হুগলি, ১৮ জুলাই:- করোনার তৃতীয় ঢেউ এর মোকাবিলায় সচেতনতা শিবির হল শ্রীরামপুরের ২১ নম্বর ওয়ার্ডে। রবিবার সচেতনতা মূলক শিবিরে হাজির ছিলেন বিধায়ক চিকিতসক সুদীপ্ত রায়,পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় ও বিদায়ী কাউন্সিলর তিয়াশা মুখোপাধ্যায়।মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে করোনা সচেতনতা মূলক শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ্ত বলেন,অক্টোবর মাসে তৃতীয় ঢেউ আসবে। তাতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভবনা প্রবল। তাই এখন থেকেই আগাম সতর্কতা নিতে হবে। এ দিন রাজ্য সরকারের মাতৃস্নেহ প্রকল্প কর্মসূচির মাধ্যমে শতাধিক শিশুদের হাতে দুধ, বিস্কুট ও ফল মূল তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ওয়ার্ড কো-অর্ডিনেটর তিয়াশা মুখোপাধ্যায়।
Related Articles
সরকারের ১১ বছর বর্ষপূর্তি, হাওড়ার বালি-জগাছা ব্লকে কল্যাণ ঘোষের নেতৃত্বে মিছিল।
হাওড়া, ৬ মে:- মা-মাটি-মানুষের সরকারের ১১ বছর বর্ষপূর্তিতে হাওড়ার বালি-জগাছা ব্লকে কল্যাণ ঘোষের নেতৃত্বে মিছিল হল শুক্রবার বিকেলে। এদিন বালি জগাছা ব্লকের সহযোগিতায় সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলির প্রতীকী ট্যাবলো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ষষ্ঠীতলা মোড় থেকে শুরু হয়। মিছিল আসে লোকনাথ অটোস্ট্যান্ড আনন্দনগর বি.এড কলেজ পর্যন্ত। কয়েক হাজার মানুষ মিছিলে অংশ […]
স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়েও পাচ্ছেনা চিকিৎসা,ডানকুনিতে চোখের জলে আক্ষেপ বৃদ্ধার
হুগলি , ২০ জানুয়ারি:- স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে গেছেন ৭২ বছরের বৃদ্ধা শোভনা কর।ডানকুনি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই বৃদ্ধা ও তার পরিবার।ছোট ছেলে আর ছেলের বউকে নিয়ে ছোট পরিবার বৃদ্ধা শোভনা করের। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা থেকে বঞ্চিত এই পরিবার। এই মুহূর্তে বৃদ্ধার ছোট ছেলে অমিত কর কঠিন অসুখে অসুস্থ। বৃদ্ধা নিজেও অসুস্থ কিন্তু […]
এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্র থেকেই মিলবে অনলাইনে ট্রেড লাইসেন্স।
কলকাতা, ৩ মে:- এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্র থেকে অনলাইনে ট্রেড লাইসেন্স পাওয়া যাবে। রাজ্যের ৩ হাজার ৫৬১টি বাংলা সহায়তা কেন্দ্র থেকেই এই পরিষএবা মিলবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। আবেদনকারি নির্ধারিত ফি সহ ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তারপর সেখান থেকেই তাঁকে ডিজিটাল স্বাক্ষর সহ লাইসেন্স দেওয়া হবে। বর্তমানে ‘শিল্পসাথী’ পোর্টাল থেকে […]










