এই মুহূর্তে জেলা

দুর্ঘটনায় মৃত্যু শ্রীরামপুরের তৃণমূল যুব নেতার।

হুগলি, ২০ সেপ্টেম্বর:- মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হল এক যুব তৃণমূল কর্মী। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার শেওড়াফুলি তারকেশ্বর রেল গেটের কাছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অরিন্দম বন্দ্যোপাধ্যায় ওরফে টাব্বু (৩২)বাড়ি শ্রীরামপুর থানার মাহেশ কলোনীতে। রাতে শ্রীরামপুর থানার টহলরত পুলিশের গাড়ি আহত রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে […]

এই মুহূর্তে জেলা

জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনে লিড দেওয়া দেবাশীষকে সমর্থন পরিবারের।

হুগলি, ২০ সেপ্টেম্বর:- মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম হয়েছিল, জুনিয়র চিকিৎসক দেবাশীষদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলাগরে চোখে জল মায়ের। আজ শুক্রবার বেলা একটা নাগাদ এমনই ছবি। স্কুলে প্রথম হতো, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল তার ভালোবাসা। আঁকা, আবৃতি প্রতিযোগিতাতেও প্রথম স্থান অধিকার করতো। নাটকও ছিল পারদর্শী। ঘরের আলমারিতে থরে থরে সাজানো বই, তার পাশেই রয়েছে একাধিক […]

এই মুহূর্তে জেলা

জলের তলায় খানাকূল, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন।

হুগলি, ২০ সেপ্টেম্বর:- এই মুহূর্তে আরো এক মহাবিপদে খানাকুলের মানুষজন। খানাকুল জলের তলায় তার কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু গতকাল থেকে সমগ্র খানাকুলের বিস্তীর্ণ এলাকায় ফোনের নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। যে সমস্ত প্রবাসী বাঙালিরা রয়েছে বা ভিন রাজ্যে কর্মসূত্রে রয়েছে তারা বাড়িতে কোনো ভাবে যোগাযোগ করতে পারছেন না, ফলে তারা চিন্তায় পড়েছেন, কারণ কেমন আছে? […]

এই মুহূর্তে জেলা

বলাগড়ের গ্রামে জল ডুকছে, মানুষকে সরানো হচ্ছে অন্যত্র।

হুগলি, ২০ সেপ্টেম্বর:- ডিভিসির ছাড়া জলে রাজ্যের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হুগলির আরামবাগে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যান মেড বন্যা বলেন। কেন্দ্রকে চরাসুরে আক্রমণ করেন। অতিবৃষ্টি ও DVC র ছাড়া জলে প্লাবিত হয়েছে বলাগরের জিরাট পঞ্চায়েতের চর খয়রামারী এলাকা। বাঁধের ছাড়া জলে ফুলে-পেঁপে উঠেছে গঙ্গা। জোয়ারের জলে আগেই প্লাবিত […]

এই মুহূর্তে জেলা

রাষ্ট্রায়ত্ব ব্যাংকের অফিসার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা শ্রীরামপুরে।

হুগলি, ১৯ সেপ্টেম্বর:- শ্রীরামপুর বটতলা সংলগ্ন একটি ভবনে একটি বহু প্রচলিত রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মীদের সুরক্ষা এবং বিভিন্ন পরিষেবা বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ। ব্যাংক কর্তৃপক্ষরা জানান রাষ্ট্রায়ত্ব ব্যাংকের পর্যাপ্ত পরিমাণে কর্মী সংখ্যা না থাকায় মহিলাদের উপর কাজের চাপ বাড়ছে। আর সেই কারণেই বিভিন্ন সময় মহিলাদের গ্রাহকদের পরিষেবা দিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। […]

এই মুহূর্তে জেলা

ফেরি পরিষেবা বন্ধ চুঁচুড়া তামলিপাড়া ঘাটে।

হুগলি, ১৯ সেপ্টেম্বর:- জোয়ারের জলে ডুবল পনটুন, ফেরি পরিষেবা বন্ধ চুঁচুড়া তামলিপাড়া ঘাটে। গঙ্গার জল ফুলেফেঁপে উঠেছে। তামলিপাড়া পনটুন জেটি জলের তলায় চলে যাওয়ায় ফেরি পরিষেবায় প্রভাব পরেছে। চুঁচুড়া তামলিপাড়ার বিপরীতে রয়েছে উত্তর ২৪ পরগনার গরিফা রামঘাট। ফেরি বন্ধ হওয়ায় সমস্যায় পরেন দুই পারের যাত্রীরা। তামলিপাড়া ঘাটের ঠিকাদার বিজয় কাহার জানান, পুরসভা টেন্ডার করার সময় […]

এই মুহূর্তে জেলা

মহিলাদের সুরক্ষায় হাওড়ায় চালু হল পিঙ্ক মোবাইল পরিষেবা ।

হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- সাম্প্রতিক আরজি করের ঘটনার পর এবার নারী সুরক্ষায় আরও জোর দিচ্ছে হাওড়া সিটি পুলিশ। নারী সুরক্ষা প্রকল্প হিসেবে হাওড়া সিটি পুলিশ চালু করল ‘পিঙ্ক মোবাইল’। বৃহস্পতিবার হাওড়ার শিবপুর পুলিশ লাইনে এই কর্মসূচির সূচনা হয়। মহিলাদের প্রতি অপরাধের সংখ্যা কমানোর জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের দাবি, এই উদ্যোগের ফলে সরকারি, বেসরকারি […]

এই মুহূর্তে জেলা

উদয়নারায়ণপুরে বানভাসি এলাকা পরিদর্শনে মমতা।

হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- উদয়নারায়ণপুরে মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি পরিদর্শনে বৃহস্পতিবার দুপুরে হাওড়ার উদয়নারায়ণপুরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বাংলাকে ডিভিসি ডোবাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব। বন্যায় মানুষ আক্রান্ত। এই সময়টা রাজনীতির সময় নয়। রিলিফ ক্যাম্প চলবে যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হয়। কেউ যাতে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় তৃণমূল যুব সভাপতির গাড়িতে হামলা।

হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্রের গাড়িতে রাতে হামলার অভিযোগ। গাড়ি লক্ষ্য করে গুলি বা পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। ওই যুব নেতা রাতে পরিবার নিয়ে বাড়ি ফেরার সময় বেলুড়ের জি টি রোডের উপর হামলার ঘটনাটি ঘটে। তবে হামলায় কেউ আহত হননি। তবে হাওড়ার ওই দাপুটে যুব নেতার উপর হামলায় উত্তেজনা […]

এই মুহূর্তে জেলা

কাপড়ের গোডাউনের ছাদ ভেঙে দুর্ঘটনা হাওড়ায়।

হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ার জে এন মুখার্জি রোডের একটি ছাঁট গেঞ্জি কাপড়ের গোডাউনের ছাদ ভেঙে পড়ে ভোররাতে ঘটে গেল দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আনুমানিক ৪ জন আটকে ছিলেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি ঘটে ভোর সাড়ে চারটে নাগাদ। সেই সময় ৯ জন […]