এই মুহূর্তে জেলা

প্রায় পাঁচ বছর পরে রাস্তার সংস্কার হলো হাওড়ার ২৯ নং ওয়ার্ডে। বাকিগুলিও কংক্রিটের হবে দাবি করলেন মুখ্য প্রশাসক।

হাওড়া, ৩০ জুন:- অবশেষে দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে রাস্তার সংস্কার হলো হাওড়ার ২৯ নং ওয়ার্ডে। বাকি রাস্তাগুলোও কংক্রিটের হবে দাবি করলেন পুরসভার মুখ্য প্রশাসক।মানুষের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর হাওড়ার ২৯ নম্বর ওয়ার্ডের রাস্তা তৈরি হল। বৃহস্পতিবার সকালে ওই রাস্তা পরিদর্শন করেন পুর প্রশাসকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী। স্থানীয় […]

এই মুহূর্তে জেলা

ভিডিও বার্তায় প্রতিবাদ বেলুড় মঠের।

হাওড়া, ৩০ জুন:- শ্রীশ্রীমা সারদা দেবীকে নিয়ে সম্প্রতি তৃণমূল নেতা তথা দলের বিধায়ক ডাঃ নির্মল মাজি’র মন্তব্যের তীব্র বিরোধিতা করে এবার বিবৃতি পেশ করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। যদিও ওই ভিডিও বার্তায় সুবীরানন্দজি মহারাজ ওই নেতার নাম উল্লেখ করেননি। শ্রীশ্রীমা সম্পর্কে এই তথ্য ভিত্তিহীন বলে দাবি করে তিনি বলেন, “আমরা […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর কথাতেই সীলমোহর পাহাড়ে, মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছেন।

কলকাতা, ২৯ জুন:- একদশক পর গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন বা জিটিএ’র ভোট হল পাহাড়ে। তাই পাহাড়ের মানুষের জনাদেশ জানতে তীব্র কৌতুহল তৈরি হয়েছিল জনমানসে। ভোটের ফল প্রকাশের পর দেখা গেল পাহাড়ের মানুষ ভোট দিয়েছেন উন্নয়ন আর গণতন্ত্রের পক্ষেই। বিচ্ছিন্নতাবাদীদের কোনও স্থান সেখানে নেই মুখ্যমন্ত্রীর একাধিক বার বলা সেই কথাতেই শিলমোহর পড়ল পাহাড়ের জনাদেশে। তৃণমূলের সঙ্গে অলিখিত […]

এই মুহূর্তে কলকাতা

পিএসির চেয়ারম্যান পদে মুকুলের জায়গায় বিজেপির কৃষ্ণ কল্যাণী।

কলকাতা, ২৯ জুন:- রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস বা পিএসি’র চেয়ারম্যান পদে মুকুল রায়ের ইস্তফার পরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সেই পদে মনোনিত করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।তবে মুকুলবাবুর পর কৃষ্ণ কল্যাণী যাতে কোনও ভাবেই এই কমিটির চেয়ারম্যান হতে না পারেন তার জন্য ফের কোমর বেঁধে নামছে বিজেপি। সূত্রের খবর আদালতে মামলা ঠোকার […]

এই মুহূর্তে জেলা

সমস্ত কর্মচারীদের নিলে তবেই টোলপ্লাজা চলবে। কর্মীদের পাশে দাঁড়িয়ে মন্তব্য কল্যাণের।

হাওড়া, ২৯ জুন:- কর্মীদের ছাঁটাই করে কর্মী কমিয়ে টোলপ্লাজা কর্তৃপক্ষ কখনও চলতে পারবে না। সমস্ত কর্মচারীদের নিলে তবেই টোলপ্লাজা চলবে। নাহলে চলতে পারবে না। বালির নিবেদিতা সেতু টোলপ্লাজায় সাসপেন্ড হওয়া ১৩ জন কর্মীর পাশে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে বুধবার ওই মন্তব্য করেন হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। […]

এই মুহূর্তে কলকাতা

স্নাতকোত্তর যুবক-যুবতীদের ইন্টার্নশিপের আবেদনের জন্য তৈরি হচ্ছে বৃদ্ধ পোর্টাল।

কলকাতা, ২৯ জুন:- রাজ্য সরকারের গৃহীত নীতি অনুযায়ী বিভিন্ন দফতরে স্নাতকোত্তর যুবক-যুবতীদের ইন্টার্নশিপের আবেদন জানানোর জন্য একটি পৃথক পোর্টাল তৈরি করা হচ্ছে। আগামী ৭ জুলাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই পোর্টালের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ইন্টার্নশিপ করতে আগ্রহীদের এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে। উল্লেখ্য, স্নাতকোত্তর যুবক-যুবতীদের রাজ্যের বিভিন্ন দপ্তরে ইন্টার্ন করার সুযোগ […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি হাসপাতালে পরিষেবার বাড়াতে প্রতি রোগীর জন্য পৃথক সনাক্তকরণ নাম্বার তৈরি করতে চলেছে স্বাস্থ্য দপ্তর।

কলকাতা, ২৯ জুন:- রাজ্যের সরকারি হাসপাতালে পরিষেবার মান উন্নত করতে স্বাস্থ্য দফতর প্রত্যেক রোগীর জন্য পৃথক শনাক্তকরণ নম্বর বা ‘ইউনিক হেল্‌থ আইডি নম্বর’ তৈরি করতে চলেছে। এই নম্বরের মাধ্যমে সংশ্লিষ্ট রোগ ও রোগীর রোগ সম্পর্কিত যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখা হবে। ফলে প্রেস্ক্রিপশন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও সে রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য পেতে […]

এই মুহূর্তে জেলা

জগন্নাথের নব যৌবন উৎসব অনুষ্ঠিত হলো মাহেশে।

হুগলি , ২৯ জুন:- স্নান যাত্রার পনেরো দিন পর নবযৌবন উৎসব অনুষ্ঠিত হলো মাহেশের জগন্নাথ মন্দিরে। স্নান যাত্রার পর প্রভুর অনবসর কাল কাটে পনেরো দিন। এই সময় প্রভুর অঙ্গরাগ করা হয়, ভেসজ রঙ দিয়ে প্রভুর অঙ্গরাগ করেন এখানকার শিল্পীরা। পনেরো দিন পর ফের ভক্তদের সামনে আসেন প্রভু জগন্নাথ। যাগযঙ্গ সহকারে প্রভুর মঙ্গল আরতি করা হয় […]

এই মুহূর্তে জেলা

কলেজ ছাত্রীর মোবাইল ছিনতাই এর ঘটনায় পুলিশের জালে ধরা পড়লো দুই ছিনতাইকারী।

হাওড়া, ২৯ জুন:- মোবাইল ছিনতাই করে পালিয়েও রেহাই মিলল না। শেষপর্যন্ত নেশামুক্তি কেন্দ্র লুকিয়ে থাকা দুই ছিনতাইকারীকে গ্রেফতার করল মালিপাঁচঘড়া থানার পুলিশ। গত ১২ জুন হাওড়ার বামুনগাছি এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। বাড়ি আসার পথে শ্রুতি সিং নামের ওই তরুণীর মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় পিছন দিক থেকে বাইকে করে আসা দুই ছিনতাইকারী। এরপর পুলিশ […]

এই মুহূর্তে জেলা

সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাওড়ায় র‍্যালি।

হাওড়া, ২৮ জুন:- ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় চলো ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন হাওড়া থেকে তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেলের তরফ থেকেও মিছিল যাবে ধর্মতলার উদ্দেশ্যে। মঙ্গলবার বিকেলে হাওড়ায় তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেলের তরফ থেকে এক কর্মসূচিতে এসে একথা জানান তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেল হাওড়ার কালী […]