হাওড়া , ২৯ জুলাই:- প্রয়াণ দিবসে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধায় স্মরণ করা হলো হাওড়ায়। আজ ২৯ জুলাই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বি.গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। সকাল থেকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রধান তোরণের সামনে বেশ কিছু মানুষ বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। অ্যাসোসিয়েশনের তরফে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমেশ বন্দ্যোপাধ্যায়, রাকেশ মালু, ডঃ তরুণ সিংহ, অভিজিৎ মন্ডল, মানস মন্ডল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে বক্তারা বিদ্যাসাগরের জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্নেহাশিস দাস।
Related Articles
ফের রাজ্যের চিঠি রেলকে।
কলকাতা , ২১ নভেম্বর:- ফের রাজ্যের চিঠি রেলকে। শনিবার সন্ধ্যায় চিঠি দেওয়া হয়েছে রেলকে। যাত্রী সমস্যা ও যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয় সামনে রেখেই ফের চিঠি দেওয়া হল রাজ্যকে। আগামী সপ্তাহে এই বিষয়ে বৈঠকের সম্ভাবনা রয়েছে। কলকাতা লাগোয়া শহরতলির বাইরে থেকে বহু মানুষ কলকাতায় আসেন। মুলত সেই সব এলাকার মানুষদের জন্যে রেল পরিষেবাকে আরও বিস্তৃত করতে চায় […]
গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ ডিসেম্বর অর্থাৎ বুধবার দুপুর তিনটে থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক ডেকেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ১৮টি দফতরের প্রধান সচিব ও অতিরিক্ত সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং […]
যুব কংগ্রেসের আইন অমান্য হাওড়ায়।
হাওড়া , ১৪ অক্টোবর:- বেকার ও পরিযায়ী শ্রমিকদের কাজের দাবিতে, কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার দুপুরে হাওড়ায় আইন অমান্য কর্মসূচি নেয় হাওড়া জেলা যুব কংগ্রেস। এদিন যুব কংগ্রেসের কর্মীরা প্রথমে হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েত হন। পরে মিছিল নিয়ে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। পুলিশের সঙ্গে যুব কংগ্রেসের কর্মীদের ধাক্কাধাক্কি […]









