এই মুহূর্তে জেলা

ডিউটিরত পুলিশের জিপের পিছনে ধাক্কা ডাম্পারের , মৃত ১ , জখম ৩ পুলিশ কর্মী।

সুদীপ দাস, ২০ জুলাই:- পেট্রোলিং-এ থাকা পুলিশের জিপের পিছনে সজোরে ধাক্কা ডাম্পারের। ঘটনাস্থলেই মৃত্যু পুলিশের গাড়ির চালক ভাস্কর সাঁতরার। ঘটনায় ১ সাব ইন্সপেক্টর সহ মোট ৩ পুলিশ কর্মী গুরুতর জখম। তাঁদেরকে ডানকুনির একটি বেসরকারী নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে দাদপুর থানার মহেশ্বরপুর মোড়ে দূর্গাপুর হাইওয়ের উপর। এদিন কোলকাতামুখী দূর্গাপুর হাইওয়েতে টহলরত […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মতলায় অবস্থান তৃণমূল ছাত্র পরিষদের।

কলকাতা, ২০ জুলাই:- ডিজিটাল ইন্ডিয়ার আড়ালে সার্ভেলেন্স ইন্ডিয়া চালানো হচ্ছে কেন? মোদি সরকার জবাব দাও এর প্রতিবাদে ধর্মতলা মহাত্মা গান্ধীর সামনে অবস্থান কর্মসূচি করছেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলেছেন খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আজ পথে নেমে আন্দোলন করছি আগামী দিনে দেশে যে পরিস্থিতি চালু হচ্ছে। তার ফলে মোদি সরকার সেনাপতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ […]

এই মুহূর্তে জেলা

পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের ফল প্রকাশ , সকাল থেকেই মার্কসিট বিতরণ বিভিন্ন স্কুল থেকে।

সুদীপ দাস, ২০ জুলাই:- মঙ্গলবার করোনা আবহে প্রথমবার পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। এদিন সকাল ১০টা থেকেই মহকুমা ভিত্তিক বিভিন্ন স্কুল থেকে মার্কশিট বিতরন শুরু হয়। বৃষ্টিকে উপেক্ষা করেই বিভিন্ন মহকুমার হেড কোয়ার্টারে থাকা নির্দিষ্ট বিদ্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করতে উপস্থিত হন ওই মহকুমার সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। চুঁচুড়ায় অধ্যাপক জ্যোতিষ […]

এই মুহূর্তে জেলা

মানুষকে সচেতন করতে রীতিমত রণংদেহি মেজাজে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক।

সুদীপ দাস, ২০ জুলাই:- করোনার ৩য় ঢেউ দোরগোড়ায়। স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন চিকিৎসক সংগঠন বারংবার হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু তারপরও এক শ্রেনীর মানুষ সচেতন হচ্ছে না। এবারে সেইসমস্ত মানুষদের সচেতন করতে রিতীমত রণং দেহি মনোভাব নিয়ে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার সকালে তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে হঠাৎই হানা দেন চুঁচুড়ার মল্লিক কাশেম হাটে। […]

এই মুহূর্তে কলকাতা

লাল ও নীলবাতি গাড়ি ব্যাবহারে ফের নির্দেশিকা জারি করলো পরিবহন দপ্তর।

কলকাতা, ২০ জুলাই:- লাল ও নীলবাতির গাড়ি ব্যবহার করে ভুয়া সরকারি আধিকারিক সেজে প্রতারণার সাম্প্রতিক কয়েকটি ঘটনা সামনে আসার প্রেক্ষিতে পরিবহন দফতর এ ধরনের গাড়ি ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে ফের নির্দেশিকা জারি করেছে। পরিবহন দপ্তরের তরফের কলকাতা ও রাজ্য পুলিশের কাছে সেই নির্দেশিকাসহ গাড়িতে লালবাতি ও নীল বাতি ব্যবহার করতে পারেন এরকম ব্যক্তিদের বিস্তারিত তালিকা পাঠিয়ে […]

এই মুহূর্তে জেলা

আজ মাহেশে পুনর্যাত্রা উৎসব , সকাল থেকেই জগন্নাথ বন্দনায় মেতেছে ভক্তরা।

হুগলি, ২০ জুলাই:- মেঘলা আকাশ ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে মাহেশের জগন্নাথ দেবের পুনর্যাত্রা উৎসব। সকাল থেকে অগণিত ভক্ত মাহেশের মন্দিরে এসে প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনায় অংশ নিয়েছেন। করোনার মহামারীর জন্য গত বারের ন্যায় এবারো মাহেশের রথের চাকা গড়ায়নি পথে, জগন্নাথ মন্দিরে অস্থায়ী মাসির বাড়ি করে সেখানেই আট দিন […]

এই মুহূর্তে কলকাতা

মাসের শেষ দিনে এবার থেকে মিলবে না রেশন , জানিয়ে দিল খাদ্য দপ্তর।

কলকাতা, ২০ জুলাই:- মাসের শেষ দিনে এবার থেকে আর রেশন বিলি হবে না। সোমবার তাদের এই নতুন সিদ্ধান্তের কথা রাজ্য ও জেলায় দপ্তরের সমস্ত স্তরে নির্দেশের আকারে জানিয়ে দিল খাদ্যদপ্তর। জুলাই মাস থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল রাজ্য? কারণ হিসাবে তাদের বক্তব্য, প্রতি মাসে কত গ্রাহক রেশন নিলেন, তার […]

এই মুহূর্তে কলকাতা

চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ , ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী উত্তীর্ণ।

কলকাতা, ২০ জুলাই:- রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। তিনি বলেন এবার ১০০শতাংশ ছাত্র-ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হলো ৬৯৭। মোট ৭৯জন ছাত্র-ছাত্রী এই নম্বর পেয়েছে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০লক্ষ ৭৯হাজার ৭৪৯জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৪লক্ষ ৬৫ হাজার৮৫০জন […]

এই মুহূর্তে জেলা

অসহায় পরিবারের পাশে মমতার সরকার। হাওড়ায় ৮ মাসের শিশুর হার্টের জটিল অস্ত্রপচারের জন্য শিশুসাথী কার্ডের ব্যবস্থা করে দিলেন মন্ত্রী অরূপ রায়।

হাওড়া, ২০ জুলাই:- অসহায় পরিবারের পাশে মমতার সরকার। হাওড়ায় ৮ মাসের শিশুর হার্টের জটিল অস্ত্রপচারের জন্য শিশুসাথী কার্ডের ব্যবস্থা করে দিলেন মন্ত্রী অরূপ রায়। আবারও স্বাস্থ্যসেবায় রাজ্য সরকারের মানবিক মুখ দেখা গেল। ৮ মাসের শিশুর হৃদযন্ত্রের ব্যয়বহুল অস্ত্রপ্রচারের জন্য পরিবারের হাতে শিশুসাথী কার্ড তুলে দেওয়া হলো। মঙ্গলবার সকালে শিশুটির পরিবারের হাতে ওই কার্ড তুলে দেন […]

এই মুহূর্তে কলকাতা

বিমান যাত্রীদের ভিন রাজ্য থেকে এলেই ৭২ ঘন্টা আগে আরটিপিসি আর রিপোর্ট নেগেটিভ হতে হবে জানালো রাজ্য।

কলকাতা, ২০ জুলাই:- যে কোনো রাজ্য থেকে এ রাজ্যে আসা বিমান যাত্রীদের ৭২ ঘন্টা আগে আরটিপিসি আর নেগেটিভ রিপোর্ট দিতে হবে। নেগেটিভ রিপোর্ট না থাকলে ভ্যাকসিন এর দুটো ডোজ নেওয়ার সার্টিফিকেট দেখাতে হবে। আজ সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা কেন্দ্রকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এদিন তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন […]