এই মুহূর্তে কলকাতা

সরকারি ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে চারদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২১ মার্চ:- বেশকিছু সরকারি এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চারদিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। আগামী সোমবার বিকেলে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে সেখান থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রস্তাবিত একটি সরকারি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। ২৯ তারিখে তিনি দার্জিলিং যাবেন। রিচমন্ড হিলে রাত্রি বাস করে ৩০ তারিখে ম্যালে অপর একটি […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের কিষান সম্মান নিধি প্রকল্পে বঞ্চিত রাজ্যের কৃষকরা।

কলকাতা, ২১ মার্চ:- কেন্দ্রের কিষান সম্মান নিধি প্রকল্পে বঞ্চিত রাজ্যের কৃষকরা। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে যেখানে ভাগ চাষী সহ প্রায় ৭৮ লক্ষ কৃষক অর্থ সহায়তা পাচ্ছেন সেখানে কেন্দ্রের ওই প্রকল্পে ১০ লক্ষ কৃষকের সহায়তার আবেদন মঞ্জুর করা হলেও তারা এখনো টাকা পাননি। সোমবার বিধানসভায় কৃষি দফতরের বাজেট আলোচনার শেষে জবাবি ভাষণে তথ্য পরিসংখ্যান তুলে ধরে […]

এই মুহূর্তে কলকাতা

আলুর বীজ উৎপাদনে ক্রমশ স্বনির্ভর হচ্ছে রাজ্য।

কলকাতা, ২১ মার্চ:- আলুর বীজ উৎপাদনে ক্রমশ স্বনির্ভর হচ্ছে রাজ্য। আর মাত্র কয়েক বছরের মধ্যে পাঞ্জাব নির্ভরতা কাটিয়ে উন্নত মানের আলুর বীজ উৎপাদনে রাজ্য সম্পুর্নভাবে স্বনির্ভর হয়ে উঠবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। সোমবার রাজ্য বিধানসভায় কৃষি বাজেটের ওপর আলোচনার শেষে জবাবি ভাষণে তিনি বলেন “২০২১ সাল থেকে টিস্যু কালচার করে এখানকার উৎপাদিত […]

এই মুহূর্তে কলকাতা

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তোলা চার বিধায়কের আসন বদল।

কলকাতা, ২১ মার্চ:- বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তোলা চার বিধায়কের আসন বদল করে দেওয়া হল। এত দিন খাতায় কলমে বিজেপিতে থাকা ওই বিধায়করা বসতেন বিরোধী দলনেতার ডান পাশের ব্লকের দ্বিতীয় ও তৃতীয় সারিতে। কিন্তু এ বার তাঁদের আসন দেওয়া হয়েছে বিরোধী দলনেতার বাঁ পাশের তিন নম্বর ব্লকে।সেখানে বিজেপির টিকিটে জিতে […]

এই মুহূর্তে কলকাতা

দোল এবং হোলিতে মদ বিক্রিতে রেকর্ড লাভ রাজ্যের।

কলকাতা, ২১ মার্চ:- দোল এবং হোলির সপ্তাহ শেষে মদ বিক্রিতে রেকর্ড লাভ রাজ্যের। রাজ্যে আবগারি বিভাগ সূত্রে খবর গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মদ বিক্রি হয়েছে ২০০ কোটি টাকার। অর্থাৎ এই সময়ে প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যদিও দোলের দিন বিকেল পর্যন্ত দোকান বন্ধ থাকায় সেভাবে বিক্রি না হলেও বৃহস্পতিবার রেকর্ড বিক্রি […]

এই মুহূর্তে জেলা

রেল ছাড়াও এবার বিমানে ট্যুর IRCTC এর উদ্যোগে।

হাওড়া, ২১ মার্চ:- রেল ছাড়াও এবার বিমানেও বিশেষ ট্যুর করাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজিম কর্পোরেশন বা আইআরসিটিসি। মূলত যাতায়াতের সময় কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তর-পূর্ব ভারত ও উত্তর সিকিমের জন্যে কলকাতা থেকে কলকাতা বিমানে ও গাড়িতে পর্যটনের ব্যবস্থা করা হচ্ছে। চারতারা মানের হোটেল বুকিং সহ সমস্ত খরচ ধরা রয়েছে প্যাকেজের […]

এই মুহূর্তে জেলা

বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার হাওড়ায়।

হাওড়া, ২১ মার্চ:- বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কান্ড হাওড়ায়। পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দিলে চললো ধস্তাধস্তি। আগামী ২৮ ও ২৯ মার্চ ধর্মঘটের সমর্থনে ও রাজ্যের আইনশৃঙ্খলা বিপন্ন ও আনিস খানের খুনের প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে এই দাবিতে এদিন হাওড়া জেলা বামফ্রন্ট সহ বিভিন্ন গণ সংগঠনের ডাকে আইন অমান্য […]

এই মুহূর্তে জেলা

বিদ্যুতের লাইন কাটতে গিয়ে পোষ্টে বেঁধে মারধর বিদ্যুৎ কর্মীকে !

সুদীপ দাস ২১ মার্চ:- বিদ্যুতের লাইন কাটতে গিয়ে প্রহৃত বিদ্যুৎ কর্মীরা। পোষ্টে বেঁধে মারধর করা হলো একজনকে। কিল, চড়, ঘুষির পাশাপাশি রডের আঘাতে জখম আরও দুই। ঘটনায় একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি দুজন চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার দেবানন্দপুরের চন্দনপুর এলাকায়। আহত তিনজনের নাম বাবলু সর্দার, […]

এই মুহূর্তে জেলা

ওয়ার্ডবাসীর সন্তান হিসাবে দারিদ্র্য পরিবারে মধ্যাহৃভোজ শুরু বিজেপি কাউন্সিলরের।

আরামবাগ, ২১ মার্চ:- হুগলি জেলার আরামবাগ পৌরসভাজুড়ে শাসক দল তৃনমুল কংগ্রেসের জয়জয়কার হয় পৌরভোটে। ইতিমধ্যেই পৌরভোটে জয়লাভ করে আরামবাগ পৌরসভার বোর্ড গঠন করেছে তৃনমুল। এরই মাঝে আরামবাগ পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ ক্রমশ নজর কাড়ছে এলাকার মানুষের। তিনি আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেন। ওয়ার্ডবাসীকে কথা দিয়েছিলেন কাউন্সিলার হিসাবে নয় আপনাদের বাড়ির সন্তান […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে নবনির্বাচিত পৌরবোর্ডের শপথ গ্রহণ।

হুগলি, ২১ মার্চ:- সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রীরামপুর পৌরসভার নবনির্বাচিত সদস্য সহ পৌর প্রধান ও উপ পৌর প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সোমবার সকালে শ্রীরামপুর টাউন হলে শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তীর উপস্থিতিতে নির্বাচিত সদস্যরা শপথ নেন। এক নম্বর ওয়ার্ড থেকে ২৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত একে একে সমস্ত সদস্যরা শপথ গ্রহণ করেন। কেউ […]