কলকাতা, ২৯ নভেম্বর:- কলকাতা পুর ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন আজ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। নির্বাচন কমিশনার সৌরভ দাসের পৌরহিত্যে প্রস্তাবিত এই বৈঠকে ১৬ জন সাধারন পর্যবেক্ষক ছাড়াও আরও চার জন বিশেষ পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। উল্লেখ্য আগামী ১৯ ডিসেম্বর নির্বাচনের জন্য কলকাতায় ১৪৪ টি অয়ার্ডে মোট চার হাজার ৭৪২ টি পোলিং বুথ রয়েছে। এছাড়াও রয়েছে ৩৮৫ টি অক্সিলারি পোলিং বুথ। মোট ভোটার রয়েছেন ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ জন। এইদিকে এই বৈঠকের আগে নির্বাচন কমিশন স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কোভিড প্রোটোকল সংক্রান্ত আরও একটি বৈঠক করবে বলে জানা গিয়েছে।
Related Articles
মীরজাফর, বেইমানদের দলে কোনও ঠাঁই নেই। নাম না করে রাজীবের বিরুদ্ধে এবার পোস্টার পড়ল ডোমজুড়ে।
হাওড়া, ৯ জুন:- মঙ্গলবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট ঘিরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদ্ম শিবির ত্যাগ করে ঘাসফুলে ফেরার বার্তা আরও জোরালো হয়েছে। রাজনৈতিক মহলে কানাঘুষো এও শোনা যাচ্ছে রাজীবের তৃণমূলে ফেরা কার্যত এখন শুধু সময়ের অপেক্ষা। এই বার্তা স্পষ্ট হতেই মীরজাফর, গদ্দার, বেইমানদের ডোমজুড়ে কোনও ঠাঁই নেই বলে রাজীবের নাম না করে পোস্টার পড়েছে। রাজীবের […]
মঙ্গলবার দুপুরের মধ্যেই চালু করে দেওয়া হলো লঞ্চ পরিষেবা।
হাওড়া, ১৯ ডিসেম্বর:- যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে মঙ্গলবার দুপুরের মধ্যেই চালু করে দেওয়া হলো লঞ্চ পরিষেবা। পশ্চিমবঙ্গ সারফেস পরিবহন নিগমের তরফে হুগলী নদী জলপথ পরিবহন সংস্থাকে বেশ কয়েকটি লঞ্চের ব্যবস্থা করে দেওয়ায় ফের চালু হয় লঞ্চ পরিষেবা। প্রসঙ্গত, যাত্রী পরিবহনের কাজে নিযুক্ত লঞ্চগুলির (ভেসেল) রক্ষণাবেক্ষণের কারণে এদিন মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত টানা ৬ দিন […]
চন্দননগরে সকাল থেকেই শুরু হয়ে গেল জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন
হুগলি , ২৪ নভেম্বর:- হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পৃথিবী বিখ্যাত। কিন্তু এবার করোনা আবহের অনেকটাই প্রভাব পড়েছে জগদ্ধাত্রী পুজোয়। মঙ্গলবার চন্দননগরে দশমী। এদিন সকাল থেকেই শুরু হয়েছে গঙ্গার ঘাটে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন। এবারে করোনার কারণে বন্ধ শোভাযাত্রা। তাই পুজো কমিটিগুলো শোভাযাত্রা ছাড়াই প্রতিমা নিরঞ্জন করছে।প্রতিমা নিরঞ্জনে সজাগ দৃষ্টি রাখছে চন্দননগর পুরনিগম ও চন্দননগর পুলিশ […]









