হুগলি, ১৩ সেপ্টেম্বর:- হুগলি গ্রামীণ পুলিশ ও চন্ডীতলা থানার যৌথ উদ্যোগে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু হল আজ। ৪৫ দিনের সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ নেওয়ার পর শংসাপত্র পাবেন ছাত্রীরা। প্রশিক্ষণ দেবেন ব্ল্যাকবেল্টের অধিকারী দুলাল দাস। যিনি দীর্ঘদিন ধরে মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন। আত্মরক্ষার শিবিরের উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ […]
এই মুহূর্তে
মালিপাঁচঘড়ায় বিস্ফোরণ, আহত ২।
হাওড়া, ১৩ সেপ্টেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ায় বোমা জাতীয় কিছু ফেটে বিস্ফোরণের ঘটনায় এক মহিলা সহ ২ জন জখম হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য ঘুসুড়ির টি এল জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা দুজনেই সাফাই কর্মী বলে জানা গেছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধ কারখানার […]
আত্মহত্যার প্রবণতা ঠেকাতে সচেতনতা শিবির স্বাস্থ্য দপ্তরের।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- প্রতি ঘন্টায় দেশে আত্মহত্যা ২০ জনের, কৈশোরে প্রবনতা বেশি,বাড়তে থাকা আত্মহত্যার প্রবণতা ঠেকাতে শিবির স্বাস্থ্য দপ্তরের। সুইসাইড প্রিভেনশান সপ্তাহ পালিত হচ্ছে রাজ্যে। ১০ তারিখ থেকে শুরু হয়েছে চলবে ১৮ তারিখ পর্যন্ত। গত ৮ ই সেপ্টেম্বর জেলা স্বাস্থ্য দপ্তরে এনিয়ে একটি ওয়াকশপ হয়। ২০২৪-২৬ চেঞ্জিং ন্যারেটিভ অফ সুইসাইড টপিকের উপর। তথ্য বলছে, গত […]
চিনা মাঞ্জায় গুরুতর আহত বাইক আরোহী।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- ফের বিপজ্জনক চিনা মাঞ্জা সুতোয় আহত হলেন দুই বাইক আরোহী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েরে গড়ফা ব্রিজের উপর। চিনা মাঞ্জা সুতোর কারণেই বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হন ওই দুই বাইক আরোহী। এদের মধ্যে একজনের পা ভেঙে যায়। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত বহুদিন ধরেই চিনা মাঞ্জা […]
আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর বিচার চায় আর জি কর, প্রতিবাদে শিক্ষক থেকে শিল্পী চন্দননগরে।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- বিচার চেয়ে প্রতিবাদ মিছিল চিকিৎসক, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক বুদ্ধিজীবী, আইনজীবী থেকে সাধারন মানুষের। মিছিলে যোগ দেওয়া চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিষ সরকার বলেন, এখনো পর্যন্ত একটা জেদের উপর দাঁড়িয়ে এই মিছিলে যারা আছেন তারা রাষ্ট্র ব্যবস্থার কাছে রাজ্য সরকারের কাছে জানতে চায় একটা সরকারি মেডিকেল কলেজে যে চিকিৎসক খুন হলেন, কেন খুন হলেন? […]
ত্রিবেণী স্টেশন চত্বরে উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- ত্রিবেণী রেল স্টেশনের উচ্ছেদকে কেন্দ্র করে আজ স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যান্ডেল-কাটোয়া শাখার ত্রিবেণী রেল স্টেশনের পাশে রেলের জমিতে বসবাসরত এবং ব্যবসায়িক কার্যক্রম চালানো মানুষদের উচ্ছেদের জন্য রেলের পক্ষ থেকে একটি নোটিশ লাগানো হয়েছিল। তবে সেই নোটিশে কোনো সই বা সিলমোহর ছিল না, যা এলাকাবাসীর মধ্যে অসন্তোষের জন্ম দেয়। নোটিশ […]
আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে হুগলিতে ইউনাইটেড স্টুডেন্ট ফোরামের আত্মপ্রকাশ।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- কখনো নাগরিক মঞ্চ কখনো ছাত্র সমাজ, আর জি করের ঘটনায় প্রতিবাদ জানাতে অরাজনৈতিক নাম দিয়ে পথে নেমে প্রতিবাদ সংগঠিত করতে দেখা গেছে। রাত দখল, রাস্তা দখল, ছবি গান কবিতায় প্রতিবাদ চলছে। এবার হুগলি জেলায় ছাত্রদের একটি সংগঠন তৈরী হল, যার নাম ইউনাইটেড স্টুডেন্ট ফোরাম। আর জি কর নিয়ে আন্দোলন এক মাস অতিক্রান্ত […]
হুগলী-চুঁচুড়া পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- ১১ দিনের মাথায় হুগলি-চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করা হল। বুধবার, প্রশাসনিক সূত্রে এমনটাই খবর মিলছে। গত ২ সেপ্টেম্বর অমিতের বিরুদ্ধে অনাস্থা এনে সংশ্লিষ্ট পুরসভা ও সদর মহকুমাশাসকের কাছে অনাস্থার প্রস্তাব জমা দেন ১৯ জন কাউন্সিলর। যা নিয়ে শোরগোল পড়ে শহরে। অমিত ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের […]
বেহাল রাস্তা, সারাইয়ের দাবিতে স্থানীয়দের জিটি রোড অবরোধ ব্যান্ডেলে।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ব্যান্ডেলের সাহাগঞ্জ ঝাঁপপুকুর মোড়ে জিটি রোড অবরোধ স্থানীয়দের। বুধবার সকাল ন’টা থেকে শুরু হওয়া অবরোধের জেরে সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। জিটি রোড থেকে চুঁচুড়া-ত্রিবেণী রুটের সংযোগকারী রাস্তাটির দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। এলাকাবাসীদের দাবি, বহুবার বিভিন্ন দফতরে জানিয়েও সুরাহা হয়নি। ফলে, নিত্যদিন ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। অবিলম্বে […]
ফের হাওড়া আমতা শাখায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন যাত্রীরা।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- ফের হাওড়া আমতা শাখার রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন যাত্রীরা। এবার দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা। অভিযোগ, স্টেশনে ৩০ সেকেন্ডের বদলে মাত্র ১০ সেকেন্ড পরেই চলতে শুরু করে দেয় ট্রেন। আর তার জেরেই নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়েন যাত্রীরা। আহত হন কয়েকজন যাত্রী। তবে বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান সবাই। হাওড়া আমতা শাখার […]











