হুগলি, ১৯ জুলাই:- সিঙ্গুর গ্রামীন হাসপাতালে আজ বিশেষ ক্যাম্প করে তৃতীয় লিঙ্গের জনসাধারণকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল। জেলা স্বাস্হ্য দফতর ও সিঙ্গুর ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন তাঁদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য ভীড় জমায় তৃতীয় লিঙ্গের মানুষজন। ভ্যাকসিন পেয়ে খুশি বৃহন্নলারা। তারা জানিয়েছে, রাজ্য সরকার এই কোভিড পরিস্থিতিতে তাঁদের শরীর সুস্থ রাখার যে প্রয়াস নিয়ে ভ্যাকসিনের উদ্যোগ নিয়েছে, তাতে তারা খুশি।
Related Articles
সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কর্মী।
হুগলি, ২১ ডিসেম্বর:- সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক পুলিশ কর্মী। গতকাল রাত ১.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে সিঙ্গুরের নতুন বাজার এলাকার পুলিশ লাইনে। হুগলী জেলা গ্ৰামীন পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন মৃত পুলিশ কর্মীর নাম দিপঙ্কর রজ্ঞিত (৪৪)। বাড়ি মেদিনীপুর জেলার কন্টাইতে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুলিশ কর্মী গতকাল রাতে সেন্টি ডিউটি […]
পুলিশ লাইনের সামনে পুলিশের পোশাক পড়ে মহিলার কাছ থেকে ছিনতাই।
মালদা,১১ ফেব্রুয়ারি:- পুলিশ লাইনের সামনে পুলিশের পোশাক পড়ে ৫০ উর্দ্ব মহিলার কাছ থেকে ছিনতাই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরের অভিরামপুর এলাকায়।ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। শহরের গৌড় রোডের বাসিন্দা শ্যামলী দাস জানান আজ সকালে একটি টোটোতে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় পুলিশ লাইনের সামনে পুলিশের পোশাক পরা তিন ব্যক্তি তার পথ আটকায়। […]
সবুজসাথী প্রকল্পের সাইকেল এবার তৈরি হবে এ রাজ্যেই।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- রাজ্যে আগামী এক বছরের মধ্যে আরও বেশ কয়েকটি শিল্প পার্ক তৈরি করা হবে। সবুজ সাথী প্রকল্পের রাজ্যের স্কুলের ছেলেমেয়েদের সাইকেল দেওয়ার কারখানায় তৈরি হবে রাজ্যেই। কলকাতায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে শিল্প ও বানিজ্য সচিব বন্দনা যাদব বলেন, নতুন শিল্পপার্ক তৈরীর জন্যে […]










