ ক্যাম্প করে তৃতীয় লিঙ্গের মানুষদের ভ্যাকসিনের প্রথম ডোজ সিঙ্গুরে।

হুগলি, ১৯ জুলাই:- সিঙ্গুর গ্রামীন হাসপাতালে আজ বিশেষ ক্যাম্প করে তৃতীয় লিঙ্গের জনসাধারণকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল। জেলা স্বাস্হ্য দফতর ও সিঙ্গুর ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন তাঁদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য ভীড় জমায় তৃতীয় লিঙ্গের মানুষজন। ভ্যাকসিন পেয়ে খুশি বৃহন্নলারা। তারা জানিয়েছে, রাজ্য সরকার এই কোভিড পরিস্থিতিতে […]

এই মুহূর্তে জেলা

নদীতে ভাসছে মৃতদেহ , চাঞ্চল্য পুরশুরায়।

পুড়শুড়া, ১৯ জুলাই:- নদীতে ভাসছে মৃতদেহ। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়ায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দামোদর নদী থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা দেখা দেয়। এদিন আঁকড়ি শ্রীরামপুর এলাকায় দামোদর নদীর জলে এদিন সকালে মৃতদেহ ভেসে আসতে দেখেন এলাকার মানুষ। খবর দেওয়া হয় পুরশুড়া থানায়। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের […]

এই মুহূর্তে কলকাতা

পর্যটন শিল্পকে ক্ষতির হাত থেকে বাঁচাতে জেলা প্রশাসনকে নির্দেশ সরকারের।

কলকাতা, ১৯ জুলাই:- কোভিড বিধির কড়াকড়ি রাজ্যে পর্যটন শিল্পে যেন কোন ক্ষতি না করে সেই বিষয়টি মাথায় রাখার জন্যে রাজ্য সরকার বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। দীর্ঘ লকডাউনের কারনে ক্ষতিগ্রস্থ পর্যটন শিল্পে কোভিড বিধির কড়াকড়ি কিছুটা শিথিল করার নির্দেশ দিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা শাসকদের চিঠি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চিঠিতে খরচের কথা […]

এই মুহূর্তে জেলা

সরকারি নির্দেশ মেনেই রাত ৮ টা বাজলেই দোকান বন্ধ করার নির্দেশ রিষড়া থানার উদ্যোগে।

সুদীপ দাস, ১৮ জুলাই:- সন্ধ্যা সাড়ে সাতটার পর পথে নামলো রিষড়া থানার পুলিশ। সঙ্গে ছিলেন রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান। রিষড়ার মোড়পুকুর, লক্ষিপল্লী মোড়, বাঙ্গুর পার্ক, চারবাতি মোড়, বাঁশতলা মোড়, বাগখাল সমস্ত দোকানদারকে ৮ টার মধ্যে দোকান বন্ধের অনুরোধ জানান। ঔষধের দোকান ও চশমার দোকানই এই বিধি নিষেধের বাইরে থাকছে। পাশাপাশি বেশকিছু দোকানে […]