গোঘাট, ২৯ নভেম্বর:- রাসায়নিক সারের কালোবাজারির প্রতিবাদে আন্দোলন শুরু করলো চাষীরা। আলু ও বরো ধানের মরসুমে রাসায়নিক সারের কালোবাজারির অভিযোগ। হুগলির গোঘাট থানার অন্তর্গত পাতুলসারার উল্লাস এলাকায় চাষের জন্য রাসায়নিক সারের দাম বেশি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ চাষীদের। রাসায়নিক সার নিয়ে কালোবাজারীর অভিযোগ চাষীদের। এদিন স্থানীয় একটি দোকানের সামনে দাঁড়িয়ে শতাধিক চাষী বিক্ষোভ দেখায়।চাষীদের অভিযোগ রাসায়নিক […]
এই মুহূর্তে
বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় বাড়াতে আগামীকাল মুম্বাই সফর মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৯ নভেম্বর:- রাজ্যে বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিজেপি বিরোধী বিভিন্ন দলের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল মুম্বই সফরে যাচ্ছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই সফরে তাঁর সঙ্গী হতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷ মুম্বই পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথম সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেবেন। এনসিপি নেতা শরদ পাওয়ার এবং […]
আজ তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক।
কলকাতা, ২৯ নভেম্বর:- সদ্য শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনে এবং আগামী দিনে জাতীয় রাজনীতিতে দলের ভূমিকা ও অভিমুখ সম্পর্কে আলোচনা করতে তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটি আজ বৈঠকে বসছে। বিকেলে কালীঘাটে তৃণমূল কংগ্রেস নেত্রী বাড়িতে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য কার্যকরী কমিটির ২১ জন সদস্য ছাড়াও দলের সাংসদদেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। […]
কলকাতা পুরভোটে নিয়ে পর্যবেক্ষকদের সঙ্গে আজ বৈঠক কমিশনের।
কলকাতা, ২৯ নভেম্বর:- কলকাতা পুর ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন আজ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। নির্বাচন কমিশনার সৌরভ দাসের পৌরহিত্যে প্রস্তাবিত এই বৈঠকে ১৬ জন সাধারন পর্যবেক্ষক ছাড়াও আরও চার জন বিশেষ পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। উল্লেখ্য আগামী ১৯ ডিসেম্বর নির্বাচনের জন্য কলকাতায় ১৪৪ টি অয়ার্ডে মোট চার হাজার ৭৪২ টি পোলিং বুথ […]
ডুমুরজলা ময়দান বাঁচাতে মানব বন্ধন কর্মসূচি হাওড়ায়।
হাওড়া, ২৮ নভেম্বর:- এবার ডুমুরজলা ময়দান বাঁচাতে মানব বন্ধন কর্মসূচি হলো হাওড়ায়। কংক্রিটের জঙ্গল নয়, ডুমুরজলা থাকুক ডুমুরজলাতেই এমনই দাবি উঠলো আজ। সবুজ ধ্বংস না করে রক্ষা হোক পরিবেশ, স্বমহিমায় থাকুক হাওড়ার এই ফুসফুস। এই দাবিতে ‘মানব বন্ধন’ হলো রবিবার। ‘সেভ ডুমুরজলা জয়েন্ট ফোরাম’ এর পক্ষ থেকে ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের সামনে ড্রেনেজ ক্যানেল রোডের উপর […]
শিক্ষকের স্মরণে রক্তদান হাওড়ায়।
হাওড়া, ২৮ নভেম্বর:- এলাকার জনপ্রিয় ‘মাস্টারমশাই’ এর স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হলো হাওড়ায়। সালকিয়া চক্রের আহ্বানে রবিবার সকালে সালকিয়ায় ওই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী ও জনপ্রিয় শিক্ষক প্রয়াত নিতাই বসু’কে স্মরণ করে ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনা আবহে রক্তের চাহিদা মেটাতে সালকিয়া বিজ্ঞান মঞ্চ সালকিয়া বিজ্ঞান চক্রের উদ্যোগে এদিন […]
সাতসকালেই মেয়েকে নিয়ে প্রচার শুরু ফিরহাদের।
কলকাতা, ২৮ নভেম্বর:- সাতসকালেই মেয়েকে সঙ্গে নিয়ে নিজের ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটের প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে কাছে পেয়ে উৎসাহিত এলাকার মানুষজন। সাতসকালেই আবাল-বৃদ্ধ-বনিতারা তাদের কাছের মানুষ কাজের মানুষ প্রতি স্নেহ ভালোবাসা প্রকাশ করলেন। এদিন প্রচারে নেমে ফিরহাদ হাকিম সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ নতুন মুখ কে সামনে […]
শেওড়াফুলিতে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক ব্যক্তি।
হুগলি, ২৮ নভেম্বর:- শেওড়াফুলি বুড়ি গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিযে গেল এক ব্যাক্তি। পুলিশ সূত্রে খবর মৃত ব্যাক্তির নাম রাম পারভেজ সাহানি (৪২)। বাড়ি বিহারের সশস্তিপুর জেলায় বাড়ি। শেওড়াফুলি পাইকারি বাজারে মুটিয়ার কাজ করত। ছট পূজোয় বাড়ি গিয়ে ছিল। আজ ভোরে বাড়ি ফিরেছে। সকালে বাজারে নিজের কাজকর্ম সেরে স্নান করতে আসে গঙ্গার ঘাটে। তার […]
ত্রিপুরায় বিজেপিকে জেতানোর জন্য গটআপ করেছে তৃণমূল – আব্দুল মান্নান।
হুগলীঃঃ, ২৮ নভেম্বর:- ত্রিপুরার নির্বাচনে তৃনমূল কংগ্রেস অনুঘটকের কাজ করেছে। বিজেপিকে জেতানোর বিষয়ে তৃনমূল গটআপ গেম খেলেছে। তৃনমূল এই গটআপ গেম না খেললে বিজেপি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারতো না। আগামীদিনে এই ঘটআপ গেমে বিজেপি কে বাঁচাতে গিয়ে তৃনমূল কংগ্রেস আগুনে পুড়ে মরবে। কটাক্ষ কংগ্রেস নেতা আব্দুল মান্নানের। রবিবার হুগলি জেলা কংগ্রেসের ডাকে ‘জনজাগরন যাত্রা’ কর্মসূচী […]










