কলকাতা, ১৯ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হাজরা রোডে পুরসভার টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন। নবান্নে আসার পথে ওই টিকাকরণ কেন্দ্রে যান মুখ্যমন্ত্রী। সেখানকার কাজকর্ম ঘুরে দেখেন তিনি। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী জানতে চান, টিকাকরণ কেন্দ্রে সঠিকভাবে মানুষ ভ্যাকসিন পাচ্ছেন কিনা। এর আগেও মুখ্যমন্ত্রী একাধিক টিকাকরণ কেন্দ্রে গিয়েছিলেন। নিজেও লাইনে দাঁড়িয়ে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন।
Related Articles
প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান বন্ধ বেলুড় মঠে।
হাওড়া,৩০ এপ্রিল:- আগামী ১ মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এবার করোনা পরিস্থিতিতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবছর পয়লা মে তারিখে রামকৃষ্ণ মিশনের ১২৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বেলুড় মঠ এবং বলরাম মন্দিরে কোনও অনুষ্ঠান […]
ভোট দিয়ে ভিকট্রি চিহ্ন দেখালেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকটি নট মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ জুন:- শেষ দফা ভোটের কার্যত শেষ লগ্নে ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তিনি। ভোেট শেষে বুথ থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশে দুই তর্জনি তুলে ‘ভি’ চিহ্ন দেখান তৃণমূল নেত্রী। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা না বলে সোজা গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। অষ্টাদশ […]
হাওড়া স্টেশন থেকে উদ্ধার গয়না এবং নগদ টাকা মিলিয়ে ৫৪ লক্ষ টাকার সামগ্রী।
হাওড়া, ২৫ জুন:- ফের সাফল্য আরপিএফের। হাওড়া স্টেশন থেকে উদ্ধার গয়না এবং নগদ টাকা মিলিয়ে ৫৪ লক্ষ টাকার সামগ্রী। আরপিএফের ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড এবং হাওড়া ক্রাইম ইনভেস্টিগেশন ব্রাঞ্চের যৌথ অভিযানেই মিলেছে এই সাফল্য। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অর্থের গয়না এবং নগদ টাকা, সব মিলিয়ে যার পরিমাণ প্রায় ৫৪ লক্ষ টাকারও বেশি। আরপিএফ সূত্রের […]








