এই মুহূর্তে জেলা

সাতসকালেই নয়ানজুলিতে যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনা। মৃত ১।

হাওড়া, ৬ আগস্ট:- শুক্রবার সাতসকালেই নয়ানজুলিতে যাত্রীবাহী মিনি বাস উল্টে দুর্ঘটনা ঘটল। হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার ঘটনা। পুরাশ হাওড়া রুটের ওই মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায়। আহত হন বেশ কয়েকজন বাস যাত্রী। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধারে ছুটে আসেন আশেপাশের গ্রামের স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ। হাওড়া […]

এই মুহূর্তে জেলা

অয়েল ট্যাঙ্কার মালিকদের সংগঠনের ডাকা ধর্মঘটের জের, হাওড়াতেও প্রভাব।

হাওড়া , ৬ আগস্ট:- অয়েল ট্যাঙ্কার মালিকদের সংগঠনের ডাকা ধর্মঘটের ফলে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শহরের পেট্রোল এবং ডিজেল সরবরাহ। বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ার মৌড়ীগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোতে ট্যাঙ্কার মালিকরা পেট্রোল এবং ডিজেলের গাড়িতে রিফিলের কাজ বন্ধ রেখেছেন। এরফলে হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ার একাংশে তেল সরবরাহ করা […]

এই মুহূর্তে জেলা

বাম আমলের জল যন্ত্রনার সমাধান না হওয়ায় ক্ষোভ স্থানীয় মানুষের।

হুগলি, ৫ আগস্ট:- বাম আমলের জল যন্ত্রনার এখনও সমস্যার সমাধান না হওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ স্থানীয় মানুষের।অতিবৃষ্টির জেড়ে হুগলির আরামবাগের সুর্যসেন পল্লীর বাসিন্দাদের নাজেহাল অবস্থা। পুরোপুরি রাস্তায় ড্রেনের নোংরা জল জমে প্রান ওষ্ঠাগত অবস্থা তাদের। হুগলির আরামবাগ পৌরসভার সূর্যসেন পল্লীর পাঁচ নম্বর ওয়ার্ড পুরো জলমগ্ন। রাস্তার জল ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে। অভিযোগ অল্প বৃষ্টি হলে […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কোভিশিল্ড টিকাকরণ।

কলকাতা, ৫ আগস্ট:- করোনা মোকাবিলায় টিকাকরণে জোর দিচ্ছে রাজ্যে। কিন্তু কলকাতা পুরসভাতেই কোভিশিল্ডের ভাঁড়ার শূন্য। ফলে আগামিকাল থেকে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ কোভিশিল্ড টিকাকরণ। যার জেরে প্রবল দুশ্চিন্তায় শহরবাসী। কতদিনে ফের টিকা আসবে, কবে শুরু হবে টিকাকরণ, উত্তর অজানা। রাজ্যের চাহিদা মতো ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র। প্রথম থেকেই এই অভিযোগ করছে তৃণমূল সরকার। এই ভ্যাকসিনের অভাবের জেরে […]

এই মুহূর্তে জেলা

নবদম্পতি চললেন নৌকায়।

হাওড়া ,৫ আগস্ট:- নবদম্পতি চললেন নৌকায়। আমতা ১ এর সায়নী ও আমতা ২ এর বাসিন্দা চিরঞ্জিতের গতকালই বিয়ে হয়। বিবাহ দিনক্ষণ আগে থেকেই ঠিক ছিল। কিন্তু হঠাৎ বন্যার কারণে বিয়েতো আর আটকানো যায়না। অগত্যা বুধবার তাদের চারহাত এক হয়। বিবাহ সুসম্পন্ন হয়। বাড়ি তো ফিরতেই হবে। কিন্তু চারিদিকে বন্যায় প্লাবিত। তাই জলপথেই নৌকায় সিয়াগড়ি থেকে […]

এই মুহূর্তে জেলা

বন্যা প্লাবিত খানাকুলে জলবন্দি মানুষের উদ্ধারকার্যে পুলিশ প্রশাসন।

মহেশ্বর চক্রবর্তী, ৫ আগস্ট:- আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলের নির্দেশে পুলিশের একটি উদ্ধার কারী দল খানাকুলের ধান্যমগরী থেকে শিশু ও মহিলা সহ একটি পরিবারটিকে উদ্ধার করে।ঘটনাটি ঘটেছে হুগলি জেলার খানাকুলের ধান্যনগরী অঞ্চলে।জানা গিয়েছে হুগলির আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষক মন্ডলের উদ্যোগে পুলিশের একটি দল খানাকুলের প্লাবিত এলাকাগুলিতে উদ্ধার কার্য চালায়।বন্যায় জলবন্দি মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে […]

এই মুহূর্তে জেলা

পছন্দসই বিষয় নিয়ে একাদশ শ্রেনীতে ভর্তির দাবীতে উত্তেজনা চুঁচুড়ার স্কুলে।

সুদীপ দাস, ৫ আগস্ট:- পছন্দসই বিষয় নিয়ে একাদশ শ্রেনীতে ভর্তির দাবীতে উত্তেজনা চুঁচুড়া বানীমন্দির বালিকা বিদ্যালয়ে। এই দাবীতে বৃহস্পতিবার স্কুলে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অভিভাবকদের বক্তব্য দীর্ঘদিন ধরে তাঁদের মেয়েরা এই স্কুলে পড়াশুনা করলেও একাদশ শ্রেনীতে ভর্তির জন্য গড়িমসি করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে তাঁদের সন্তানরা হীনমন্যতায় ভূগতে শুরু করেছে। ইতিমধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের ভর্তি না […]

এই মুহূর্তে কলকাতা

পুজোর ছুটির পর নিয়ন্ত্রিতভাবে স্কুলে পঠন-পঠন শুরু করতে চায় সরকার।

কলকাতা , ৫ আগস্ট:- রাজ্য সরকার পুজোর ছুটির পরে নিয়ন্ত্রিতভাবে স্কুলে পঠন-পাঠন শুরু করতে চায়। নবান্নে আজ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন রাজ্যে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই পুজোর ছুটির পরে একদিন অন্তর অন্তর স্কুল খোলার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। তিনি […]

এই মুহূর্তে কলকাতা

করোনা টিকার যোগান বাড়ানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ৫ আগস্ট:- রাজ্যে করোনা টিকার যোগান বাড়ানোর অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুনরায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি কেন্দ্রের টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর অনুযোগ একাধিক বার টিকার যোগান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর পরেও তা শোনা হয়নি। উত্তর প্রদেশ, কর্ণাটক, গুজরাটের মত বিজেপি শাসিত রাজ্য পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের মাদ্রাসাগুলির শূন্যপদে তিন হাজার আটশো জন শিক্ষক নিয়োগের প্রস্তাব পাঠালো মাদ্রাসা শিক্ষা দপ্তর।

কলকাতা , ৫ আগস্ট:- সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর রাজ্যের মাদ্রাসাগুলিতে শূন্যপদে তিন হাজার আটশো জন শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। অনুমতি পেলে রাজ্যের যে মোট ৬১৪টি মাদ্রাসা রয়েছে সেখানেই এই শিক্ষকদের নিয়োগ করা হবে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য ২০১৪ সালের পর থেকে রাজ্যে আর মাদ্রাসা শিক্ষক নিয়োগ করা […]