< strong> হুগলি, ১৮ জুলাই:- করোনা কালে রক্ত সঙ্কটের মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদান শিবির করল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস।রবিবার শেওড়াফুলি ভক্তিমহলে স্বেচ্ছায় রক্তদান শিবিরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাধারণ মানুষেরাও রক্তদান করেন।সেখানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস এর সভাপতি তথা চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুই ও জেলা সভাপতি দিলীপ যাদব। অরিন্দম গুই বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে রক্ত সঙ্কটের মোকাবিলায় এই কর্মসূচি। প্রায় ১৫০ জন স্বেচ্ছা রক্তদাতা এই শিবিরে অংশ নিয়েছেন। রক্তদাতাদের গাছ বিলি করে অরণ্য সপ্তাহ পালন করা হয়েছে।
Related Articles
ক্যা-এর বিরুদ্ধে কোচবিহারে পথে নামল আইনজীবীরা।
কোচবিহার,২৭ জানুয়ারি:- এবার ক্যা নিয়ে তীব্র প্রতিবাদ আন্দোলনে নামল আইনজীবীরা। সোমবার কোচবিহার বার লাইব্রেরী সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ আন্দোলনে দলমত নির্বিশেষে সকল স্তরের আইনজীবীরা অংশ নেয় বলে দাবি করেন ইউনাইটেড লইয়ার মঞ্চে নেতৃত্বরা। নো এনআরসি, নো এনপিআর, নো সিসিএ এই আন্দোলন করছে বলে জানান এই সংগঠনের নেতা পার্থ প্রতিম সেন গুপ্ত। তিনি […]
বেলুড়ে দুষ্কৃতী তান্ডব। ছেঁড়া হল তৃণমূলের ব্যানার, ফেস্টুন।
হাওড়া , ২৬ এপ্রিল:- তৃণমূলের পতাকা, ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার বেলুড়ে। তৃণমূলের অভিযোগ, রবিবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তাদের ব্যানার এবং পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। শুধু তাই নয়, দুষ্কৃতিরা এলাকার একটি শ্মশানঘাটে যাত্রীদের জন্য রাখা পাখা এবং টিউবলাইট ভেঙে দেয় বলেও অভিযোগ। যদিও তাদের বিরুদ্ধে ওঠা […]
অফিস টাইমে বাসের দেখা নেই। ভোগান্তি হাওড়ার নিত্যযাত্রীদের।
হাওড়া, ১৩ মে:- অফিস টাইমে হাওড়া স্টেশনে কম সংখ্যায় বাস চলছে বলে অভিযোগ বাস যাত্রীদের। তাদের অভিযোগ, সরকার বেসরকারি বাসগুলোতে ভাড়া না বাড়ানোয় অধিকাংশ বাস মালিক বাস নামাচ্ছেন না। ফলে শহরের রাস্তায় বাস মিনিবাস বেসরকারি বাস সংখ্যায় অনেক কম চলছে। এর জেরে নিত্যযাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে অফিসে যাওয়ার সময় কম বাস থাকায় প্রতিটি […]







