কলকাতা , ৩০ জুলাই:- শিক্ষক-শিক্ষিকাদের নিজেদের পছন্দমত এলাকায় বদলির সুযোগ করে দিতে রাজ্য সরকারের ঘোষিত উৎসশ্রী প্রকল্প কাল থেকে শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামীকাল উৎসশ্রী পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ২রা আগস্ট থেকে শিক্ষক শিক্ষিকারা ওই পোর্টালের মাধ্যমে বদলির জন্য আবেদন জানাতে পারবেন বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলের শিক্ষকেরা এই প্রকল্পের সুযোগ পাবেন। শিক্ষাসচিব মণীশ জৈন উৎসশ্রী প্রকল্পটিকে সফল করতে সব রকম পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নিজের বা পরিবারের কোনও সদস্যের অসুস্থতা, কর্মস্থলের দূরত্ব, শারীরিক অক্ষমতা সহ নির্ধারিত বেশ কিছু কারণ দেখিয়ে শিক্ষকেরা তাদের পছন্দমত জায়গায় বদলির আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদন জানানোর পাশাপাশি তার স্বপক্ষে নথিপত্র জমা করা যাবে অনলাইনে। অনলাইনেই আবেদনের নিষ্পত্তি করা হবে। আবেদনের অগ্রগতি সময় সময় এস এম এস ও ইমেইল মারফত আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে। আবেদনকারী কোনও প্রাণঘাতী অসুখে আক্রান্ত হলে জরুরী ভিত্তিতে তাঁর বদলির আবেদনের নিষ্পত্তি করা হবে। গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ এবং ঝঞ্ঝাটমুক্ত হবে বলে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে দাবি করা হয়েছে।
Related Articles
মুখ্যসচিবের বদলি সংক্রান্ত কেন্দ্রের চিঠির সৌজন্যবশত তার জবাব দিয়েছি – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৩১ মে:- মুখ্যসচিবের বদলি সংক্রান্ত ব্যাপারে রাজ্যকে অবহিত করে কেন্দ্রের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল আজ তিনি সৌজন্যবশত প্রধানমন্ত্রীকে সেই চিঠিরই জবাব দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উন্নয়নমূলক কাজ, সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই কেন্দ্র- রাজ্য যোগাযোগ রেখে চলে৷ কেন্দ্র- রাজ্যের মধ্যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া৷তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, […]
রহস্যজনক মৃত্যু হল বেলুড়ের এক তরুণীর।
হাওড়া,২৭ ফেব্রুয়ারি:- রহস্যজনক মৃত্যু হল বেলুড়ের এক তরুণীর। কয়েকমাস আগে নিখোঁজ হয়েছিলেন তার দাদা। এরপর অস্বাভাবিক মৃত্যু হল বোনের। গত সোমবার থেকে ফ্ল্যাটের দরজা না খোলায় মঙ্গলবার থানায় খবর দেন প্রতিবেশীরা । পুলিশ মঙ্গলবার বিকেলে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করে তরুণীর ঝুলন্ত দেহ। মৃত তরুণীর নাম সঙ্গীতা শর্মা(৩৫) ৷ ওই ফ্ল্যাটে গত কয়েকবছর ধরে […]
বিশালাকার প্রাণী দেখতে ভিড় চাঁপদানিতে।
প্রদীপ বসু, ২৮ মে:- বিবার বিকেলে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল চাঁপদানিতে। এই এলাকার পীরতলা ঘাটের কাছে বিশালাকার এক প্রানীকে দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। পীরতলা ঘাটের কাছে গঙ্গার ধারে প্রায় ১০০ কেজি ওজনের ডলফিন জাতীয় প্রানীকে দেখতে প্রচুর মানুষ ভিড় করছে প্রানীটিকে দেখতে।তবে সে মৃত অবস্থায় জলের ধারে পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে […]







