হাওড়া , ৩০ জুলাই:- রাস্তায় হারানো টাকা সমেত ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল মালিপাঁচঘড়া থানার পুলিশ। বুধবার ১০ হাজার টাকা ভর্তি ব্যাগ নিয়ে কাজে বেরিয়েছিলেন সালকিয়ার শ্রীঅরবিন্দ রোডের বাসিন্দা তিলক কুমার সাধুখাঁ। এই নিয়ে ওইদিনই মালিপাঁচঘড়া থানায় ডায়েরি করেন তিনি। বিষয়টি জানার পরই পুলিশ তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায়, ওই ব্যক্তির হাত থেকে ব্যাগটি হরগঞ্জ বাজারের একটি ডাস্টবিনের পাশে পড়ে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ সেখানে গিয়ে টাকা সমেত ব্যাগটি উদ্ধার করে। এরপর থানায় ডেকে ওই ব্যক্তিকে ব্যাগটি ফেরত দেওয়া হয়।
Related Articles
জাতীয় সড়কে দুর্ঘটনা, উল্টে গেল মদের গাড়ি।
হাওড়া, ৫ জানুয়ারি:- জাতীয় সড়কে দুর্ঘটনা, উল্টে গেল মদের গাড়ি। জানা গেছে, শুক্রবার বিকেলে ১৬ নম্বর জাতীয় সড়কে ডোমজুড়ের সলপ ব্রিজের নিচে উল্টে যায় মদ বোঝাই লরি। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে জাতীয় সড়কে। ডানকুনির দিকে যাওয়ার সময়ই ঘটে ওই দুর্ঘটনা। Post Views: 454
শোভন দলেই আছে কিন্তু কবে সক্রিয় হবে তার দিকে তাকিয়ে দল – পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা,১৪ ডিসেম্বর:- বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক এবং রাজ্য শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে বেহালার পর্ণশ্রী পল্লী মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রথমবার পালিত হল খেলনা উপহার উৎসব। আমন্ত্রিত ছিল বেহালার 57 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা। এই অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন […]
জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে বেলুড় মঠে পুজোর ঢাকে কাঠি।
হাওড়া, ৭ সেপ্টেম্বর:- আজ বৃহস্পতিবার শুভ জন্মাষ্টমীর দিনে বেলুড় মঠে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে কাঠামো পুজোর আয়োজন হয়। সকালে মঠের মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের ডানদিকে কাঠামো পুজোর শুরু হয়। কাঠামোটি ফুল দিয়ে সুসজ্জিতভাবে সাজিয়ে পুজো শুরু হয়। সন্ন্যাসী মহারাজরা এই পুজোয় নিযুক্ত আছেন। স্বামী বিবেকানন্দের হাত ধরেই বেলুড় মঠে দুর্গোৎসবের সূচনা হয়েছিল। বেলুড় মঠে […]








