কলকাতা, ২৯ জুলাই:- গ্রীষ্ম ও বর্ষাকালে পেঁয়াজের যোগান বাড়াতে রাজ্য সরকার খারিফ মরশুমে রাজ্যের মোট ৯ জেলার ১৮০০ একর জমিতে পেঁয়াজ চাষের সিদ্ধান্ত নিয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে পেঁয়াজ উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যান পালন দপ্তর সূত্রে খবর। রাজ্যের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বর্তমানে ১৩ লক্ষ টন পেঁয়াজ প্রয়োজন হয়। ২০১৯-২০ আর্থিক বছরে এ রাজ্যে ৬.৭০ লক্ষ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। তবে খারিফ মরশুমেম এরাজ্যে পেঁয়াজ চাষের চল না থাকায় তার যোগানের জন্য ভিন রাজ্যের মুখাপেক্ষি হয়ে থাকতে হতো। পরীক্ষামূলকভাবে বাঁকুড়া তালডাংরায় খরিপ মরশুমে বিশেষ প্রজাতির পিয়াজ চাষ করে সাফল্য মেলায় এবার বিভিন্ন জেলায় এই মরশুমে চাষ শুরু করা হচ্ছে। যেখান থেকে প্রায় ৪৫ হাজার মেট্রিকটন ফসল লাভের আশা করা হচ্ছে। এর মাধ্যমে পেঁয়াজের যোগানে রাজ্য অনেকটাই স্বনির্ভর হয়ে উঠবে বলে রাজ্যের উদ্যানপালন দপ্তর আশা করছে।
Related Articles
বিশ্বভারতীর উপাচার্যকেই এবার নোবেল দেওয়া উচিত, বললেন মন্ত্রী স্নেহাশিস।
হাওড়া, ৩১ জানুয়ারি:- বিশ্বভারতীর উপাচার্য, যিনি বিজেপির নির্দেশে চলেন, উনি যেরকম ভাষায় অর্মত্য সেনের মতো একজন মানুষকে নিয়ে কথা বলছেন সেটা লজ্জার। অমর্ত্য সেনের নোবেল প্রাইজ নিয়ে উনি প্রশ্ন তুলছেন। আমার তো মনে হয় উনি যেভাবে নোবেল নিয়ে গবেষণা করছেন, ওনাকেই একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে […]
হাওড়ার রাস্তায় ফুটবল !
হাওড়া , ১২ ফেব্রুয়ারি:- হরতালের সকালে পাওয়ার বল নিয়ে হাওড়ায় বনধ সমর্থকেরা রোডে প্রতীকী ফুটবল খেললেন। নরসিংহ দত্ত রোডের পাওয়ার হাউস মোড়ে এবং হাওড়া আমতা রোডের শানপুর মোড়ে বনধ সফল দাবি করে রাস্তায় ফুটবল খেলেন বাম কর্মী সমর্থকেরা। পরে পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। হাওড়ায় আজ সকাল থেকে বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট […]
কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্তে নিত্য নাজেহাল আমজনতা।
কলকাতা, ২৯ মার্চ:- কেন্দ্রীয় সরকারের একের পর এক তুঘলকি সিদ্ধান্তে নিত্য নাজেহাল আম জনতা। নগদ হাজার টাকার বিনিময়ে প্যান আধার কার্ড সংযোগ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।এখন দেখা যাচ্ছে আধার কার্ডে নাম এবং জন্মের তারিখ পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু মানুষ। প্রবীণ নাগরিকদের সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি। বর্তমানে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক […]










