কলকাতা, ২৯ জুলাই:- কেন্দ্রীয় সরকার চলতি ২০২১-২২ অর্থবর্ষে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের আওতায় রাজ্যে ৭ লক্ষের বেশি নতুন শৌচালয় তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অধীন পানীয় জল ও নিকাশি দপ্তর প্রতিবছর স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় এই কাজ করে থাকে বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। রাজ্যগুলি প্রতিবছর এই প্রকল্প রূপায়ণের যে বার্ষিক পরিকল্পনা কেন্দ্রের কাছে পেশ করে, সেই অনুযায়ী এবছর সারাদেশে ৫১ লক্ষ ৫ হাজার বাড়িতে শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সারাদেশে ১০ কোটি ৭৮ লক্ষ বাড়িতে শৌচালয় নির্মাণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার বিগত ৩ বছরে এই প্রকল্পের আওতায় ২ হাজার কোটি টাকা অনুদান এবং দেড় হাজার কোটি টাকা ইনসেনটিভ দিয়েছে বলে জলশক্তি মন্ত্রক সূত্রে আরও জানা গেছে।
Related Articles
করোনায় মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দান কন্যাশ্রী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।
হাওড়া,২ এপ্রিল:- করোনা মোকাবিলায় স্টেট রিলিফ ফান্ডে অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই এই মহৎ কাজে এগিয়ে এসেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল কন্যাশ্রী সংগঠন। এবার এদের সংগঠন রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। সংগঠনের তরফ থেকে বুধবার চার সদস্য প্রতিনিধি নবান্নতে এসে অর্থ দপ্তরের জয়েন্ট সেক্রেটারির সঙ্গে […]
প্রতিষ্ঠিত হয়ে বাড়ি ফিরব, চিঠি লিখে বাড়ি ছাড়লো ভদ্রেশ্বরের স্কুল ছাত্র।
প্রদীপ বসু, ৩১ জুলাই:- চন্দননগর বৌবাজারের বাসিন্দা সৌগত বসুর একমাত্র ছেলে পুষ্কল মানকুন্ডু ভাকুন্ডার একটি বেসরকারী স্কুলের ক্লাস টেনের ছাত্র। পুষ্কলের মা মারা গেছেন বছর দশেক আগে। বাবার কাছেই বড় হয় সে। প্রতিদিন সাইকেল নিয়ে যেমন স্কুলে যায় সোমবারও স্কুলে যাওয়ার নাম করে সকাল আটটায় বাড়ি থেকে বেরহয়। তার কাছে মোবাইল ফোন ছিল। বাবাকে ফোন […]
চুরির ঘটনা বেড়েই চলেছে আরামবাগে , ক্ষোভ স্থানীয়দের।
আরামবাগ, ৩০ অক্টোবর:- আবারো হুগলির আরামবাগ শহরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো। বেশ কয়েকমাস ধরেই আরামবাগ শহরে চুরির ঘটনা বেড়েই চলেছে। এই নিয়ে ক্ষোভ এলাকার মানুষজনদের। তার ব্যতিক্রম হল না শনিবার। আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সংলগ্ন তালপুকুর এলাকার একটি বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে তালপুকুর সংলগ্ন বাড়িটির লোহার […]








