হুগলি, ২৫ সেপ্টেম্বর:- লকেট বলেন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তো তর্পন হয়ই,এবার দলীয় শহিদ কর্মিদের জন্য তর্পন করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আজ চুঁচুড়া জোড়াঘাটে তর্পন করেন লকেট। সাংসদ বলেন,মহালয়ায় দেবী পক্ষের সূচনায় তর্পনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ প্রার্থনা করা হয়।বংলায় যে ভাবে সন্ত্রাষ যে ভাবে মানুষকে খুন করা হচ্ছে, মা বোনেরা অসুক্ষিত, বাংলার আকাশে বাতাশে অশুভ […]
এই মুহূর্তে
মহালয়ায় ভোর থেকেই তর্পণের জন্য গঙ্গার ঘাটে মানুষের ভীড়।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- গত দু’বছর কোভিডের কারণে নানাবিধ বিধিনিষেধ থাকলেও এবছর মহালয়ায় ভোর থেকে তর্পণ করতে হাজার হাজার মানুষ আসেন হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে। দুর্ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে নজরদারি ছিল পুলিশের। ড্রোনের সাহায্যে ঘাটে নজরদারি চালানো হয়। গঙ্গায় নৌকো, স্পিডবোট, লঞ্চ নিয়ে রিভার ট্রাফিকের তরফ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় মহালয়ার ভোরে […]
হাওড়ার পুজোমন্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার।
হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- মহালয়ার একদিন আগেই শনিবার হাওড়ার বেশ কয়েকটি বড়ো পুজোমন্ডপ পরিদর্শন করেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। সঙ্গে ছিলেন পুলিশের পদস্থ কর্তারাও। নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা এদিন সরোজমিন করা হয়। শনিবার সকাল থেকে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেলগুলি পরিদর্শন করা হয়। কমিশনার নিজে কথা বলেন পুজো […]
চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র হবে পুরানো ধাঁচেই।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- অতিমারী পরিস্থিতি কেটে যাওয়ায় চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্র হবে পুরনো ধাঁচে। প্রশ্নপত্রের ধরণ ও বিন্যাস সম্পর্কে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দিয়েছে। সংসদের তরফে জানানো হয়েছে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস ও ব্যাখ্যামূলক প্রশ্ন মিলিয়ে ২০২০ সালের আগের ধাঁচেই চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রশ্নমালা সাজানো হবে। ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে […]
গুরুত্বপূর্ণ পরিসেবাগুলিকে এক ছাতার তলায় আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের বিভন্ন দফতরের গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিকে এক ছাতার তলায় আনতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যের দিকে তাকিয়ে এবার বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকের মোবাইল অ্যাপ চালু করছে রাজ্য সরকার ।অ্যাপের মাধ্যেমে এরাজ্যের নাগরিকেরা ঘরে বসেই বিনামূল্যে ডিজিটাল রেশন কার্ড, জন্ম মৃত্যুর সংশাপত্র, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু সহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য […]
পুজোর আগেই বাস চলাচলের অনুমতি টালা ব্রিজে- সূত্র।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- উদ্বোধনের দু’দিনের মাথায় শনিবার থেকে নবনির্মিত টালা ব্রিজে যান চলাচল শুরু হল। এদিন সকাল থেকে ওই সেতু ছোট চার চাকার গাড়ির জন্য খুলে দেওয়া হয়েছে। আপাতত ভারী পণ্যবাহী ট্রাক এবং বাস চলার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে পুজোর আগেই বাস চলাচলের অনুমতি দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার এক […]
*”আমার যাবার সময় হলো, দাও বিদায়।” তৃণমূল বিধায়কের ‘ফেসবুক পোস্ট’ ঘিরে বিতর্ক।
হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস গ্রামীণের চেয়ারম্যান ও উদয়নারায়নপুরের তিনবারের বিধায়ক সমীর পাঁজার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। রাজনীতি থেকে বিদায় নেয়ার ইঙ্গিত দেওয়ার পর রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তিনি ফেসবুকে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ ৩৮ বছর ধরে রাজনীতি করে আসছেন কিন্তু এখনকার পরিস্থিতিতে তিনি বেমানান। তাই তিনি প্রশ্ন করেন […]
শারদ উৎসব উপলক্ষে রাজ্য বিদ্যুৎ দপ্তরের স্পেশাল কন্ট্রোল রুম চালু।
কলকাতা, ২৩ সেপ্টেম্বর:- আসন্ন শারদ উৎসব উপলক্ষে রাজ্য বিদ্যুৎ দপ্তর আজ থেকে স্পেশাল কন্ট্রোলরুম চালু করল। কন্ট্রোল রুম চালুর পর সল্টলেক বিদ্যুৎ ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন জগদ্ধাত্রী পুজো অবধি অর্থাৎ আগামী ৫ই নভেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টায় এই কন্ট্রোল রুম চালু থাকবে।ডিরেক্টর Distribution পার্থ প্রতিম মুখার্জি এবং চিফ ইঞ্জিনিয়ার […]
পুজোর মুখে ডাকাতির ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরে।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুরে আবারও ডাকাতির ঘটনা ঘটল। স্থানীয় বড়গাছিয়া এলাকায় কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকাপয়সা নিয়ে চম্পট দেয় ডাকাতের দলটি। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ সহ একাধিক রাস্তাতেও নজরদারি চালানো হচ্ছে। তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার […]
ডেঙ্গু পরিস্থিতির পর্যালোচনায় বৈঠক রাজ্যের।
কলকাতা, ২৩ সেপ্টেম্বর:- ডেঙ্গু পরিস্থিতির পর্যালোচনায় রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। বিকেলে নবান্নে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বীবেদির পৌরহিত্য এ ওই বৈঠকে প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা শাসকদের ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের ছয় দফতরের সচিবকেও স্বশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।বৈঠকে প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা শাসকদের ভার্চুয়ালি […]











