এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের পরিবর্তে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে।

কলকাতা, ২৬ মে:- রাজ্যপালের পরিবর্তে এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধানসভার পরবর্তী অধিবেশনে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় আইনের একটি সংশোধনী আনা হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, শিক্ষায় সেরা রাজ্য হিসেবে এবার পশ্চিমবঙ্গ স্কচ পুরস্কারের জন্য মনোনীত […]

এই মুহূর্তে কলকাতা

হাওড়া পুরসভার সংশোধনী বিল আটকে থাকায় রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিধানসভার অধ্যক্ষের।

কলকাতা, ২৬ মে:- হাওড়া পুরসভা সংশোধনী বিল আটকে রাখা নিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ভুমিকায় পুনরায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভায় এক প্রশ্নের জবাবে আজ তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যপাল বার বার বিধানসভায় আসেন। উনি এসে বলেন, কোনও বিল বাকি নেই। অথচ হাওড়া পুরসভার বিল এখনও আটকে রয়েছে। এর ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে।রাজ্যপালের সুপ্রিম […]

এই মুহূর্তে জেলা

রক্ষাকালী পুজোর প্যান্ডেল বাঁধতে উঠে ১০ ফুট উঁচু থেকে নিচে পড়ে মৃত্যু ডেকরেটার কর্মীর।

হাওড়া, ২৬ মে:- বাঁশের প্যান্ডেলে চট ঘিরতে উঠে প্রায় দশ ফুট উপর থেকে নিচে পড়ে মৃত্যু হল এক ডেকরেটর কর্মীর। বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনা ঘটে হাওড়ার দাসনগরের আশ্রমের গলিতে। জানা গেছে, রক্ষাকালী পূজার প্যান্ডেল করতে উঠেছিলেন বিশ্বজিৎ পাল নামের ওই যুবক। আচমকাই তিনি পা ফসকে দশ ফুট উপর থেকে নিচে পড়ে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল নেতা মন্ত্রীদের সিবিআই হাজিরা নিয়ে মদনের সাফ জবাব ‘উই ডোন্ট কেয়ার’।

হাওড়া, ২৫ মে:- তৃণমূলের নেতা মন্ত্রীদের সিবিআই হাজিরাকে ডোন্ট কেয়ার মনোভাব মদন মিত্রের। বুধবার সন্ধ্যায় হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র। অর্জুন সিং দলে যোগ দেওয়ায় খুশি প্রকাশ করেন তিনি। আগামী মাসেই মদন মিত্র অর্জুন সিং যৌথ উদ্যোগে একটি বড় অনুষ্ঠানের কথাও মদনবাবু জানান। পাশাপাশি বিভিন্ন তৃণমূল নেতা মন্ত্রীদের সিবিআই হাজিরা প্রসঙ্গে […]

এই মুহূর্তে জেলা

রাজমিস্ত্রি খুনের ঘটনায় তদন্তে ফরেনসিক দল।

হাওড়া, ২৫ মে:- আই আর বেলিলিয়াস লেনে বাবলু সিং খুনের ঘটনার তদন্তে এল ফরেনসিক দল। গত রবিবার সকালে একটি ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় ওই রাজমিস্ত্রির রক্তাক্ত দেহ। ঘটনার তদন্ত শুরু করে হাওড়া থানার পুলিশ। বুধবার সেই ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে ফরেন্সিক দল। এদিন বিকেল সোয়া পাঁচটা নাগাদ ফরেন্সিক দল ঘটনাস্থলে এসে তথ্যপ্রমাণ সংগ্রহের […]

এই মুহূর্তে জেলা

বাংলায় মেধাবী ছাত্ররা বসে রাস্তায়, আর যার পকেটে টাকা তারাই পায় চাকরি, হাওড়ায় বিস্ফোরক লকেট।

হাওড়া, ২৫ মে:- যারা মনে করেন বিজেপিতে এসেছেন কিছু পয়সা বানাতে, কিছু করার জন্যে তাহলে তাদের এখনি দল ছেড়ে চলে যাওয়া উচিত। হয়তো সংগঠনের মধ্যে এরকম লোক হয়তো আছেনও, যে তারা দলের নীতি আদর্শ কিছু মানতে পারেন না, তারা কিছু রোজগার করতে এসেছেন বলে মনে করেন তাদের বলব চলে যেতে। কারণ তারা যত তাড়াতাড়ি চলে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় জিআরপি থানার উদ্যোগে রক্তদান শিবির। রক্তদান করলেন রেল পুলিশের কর্মীরা।

হাওড়া, ২৫ মে:- হাওড়ায় জিআরপি থানার উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে রক্তদান করলেন রেল পুলিশের কর্মীরা। গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট কাটাতে এবার এগিয়ে এলেন রেল পুলিশের কর্মীরাও। বুধবার হাওড়া জিআরপি থানার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে জিআরপি কর্মীরা সহ মোট ৬৭ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া […]

এই মুহূর্তে জেলা

ভাইজ্যাক বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। হাওড়া ও হুগলিতে ৬ বাঙালি পর্যটকের মৃত্যু।

হাওড়া, ২৫ মে:- ভাইজ্যাক বেড়াতে যাওয়ার পথে ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ৬ বাঙালি পর্যটকের মৃত্যু। হাওড়ার উদয়নারায়ণপুরে শোকের ছায়া। বেড়াতে বেরিয়ে ওড়িশার গঞ্জাম জেলায় দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় চার মহিলা সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৩০ জন আহত হয়েছেন ওই দুর্ঘটনায়। মৃতেরা প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। […]

এই মুহূর্তে কলকাতা

পরিবেশ দূষণ রুখতে বৈদ্যুতিক বাস নামানো হল রাজপথে।

কলকাতা, ২৫ মে:- পরিবেশ দূষণ কমাতে কলকাতায় আরও ১০টি বৈদ্যুতিক বাস আজ পথে নামল। কসবা পরিবহণ ভবনের সামনে থেকে বুধবার এই বাসগুলির সূচনা করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, কয়েকটি ধাপে কলকাতায় ইলেক্ট্রিক বাসের সংখ্যা বাড়ানো হবে। আগামী জুলাইতে আরও ৪০টি ইলেক্ট্রিক বাস শহরে নামবে। এর আগে ৮০টি ইলেক্ট্রিক বাস নেমেছে শহরে। বিভিন্ন রুটে সেগুলি […]

এই মুহূর্তে কলকাতা

কন্যাশ্রী প্রকল্পপের স্বচ্ছতা আনতে এবার বাংলার শিক্ষা পোর্টাল এর মাধ্যমে নজরদারি চালাবে রাজ্য।

কলকাতা, ২৫ মে:- কন্যাশ্রী প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত পড়ুয়ারা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শিক্ষা দফতরের বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে নজরদারি চালানো হবে।। ২০১২ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ১৩ থেকে ১৮ বছরের ছাত্রীরা আবেদন করতে পারে। সরকারি সূত্রে জানা গিয়েছে বাংলার শিক্ষা পোর্টালে রাজ্যের […]