এই মুহূর্তে কলকাতা

অনলাইনে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত করার মেয়াদ বাড়ানো হলো।

কলকাতা, ৭ এপ্রিল:- রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে অনলাইনে নাম নথিভুক্ত করার সময় আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। অর্থ দফতরের মেডিক্যাল সেল এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের সুবিধা নিতে আগ্রহী অনেক সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক এখনও স্বাস্থ্য প্রকল্পের বিশেষ পোর্টালের মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করাননি। আগের […]

এই মুহূর্তে জেলা

আরপিএফের হেনস্তার অভিযোগে বেলুড়ে ট্রেন অবরোধে হকাররা।

হাওড়া, ৬ এপ্রিল:- বেলুড় স্টেশনে রেল অবরোধ। হকাররা অবরোধ করে। হকারি করতে গিয়ে আরপিএফ হেনস্থা করে বলে অভিযোগ। এছাড়াও আরো কিছু দাবী নিয়ে অবরোধ। রেল লাইনে বসে পড়েন হকাররা। এর জেরে বেলুড় স্টেশনে মেইন লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।হকার ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন তারা হকারি করতে পারেনি। আর্থিক […]

এই মুহূর্তে জেলা

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা সোদপুরে।

উঃ২৪পরগনা, ৬ এপ্রিল:- টিটাগর এর বাসিন্দা জুলি কুমারী (১৮) টিটাগর আর বিদ্যালয় এর উচ্মাধমিক পরিক্ষার্থী। গত ৩ তারিখ রবিবার আচমকা শ্বাসকষ্ট জনিত সমস্যার হওয়ায় তাকে সোদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার রক্তের প্রয়োজন হওয়ায় পরিবারের তরফ থেকে দু বোতল রক্ত হাসপাতালকে দেওয়া হয়, যদিও পরিবারের অভিযোগ সেই রক্ত রোগীকে দেয়া হয়নি। গত […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুলিশের ধাঁচে প্রতি জেলায় মহিলা বাহিনী গঠনের সিদ্ধান্ত।

কলকাতা, ৬ এপ্রিল:- রাজ্যে নারী সুরক্ষাকে আরও মজবুত করতে কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ মহিলা ব্যাটেলিয়ন তৈরি করা হবে। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বাহিনী গঠনের সিদ্ধান্ত গৃহীত রয়েছে। আত্মরক্ষার প্রশিক্ষণ আছে এরকম মেয়েদের নিয়ে এই বাহিনী গঠন করা হবে।প্রাথমিক ভাবে প্রায় সাড়ে চার হাজার মেয়েকে নিয়ে এই ব্যাটেলিয়ন তৈরির […]

এই মুহূর্তে জেলা

আগ্নেয়াস্ত্র,কার্তুজ সহ বেশ কয়েকজন দুষ্কৃতি গ্রেপ্তার হাওড়ায়।

হাওড়া, ৬ এপ্রিল:- বীরভূমের বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি থানা এলাকায় বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেইমতো হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও গত কয়েকদিন ধরে তল্লাশি অভিযান চলছে হাওড়ার বিভিন্ন থানা এলাকায়। ব্যাঁটরা, চ্যাটার্জিহাট থানা এলাকাতেও অস্ত্র উদ্ধারে চলছে অভিযান। আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতিকে ব্যাঁটরা থানা এলাকা থেকে […]

এই মুহূর্তে জেলা

বিজেপির ৪২তম প্রতিষ্ঠা দিবসে হাওড়ায় পদযাত্রা।

হাওড়া, ৬ এপ্রিল:- বুধবার ৬ এপ্রিল বিজেপির ৪২তম প্রতিষ্ঠা দিবসে হাওড়া সদরের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। কদমতলা বাস স্ট্যান্ড থেকে বিজেপি জেলা অফিস পর্যন্ত ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাওড়া সদর বিজেপির সভাপতি মণিমোহন ভট্টাচার্য, জেলা ইনচার্জ শংকর সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও এদিন জেলা অফিসে পতাকা উত্তোলন […]

কলকাতা এই মুহূর্তে

চলচ্চিত্র নিয়ন্ত্রণ আইন অনুযায়ী রাজ্যের প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা প্রদর্শন বাধ্যতামূলক।

কলকাতা, ৬ এপ্রিল:- আইন অনুযায়ী রাজ্যের সিঙ্গল স্ক্রিন সিনেমা হল গুলিতে বাধ্যতামূলক ভাবে বাংলা সিনেমা দেখানো হচ্ছে কিনা রাজ্য সরকার তা জানতে চেয়েছে। গত তিন বছরে ওই সব সিনেমা হলে কটা বাংলা সিনেমা প্রদর্শিত হয়েছে তার বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর হল মালিকদের চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র […]

এই মুহূর্তে জেলা

নগ্ন ভিডিও কলিং-এ প্রতারনার ফাঁদ , পুলিশের দ্বারস্থ সিটু নেতা।

সুদীপ দাস, ৫ এপ্রিল:- চলতি মাসের তিন তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের পার্টি অফিসে বসেছিলেন স্থানীয় বাসিন্দা তথা সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর জেলা সদস্য গোপাল শুক্লা। দলীয় কার্যালয়ে বসে তিনি ফেসবুক ঘাটছিলেন। হঠাৎ করেই ফেসবুক ম্যাসেঞ্জারে একটি ভিডিও কল আসে। কলটি রিসিভ করতেই কয়েক সেকেন্ডের অশ্লীল ভিডিও মোবাইলে ভেসে ওঠে। কয়েক সেকেন্ড […]

এই মুহূর্তে কলকাতা

আবগারি শুল্ক আদায়ে নতুন রেকর্ড রাজ্যের।

কলকাতা, ৫ এপ্রিল:- সদ্য শেষ হওয়া অর্থ বছরে আবগারি শুল্ক শুল্ক আদায় নতুন রেকর্ড গড়ল রাজ্য সরকার।২১-২২ আর্থিক বছরে ওই খাতে রাজ্যের আয় হয়েছে ১৩ হাজার ৬০০ কোটি টাকা। চোরাচালান বন্ধ করতে নতুন আবগারি নীতি নিয়ে এসেছিল রাজ্য। কমানো হয়েছিল বিলিতি মদের দামও। আর তাতেই নজিরবিহীন রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। […]

এই মুহূর্তে জেলা

বি গার্ডেন এলাকার কুখ্যাত দুষ্কৃতি ‘ঝাবড়ি’ গ্রেপ্তার পুলিশের হাতে। উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ।

হাওড়া, ৫ এপ্রিল:- হাওড়ার এজেসি বোস বোট্যানিক গার্ডেন থানা এলাকার কুখ্যাত দুষ্কৃতি ‘ঝাবড়ি’ গ্রেপ্তার হলো পুলিশের হাতে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে স্থানীয় কোলে মার্কেটে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান ও চারটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃত আনন্দ কুমার তিওয়ারি ওরফে ঝাবড়ি’কে […]