এই মুহূর্তে কলকাতা

পুজোর মরশুমে করোনা সংক্রমন ঠেকাতে উদ্যোগী হল রাজ্য সরকার।

কলকাতা, ৭ অক্টোবর:- পুজোর মরশুমে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ঠেকাতে উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার থেকে পুজো শুরু হচ্ছে। তার আগে আগামী পাঁচ দিনের মধ্যে যাতে ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা যায় তা নিয়ে জেলাগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর এই মর্মে প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ […]

এই মুহূর্তে জেলা

বন্যায় নিয়ে গেছে সব কিছুই , রেখে গেছে শুধু শূন্যতা , আর চারিদিকে ধ্বংসের চিহ্ন।

মহেশ্বর চক্রবর্তী, ৭ অক্টোবর:- সর্বগ্রাসী বন্যায় নিয়ে গেছে সব কিছুই। রেখে গেছে শুধু অনন্ত শূন্যতা আর শূন্যতা। চারিদিকে ধ্বংসের চিহ্ন। একটা গ্রামেই ৭০ থেকে ৮০টি মাটির বাড়ি ও বেশ কয়েকটি পাকার বাড়ি বন্যার জলে ভেঙে ধুলিসাৎ করে দিয়েছে। সম্পুর্ন ও আংশিক মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি করে দেওয়ার জন্য স্থানীয় পঞ্চায়েতে প্রায় দেড় হাজার আবেদনপত্র জমা […]

এই মুহূর্তে কলকাতা

দুবছর পর বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত।

কলকাতা, ৭ অক্টোবর:- তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রায় দুবছর পর আজ তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন প্রাক্তন বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচি দত্ত। বিধানসভায় গিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।। যোগদানের পর সব্যসাচী বলেন, ভুল বোঝাবুঝির জন্য দল তিনি দল […]

এই মুহূর্তে জেলা

খরদহ বিধানসভায় মনোনয়নপত্র দাখিল শোভনদেবের।

ব্যারাকপুর, ৭ অক্টোবর:- ব্যারাকপুর প্রশাসনিক ভবন মনোনয়নপত্র দাখিল করলেন খড়দহ বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী প্রার্থী বলেন বাংলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বাংলার একমাত্র নেত্রী যিনি বাংলার সব রকম সমস্যার ও মানুষের কথা ভাবেন খড়দহের আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও গতি আনতেও খড়দহের সার্বিক উন্নয়নের […]

এই মুহূর্তে কলকাতা

উপনির্বাচনে জয়ের পর বিধায়ক হিসাবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৭ অক্টোবর:- মুখ্যমন্ত্রী পদে আগেই শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর উপনির্বাচনে জয়ের পরে এবার বিধায়ক হিসেবেও শপথ নিলেন তিনি। মমতার সঙ্গে জঙ্গিপুরের জয়ী প্রার্থী জাকির হুসেন ও শমসেরগঞ্জের জয়ী প্রার্থী আমিরুল ইসলামও শপথ নিয়েছেন বিধায়ক হিসেবে। তিনজনকেই শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সম্প্রতি রাজভবন থেকে বিধানসভার সচিবালয়ে সেই বার্তা পাঠানো হয়। তারপরেই পরিষদীয় […]

এই মুহূর্তে কলকাতা

ভারতে চতুর্দশ প্রেস কাউন্সিল গঠিত হলো।

কলকাতা, ৭ অক্টোবর:- ভারতের চতুর্দশ প্রেস কাউন্সিল গঠিত হয়েছে। এই সংক্রান্ত সরকারী বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবারের কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন কলকাতার তিন সাংবাদিক। তাঁদের মধ্যে রয়েছেন প্রেস ক্লাব কলকাতার সম্পাদক, সংবাদ প্রতিদিনের সাংবাদিক কিংশুক প্রামানিক, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য আজকাল পত্রিকার সাংবাদিক অংশু চক্রবর্তী। ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট এর প্রতিনিধি হিসেবে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক […]

এই মুহূর্তে জেলা

বেলুড় থেকে সুদূর বেঙ্গালুরু , রোজির হাত ধরেই পাড়ি মা দূর্গার।

হাওড়া, ৭ অক্টোবর:- রোজি বন্দ্যোপাধ্যায়। ছোট বেলাটা তাঁর কেটেছে পুরনো উত্তর কলকাতার শ্যামবাজারে। বাবার হাত ধরেই তখন পাড়ার পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। এরপর বিবাহ সূত্রে কলকাতার বেলগাছিয়ার রোজি চলে আসেন বেলুড়ের পাল পরিবারে। ফলতার জমিদার এই পাল পরিবারের দীর্ঘদিনের বসবাস বেলুড়ে। সেই সূত্রে রোজি বেলুড় মঠের দূর্গাপুজোতেও অংশ নিতেন প্রতিবার। কিন্তু স্বামীর কর্মসূত্রে তাঁকে চলে […]

এই মুহূর্তে জেলা

চুরি ও শ্লীলতাহানি রুখতে পুজোর দিনগুলিতে সিসিটিভি ব্যাবহার করবে চন্দননগর পুলিশ কমিশনারেট।

হুগলি, ৭ অক্টোবর:- পুজোর দিন গুলিতে চুরি ও শ্লীলতাহানি রুখতে লাইভ সিসিটিভি ব্যবহার করবে কমিশনারেটের পুলিশ। বিভিন্ন থানা এলাকায় থাকা কন্ট্রোল রুম থেকে ওয়াচার টিম সেই ফুটেজ দেখেই টহলরত পুলিশের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেবে। বুধবার চুঁচুড়া রবীন্দ্রভবনে এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। তিনি বলেন,অপরাধের মোকাবিলায় কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় সিসিটিভি […]

এই মুহূর্তে জেলা

দেবীপক্ষে দেবীর আরাধনায় মহিলা তৃণমূল।

হুগলি, ৬ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এর নির্দেশে আজকে দেবীপক্ষের সূচনায় রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে গঙ্গা আরতিতে অংশ নিলেন তৃণমূল মহিলা কংগ্রেস এর কর্মীরা। এর সঙ্গে সঙ্গে সমাজে যেসব মহিলারা জীবন যুধ্যে লড়াই করে প্রতিষ্ঠিত হয়েছেন সেই সব মহিলাদের আজ সম্বর্ধিত করা হল। তুমিই […]

এই মুহূর্তে জেলা

সমাজের উন্নয়নমূলক কাজে নিযুক্ত মহিলাদের সংবর্ধনা দিলো রিষড়া পৌরসভা।

তরুণ মুখোপাধ্যায়, ৬ অক্টোবর:- বুধবার দেবীপক্ষের সূচনাকালে সমাজের উন্নতি কল্পে যেসব মহিলারা চেষ্টা চালাচ্ছেন সেই সকল মহিলাদের রিষড়া পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হল। লাহা ঘাট কমিউনিটি হলে আয়োজিত জাগো দুর্গা নামক এই অনুষ্ঠানে যেসব মহিলারা সমাজে উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের হাতে সম্মাননা তুলে দিলেন রিষড়া পৌরসভার মুখ্যপ্রশাসক বিজয় সাগর মিশ্র সহ অন্যান্য […]