হাওড়া, ১৩ জুন:- এবার নিজের আরও নিরাপত্তা চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। সোমবারই যাচ্ছেন রাজ্যপালের সাক্ষাৎ চেয়ে চিঠি দিতে। এই মুহুর্তে যথেষ্ট নিরাপত্তার অভাব বোধ করছেন বালির সমাজকর্মী প্রয়াত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। তাঁর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবেদন নিয়ে তিনি সোমবার মহামান্য রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন। […]
এই মুহূর্তে
সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিধানসভায় ধর্ণায় বিজেপি।
কলকাতা, ১৩ জুন:- সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিজেপির সাসপেন্ড হওয়া বিধায়করা বিধানসভার বাইরে ধর্নায় বসেছে।বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে বিধায়করা প্ল্যাকার্ড নিয়ে ধর্না অবস্থান করছেন। বিজেপি বিধায়ক শংকর ঘোষ অভিযোগ করেন, যেভাবে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিধায়কদের সাসপেন্ড করা হচ্ছে, তাতে আগামী দিনে ৭০জন বিধায়ককেই সাসপেন্ড করা হতে পারে। তিনি আরও জানান, রামপুরহাটের বগটুইয়ের মত […]
গরমের ছুটি বাড়লো।
কলকাতা, ১৩ জুন:- দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র অস্বস্তিকর গরম অব্যাহত থাকায় স্কুলে গরমের ছুটির মেয়াদ আরও বাড়ানো হল।সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি চলবে বলে রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় আজ জানানো হয়েছে। পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বেসরকারি […]
উলুবেড়িয়ায় না আসতে পেরে জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে রওনা শুভেন্দুর।
হাওড়া, ১২ জুন:- পুলিশের ব্জ্র আঁটুনি। উলুবেড়িয়ায় মনসাতলায় পার্টি অফিসে না আসতে পেরে জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে রওনা শুভেন্দুর। উলুবেড়িয়ার মনসাতলায় হাওড়া গ্রামীণের বিজেপির সদর কার্যালয়ে আসার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা যাতে কার্যালয়ে ঢুকতে না পারে তার জন্য পুলিশি নিরাপত্তার পাশাপাশি গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয় পুরো এলাকা। কিছুক্ষণ আগেই […]
অপ্রয়োজনে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে দক্ষিণী রাজ্যে চিকিৎসার প্রবণতায় লাগাম টানতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১২ জুন:- স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে অপ্রয়োজনে দক্ষিণী রাজ্যে চিকিৎসা করতে যাওয়ার প্রবণতায় লাগাম টানতে উদ্যোগী হল রাজ্য সরকার। এবার থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে যে চিকিৎসা অমিল, শুধুমাত্র তার জন্যই দক্ষিণ ভারতে চিকিৎসা করতে যাওয়া যাবে। এবং তার জন্য রাজ্য সরকারের আগাম অনুমতি বাধ্যতামূলক করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, খুব […]
মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে বাংলার পটশিল্প, বাউল গানকে বাঁচানোর প্রয়াস দম্পতির।
হাওড়া, ১২ জুন:- পাহাড়ের টানে বাউলের গানে পটের আঁকায় মুখরিত ছোট্ট শিল্পী’র অন্নপ্রাশনের অনুষ্ঠানে বাংলার পট শিল্পকে বাঁচানোর প্রয়াস নিলেন হাওড়ার শিবপুর নিবাসী এক দম্পতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ও। হাওড়া শিবপুর নিবাসী দম্পতি পার্থ ও সঙ্গীতার কন্যা শিল্পীর শুভ অন্নপ্রাশন উপলক্ষে ১২ জুন রবিবার এক অভিনব অনুষ্ঠানের সাক্ষী থাকলেন হাওড়ার মানুষ। […]
হাওড়া গ্রামীণ এলাকায় পরিস্থিতি দেখতে পথে নামলেন নতুন পুলিশ সুপার।
হাওড়া, ১২ জুন:- উলুবেড়িয়া সহ হাওড়া গ্রামীণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। জানালেন নতুন পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া। গত তিনদিনের অশান্তির ঘটনায় গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। রবিবার সকাল থেকেই কোলাঘাট ব্রিজের সামনে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। রয়েছেন হাওড়া গ্রামীণ পুলিশের সদ্য দায়িত্বভার নেওয়া পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া সহ অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা।
হাওড়ার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। জানালেন নতুন পুলিশ কমিশনার।
হাওড়া, ১২ জুন:- হাওড়ার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে কোথাও অশান্তির খবর নেই। ইতিমধ্যেই হাওড়ার যে দুটি থানা এলাকায় সব থেকে বেশি অশান্তি হয়েছিল সেই দুই থানা এলাকা থেকে প্রায় ৫০ জনেরও বেশিজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে একথা জানান প্রবীণ ত্রিপাঠি। রবিবার সকাল থেকে তিনি হাওড়ার বিভিন্ন এলাকা […]
হাওড়ায় সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে সেখানকার পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদলের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১১ জুন:- হাওড়া জেলার বিভিন্ন অংশে সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার সেখানকার পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে বড়সর রদবদলের সিদ্ধান্ত নিয়েছে।। হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার এবং হাওড়া গ্রামীণের পুলিশ সুপার দুজনকেই সরিয়ে দেওয়া হয়েছে। হাওড়ার নতুন পুলিশ কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠি। তিনি কলকাতার অতিরিক্ত নগরপাল ছিলেন। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে […]
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ওবিজেপি দলের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১১ জুন:- আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন অবিজেপি দলের সঙ্গে আলোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন। ১৪জুন দিল্লি পৌঁছানোর পর ১৫ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে তিনি বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলিকে এক বৈঠকে মিলিত হবেন। ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে […]











