কলকাতা ,২৫ অক্টোবর:- পশ্চিমবঙ্গে সামান্য ঝড় হলো। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হলো। কিন্তু সিত্রাংয়ের তাণ্ডব হয়নি। সিত্রাং পুরোপুরি বাংলাদেশের দিকে চলে যাওয়ায় রেহাই পেয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। সোমবার রাতের দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি থাকলেও মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল রোদ ঝলমলে। ফলে কালীপুজো ও দীপাবলির আনন্দ মাটি হয়নি। বরং গরম কমে যাওয়ায় মানুষ […]
এই মুহূর্তে
এবারের দীপাবলিতে বায়ু দূষণের মাত্রা ছিল অনেকটাই কম, জানালো পরিবেশ দপ্তর।
কলকাতা, ২৫ অক্টোবর:- কালী পূজা ও দীপাবলিতে গতকাল কলকাতায় বায়ু দূষণের মাত্রা ছিল অনেকটাই কম। গত ৩০ বছরের মধ্যে এবারেই দীপাবলির রাতে শহরে বায়ু দূষণ সর্বনিম্ন ছিল বলে পরিবেশ দফতর সূত্রে জানা গিয়েছে। দূষণের মাত্রা গত বারের তুলনায় কম ছিল প্রায় ৪০%। বাজি পোড়ানোর হার অন্যান্য বছরের থেকে কম থাকায় এবং বৃষ্টি জনিত পরিস্থিতির কারণেই […]
পরিবেশ বাঁচাতে হাওড়ায় গাছের ভাইফোঁটা পরিবেশবিদ সুভাষ দত্তের উদ্যোগে।
হাওড়া, ২৫ অক্টোবর:- পরিবেশ বাঁচাতে এবার গাছের ভাইফোঁটা হল হাওড়ায়। কালীপুজোর অমাবস্যার প্রতিপদে মঙ্গলবার দুপুরে হাওড়ার তেলকল ঘাটে পরিবেশবিদ সুভাষ দত্তের উদ্যোগে ওই অভিনব ভাইফোঁটার আয়োজন করা হয়। প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধনকে সামনে রেখে এই গাছের ভাইফোঁটার আয়োজন করা হয়। হাতে বরণডালা নিয়ে শাঁখ বাজিয়ে, উলু দিতে দিতে গাছের চারদিকে প্রদক্ষিণ করেন বোনেরা। পাখার বাতাস […]
বেলুড় মঠেও শ্যামা মায়ের আরাধনা। ভক্তদের ঢল।
হাওড়া, ২৪ অক্টোবর:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠেও শ্যামামায়ের আরাধনা করা হয়েছে। জানা গেছে, সে অনেকদিন আগের কথা। স্বামীজী বেলুড় মঠ তৈরির পরে সেখানে শুরু হয় কালীপুজো। এরপর থেকেই চলে আসছে বেলুড় মঠের শ্যামাপূজা। বছরে ৪ বার কালীপুজো হয়ে থাকে। এই চারদিন হলো ফলহারিনী কালীপুজো, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, স্বামী বিবেকানন্দের জন্মতিথি এবং দীপান্বিতা অমাবস্যা। এরমধ্যে […]
সোমবার থেকেই বন্ধ করে দেওয়া হলো কলকাতা ও হাওড়ার মধ্যে লঞ্চ পরিষেবা।
কলকাতা, ২৪ অক্টোবর:- ঘূর্ণিঝড় এবং ভরা কোটাল এর প্রভাবে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় সোমবার দুপুর থেকেই কলকাতা ও হাওড়ার মধ্যে লঞ্চ পরিষেবা বন্ধ করে দেওয়া হল। এর জেরে বিপাকে পড়েন দক্ষিণেশ্বর কালীঘাটে পুজো দিতে আসা ভক্তরা। মঙ্গল বার ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে পরিবহন দফতর সূত্রে জানা গেছে। কলকাতার পাশাপাশি সাগর,হলদিয়া ,ডায়মন্ড হারবার ,কুকরাহাটির […]
বাড়ির কালীপুজোর মধ্যেই আবহাওয়ার খোঁজখবর নিতেই ব্যস্ত মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৪ অক্টোবর:- কালীপুজোর রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা। পূর্বাভাস অনুযায়ী সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। আর নিজের বাড়ির পুজোর মাঝে নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। প্রয়োজনীয় তথ্যও জানাচ্ছেন বাড়ি থেকেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনগণের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বললেন, ”কালীপুজো, দীপাবলিতে আনন্দ করুন। তবে ঝড়বৃষ্টি বেশি হলে ঘরেই থাকাই নিরাপদ হবে। প্রশাসন […]
সিঙ্গুরের ডাকাত কালীপুজোয় বন্ধ তুবড়ি প্রতিযোগিতা।
হুগলি, ২৪ অক্টোবর:- সিঙ্গুর ডাকাতে কালীর পুজোয় তুবড়ি প্রতিযোগিতা একটা আকর্ষণীয় বিষয়, দীর্ঘদিন ধরে কালী পুজোর রাতে এই তুবড়ি প্রতিযোগিতার দেখার জন্য সিঙ্গুর এবং আশপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষ এসে ভিড় করেন পূজা প্রাঙ্গণে। কিন্তু এবছর মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী এবং পরিবেশ দপ্তরের নির্দেশ অনুসারে এই প্রতিযোগিতা বন্ধ রাখা হচ্ছে এ ব্যাপারে বলতে গিয়ে […]
ফের ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি।
উঃ২৪পরগনা, ২৪ অক্টোবর:- ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকায় যুব তৃণমূল নেতাকে দুষ্করিদের গুলি।গুলিতে জখম রাজ পাণ্ডে নামে যুব তৃণমূল নেতা গতকাল রাতে যখন তাদের এলাকার কালীপুজো প্রাঙ্গণে বসে ছিল। সেই সময় তিনটি বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তার হাতে। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।
কলকাতায় ফিরলেন অভিষেক বন্দোপাধ্যায়।
কলকাতা, ২৪ অক্টোবর:- আমেরিকায় চোখের অস্ত্রোপচার সেরে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মাসের মাঝামাঝিই তাঁর চোখের অস্ত্রোপচারের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল ঘোষ। তাই নিয়ে বিরোধীরা কটাক্ষও করেন। অবশেষে কালীপুজোর দিন চিকিৎসা সেরে নিজের শহরে ফিরলেন তৃণমূলের সেনাপতি অভিষেক। বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বললেও, দলীয় কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তৃণমূলের […]
দীপাবলির প্রাক্কালে প্রদীপ জ্বালাতে গিয়ে চিরতরে নিভে গেলেন সাহিত্যিক।
সুদীপ দাস , ২৩ অক্টোবর:- দীপাবলির প্রাক্কালে প্রদীপ জ্বালাতে গিয়ে চিরতরে নিভে গেলেন সাহিত্যিক শোভনা চক্রবর্তী(৬০)। শোভনাদেবী হুগলীর ভদ্রেশ্বর স্টেশন রোডের গভঃ কলোনীর মোড় এলাকার বাসিন্দা ছিলেন। সেখানে একটি আবাসনের তিনতলায় একাই থাকতেন শোভনাদেবী। দিনভর লেখালেখি ও বই পড়া নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। রবিবার রাতে ঘরে প্রদীপ জ্জ্বালাতে গিয়ে কোনভাবে দূর্ঘটনা ঘটে বলে অনুমান করা […]











