< strong> পূর্ব-মেদিনীপুর , ৫ আগস্ট:- রাজ্যের বন্যা পরিস্থিতি খুবই উদ্বেগ জনক। হাওড়া, হুগলি, মেদনীপুর সহ বিভিন্ন জেলায় বন্যার জল ক্রমশ বাড়ছে। বন্যা কবলিত এই সব এলাকায় দুর্গত মানুষদের শুকনো খাবার পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে সন্নাসী ও স্বেচ্ছাসেবকদের দল ঘাঁটাল পৌছে গিয়ে সেখানে জল বন্দি […]
এই মুহূর্তে
চুঁচুড়ার মল্লিকঘাটে গঙ্গায় ধস , উদাসীন প্রশাসন।
সুদীপ দাস ,৫ আগস্ট:- চুঁচুড়া ১২ নম্বর ওয়ার্ডের মল্লিক ঘাটের পাশে ভয়ানক ধস, সারাদিন প্রবল বৃষ্টির কারণে হুড়মুড়িয়ে নেমে গেল ১২ নম্বর ওয়ার্ডের মল্লিক ঘাটের পাশের গঙ্গার দিকের একাংশ। ধসের পাশেই সিং পরিবারের বসবাস। যেকোনো মুহূর্তে আরো বড়োসড়ো ধস নেমে যেতে পারে সেই ভয়ে শিব শঙ্কর সিং তার বউ মেয়েকে নিয়ে বাড়ির বাইরে রাস্তার ধারে […]
বন্যাদুর্গত এলাকায় হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণের কাজ চলছে।
হাওড়া ,৫ আগস্ট:- হাওড়া জেলায় বন্যাপ্লাবিত এলাকায় প্রশাসনের তরফ থেকে ধারাবাহিক ত্রাণের কাজ চলছে। এ বিষয়ে জেলাশাসক মুক্তা আর্য বলেন, বন্যাদুর্গত এলাকায় হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণের কাজ চলছে। ইতিমধ্যেই দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। ত্রিপল বিলি করা হচ্ছে। রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। কোথাও চাল, আলু, ডাল, চিঁড়ে, গুড় সহ শুকনো খাবার […]
জল বাঁচাও , প্রকৃতি বাঁচাওয়ের লক্ষ্যে রিক্সাযোগে সিয়াচেনের পথে বাংলার সত্যেন !
সুদীপ দাস , ৪ আগস্ট:- অভাবের তাড়নায় সাইকেল নিয়ে ভ্রমন শুরু দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার সত্যেন দাসের। ৯০ এর দশকে সাইকেল সহযোগে দার্জিলিং থদকে পুরী ভ্রমন শুরু। এরপর ১৯৯৫ সালে সাইকেল করে সমগ্র দেশ ভ্রমন করেন সত্যেন। তবে সেইসমস্ত ভ্রমনের উদ্দেশ্যই ছিলো দারিদ্র দূরীকরণ নিয়ে কোন না কোন বার্তা। তাই নিজের দারিদ্র মেটানোর প্রবল […]
অমর প্রতিভার মাঝে বাঙালির হৃদস্পন্দনে অমর হয়ে বেঁচে আছে কিশোর কুমার।
সোজাসাপটা ডেস্ক , ৪ আগস্ট:- যার সুরের মোহনায় প্রবাহিত হয় আট থেকে আশি সমগ্র মানব হৃদয়, যার কণ্ঠের জাদুতে অধীর হয়ে থাকে বৃষ্টি দিনে ঘরের ছাঁচের একঘেয়েমি টিপ টিপ শব্দ বা মধ্য দুপুরের ঘুম পালানো মেয়ে, আজ তাঁর জন্মদিন। তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের প্রিয় এবং পরিচিত কিশোর কুমার। তিনি জন্মগ্রহণ করেন ১৯২৯ […]
জলাধারগুলি সংস্কারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৪ আগস্ট:- রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে এবং অবিলম্বে তাদের জলাধার গুলি সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।প্রধানমন্ত্রীকে তিনি লিখেছেন, পাঞ্চেত, মাইথন ও তেনুঘাট ব্যারেজ থেকে বিপুল পরিমান জল ছাড়া হচ্ছে। ইতিমধ্যেই ওই তিন জলাধার থেকে ২ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জলে হাওড়া, হুগলি, পূর্ববর্ধমান, বীরভূমের […]
গোঘাটে বন্যা পরিদর্শনে গিয়ে গাড়িতে বসেই দুর্গতদের সঙ্গে কথা বললেন মন্ত্রী রত্না দে নাগ।
আরামবাগ, ৪ আগস্ট:- হুগলি জেলার মধ্যে ১৪ টি ব্লক ২০২১ সালের বন্যা ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে গোঘাট এক নম্বর ব্লক অন্যতম।এদিন আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার কথা ছিলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রচন্ড বৃষ্টির জেড়ে মুখ্যমন্ত্রীর আরামবাগ সফর বাতিল হয়।এরপরই রাজ্যের মন্ত্রী রত্না দে নাগ এই মহকুমার অন্যতম প্লাবিত এলাকা গোঘাটের […]
সত্যিই কি ম্যান মেড বন্যা , রাজ্যের অভিযোগ খারিজ করলো ডিভিসি।
কলকাতা, ৪ আগস্ট:- একটানা অতিবৃষ্টির জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে। রাজ্য সরকারকে আগাম না জানিয়ে জল ছড়াতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজ্য সরকার যে অভিযোগ করেছে তা খারিজ করে দিয়ে ডিভিসির তরফে এই মুহূর্তে তাদের জলাধারগুলি সাড়ে তিন লক্ষ কিউসেক জল ধরে রেখেছে বলে জানানো হয়েছে। […]
হাতে ছাতা নিয়ে জলের মধ্যে নেমে আমতায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।
হাওড়া , ৪ আগস্ট:- হাওড়ার আমতায় বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী। জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন তিনি। বৃষ্টির মধ্যেই হাতে ছাতা নিয়ে জলের মধ্যে নেমে পড়েন তিনি৷ সঙ্গে ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, মন্ত্রী পুলক রায়, বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা। এদিন স্থির ছিল নবান্ন থেকে প্রথমে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে যাবেন মুখ্যমন্ত্রী। এরপর দুপুরে আকাশপথে হাওড়া ও হুগলি […]
কলকাতার দুর্গাপূজাকে টেক্কা দিলো চন্দননগরের জগদ্ধাত্রী পূজা কমিটিগুলো।
সুদীপ দাস , ৪ আগস্ট:- কোলকাতার দূর্গাপুজোকে পিছনে ফেলে চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটি একধাপ এগিয়ে গেলো। সরকারীভাবে পুজো নিয়ে এখনও কোন নির্দেশিকা জারি না হলেও চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে প্রত্যেক পুজো কমিটিগুলির সদস্যদের করোনা টিকা দেওয়া শুরু হলো। বুধবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসুচি শুরু হয় চন্দননগর রবীন্দ্রভবনে। ১ম ধাপে বুধবারের পাশাপাশি আগামি শুক্র […]











