এই মুহূর্তে জেলা

রামপুরহাটের গণহত্যা, আমতার ছাত্রনেতা খুনের ঘটনায় বিচারের দাবিতে ন্যায়যাত্রা অধীরের নেতৃত্বে।

হাওড়া, ২৭ মার্চ:- আমতার প্রতিবাদী ছাত্রনেতা আনিশ খান খুনে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কন্দুর খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি সহ রামপুরহাট গণহত্যার সঠিক তদন্ত ও রাজ্যজুড়ে সন্ত্রাসের প্রতিবাদে গত ২৫ মার্চ থেকে জাতীয় কংগ্রেসের ডাকে আমতা থেকে কলকাতার গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত ন্যায়যাত্রার আজ তৃতীয় দিনে […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় শুরু হল মহিলা ক্রিকেট টুর্নামেন্ট।

তরুণ মুখোপাধ্যায় , ২৭ মার্চ:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার সকাল থেকে চুঁচুড়ায় শুরু হয়ে গেল মহিলা ক্রিকেটের আসর। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর তত্ত্বাবধানে এবং হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন এর পরিচালনায় এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মোট ছয়টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। রবিবার প্রথম দিনে খেলা হচ্ছে হাওড়া এবং […]

এই মুহূর্তে জেলা

সুদের টাকা চাইতেই খুন,শ্রীরামপুরে মহিলা খুনের কিনারা করল পুলিশ।

হুগলি, ২৭ মার্চ:- শ্রীরামপুর প্রভাসনগরে দিনের বেলায় বাড়িতে ঢুকে মহিলার গলা কেটে খুনের কিনারা করল পুলিশ। অভিযুক্ত কমল চৌরাশিয়াকে গ্রেফতার করেছে। ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, কমল চৌরাশিয়ার স্ত্রী শশি চৌরাশিয়া রেনু সাউ এর কাছ থেকে সুদে ২০ হাজার টাকা নিয়েছিলেন। সেই টাকা শোধ করা নিয়ে কমলের সঙ্গে রেনুর […]

এই মুহূর্তে জেলা

কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। গোয়েন্দা পুলিশের জালে গ্রেপ্তার ১৩ যুবক।

হাওড়া, ২৬ মার্চ:- কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালানোর অভিযোগে গোয়েন্দা পুলিশের জালে গ্রেপ্তার হলেন ১৩ জন যুবক। ধৃতদের শনিবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক চারজনের ৪ দিনের পুলিশি হেফাজত এবং বাকি ৯ জনের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা পুলিশ সূত্রের খবর, বেলুড় স্টেশন রোডে গত এক বছর ধরে কল […]

এই মুহূর্তে কলকাতা

কালিম্পংকে জিটিএর থেকে আলাদা করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়কের।

কলকাতা, ২৬ মার্চ:- মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরের আগে কালিম্পং কে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর থেকে আলাদা করার আর্জি জানিয়ে তাঁকে চিঠি দিলেন সেখানকার বিধায়ক। কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচা মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কালিম্পংকে জিটিএ থেকে আলাদা করে দেওয়ার আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে কালিম্পংয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবং জেলা পরিষদ গঠনের কথাও বলেছেন তিনি। উল্লেখ্য, রবিবারই ৬ দিনের […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার আলমপুরে নিখোঁজ এক কিশোর। উদ্বিগ্ন পরিবার।

হাওড়া, ২৬ মার্চ:- হাওড়ার আলমপুরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে ১৪ বছর বয়সী এক কিশোর। এই ঘটনায় উদ্বিগ্ন কিশোরের পরিবার। জানা গেছে, নিখোঁজ ওই কিশোরের নাম সাইপ্রকাশ নায়েক।গত প্রায় ৯ বছর ধরে হাওড়ার আলমপুরের জালান কমপ্লেক্সের গেঞ্জি কারখানায় কর্মরত বাবা মা’র সঙ্গে থাকত সে।শুক্রবার বেলা ১১টা নাগাদ বাড়ি থেকে সে বেরিয়েছিল। তারপর থেকে আর খোঁজ মেলেনি […]

এই মুহূর্তে জেলা

রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা প্রাক্তন কাউন্সিলারের বাড়িতে, আতঙ্কিত পরিবার।

আরামবাগ, ২৬ মার্চ:- রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা আরামবাগ পৌরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর পরিণীতা ঘোষের বাড়িতে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের ফাঁসি বাগান সংলগ্ন এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রে। অভিযোগ শুক্রবার রাতে পরিণীতা ঘোষ দুই মেয়ে কে নিয়ে যখন খেতে বসেছিলেন সেই সময় হঠাৎ […]

এই মুহূর্তে জেলা

জানালার গ্রিল কেটে চুরির ঘটনা চুঁচুড়ায়।

সুদীপ দাস, ২৬ মার্চ:- জানালার গ্রীল কেটে চুরির ঘটনা ঘটলো চুঁচুড়ার মোগলটুলি এলাকায়। মোগলটুলির ওই বাড়িতে গতকাল রাতে কেউ ছিলেন না। তবে বাড়ির মালিক শ্যাম নারায়ন রায় পাশে থাকা নিজের অন্য একটি বাড়িতে ছিলেন। কাকা রমেন্দ্র নারায়নবাবুর প্রয়ানের পর শ্যামনারায়নবাই ওই বাড়ির মালিক। শনিবার সকাল ৯টা নাগাদ ওই বাড়ির দরজা খুলতেই তিনি দেখেন ঘরের একটি […]

এই মুহূর্তে জেলা

ডাকাতির আগেই পান্ডুয়ায় ধৃত তিন ডাকাত।

হুগলি, ২৬ মার্চ:- গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন যুবককে গ্রেফতার করল পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের নাম আফতাব হোসেন, প্রভাস পাত্র এবং মুকুল সেখ। ধৃত তিনজনের কাছ থেকে একটি ওয়ান সাটার, একটি ভোজালি, এবং একটি বড় ছুঁরি। পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে পান্ডুয়ার তারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা […]

এই মুহূর্তে কলকাতা

বিভিন্ন ট্রেড ইউনিয়ানের ডাকা দুদিনের ধর্মঘটের কড়া পদক্ষেপ নবান্নের।

কলকাতা, ২৬ মার্চ:- বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা দুদিনের ধর্মঘটের মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল নবান্ন। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই দুদিন কোনও কর্মী গরহাজির থাকলে কাটা যাবে তাঁর বেতন।শুধু তাই নয় কর্মজীবনে একদিনের ছেদ পড়বে। আর পাঁচটা ধর্মঘটের মত আগামী সোম ও মঙ্গলবার দুদিনের ধর্মঘটে রাজ্যের সব সরকারি ও আধা সরকারি অফিস […]