এই মুহূর্তে জেলা

প্রচন্ড গরমে তীব্র জল সংকট, নাকাল এলাকার মানুষ।

হুগলি, ২০ এপ্রিল:- হুগলি চুঁচুড়া পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের কাঁসারীপাড়া অঞ্চলে তীব্র জল সংকট। এলাকার মানুষদের অভিযোগ নতুন পাইপ লাইনে কাজ হওয়ার পর থেকে এই জনসংখ্যার দেখা দিয়েছে এলাকা জুড়ে। তীব্র তাপপ্রবাহ মধ্যে জল সংকটে মানুষ অস্থির হয়ে উঠেছে কিভাবে এর থেকে রেহাই পাওয়া যায়, তার দাবি জানাচ্ছে। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় […]

এই মুহূর্তে জেলা

গরমে রাস্তাতেই অসুস্থ হয়ে মৃত্যু।

হাওড়া, ২০ এপ্রিল:- রাস্তাতেই অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হলো ভবঘুরে এক ব্যক্তির। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া দীঘা বাসস্ট্যান্ডের কাছে। পুলিশ সূত্রের খবর, হাওড়া দীঘা বাসস্ট্যান্ডে এদিন দুপুরে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে ছিলেন। পুলিশ কর্মীরা খবর পেয়ে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের আগে তৃণমূলের নতুন কর্মসূচি নবজোয়ার, ঘোষণা অভিষেকের।

কলকাতা, ২০ এপ্রিল:- রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের মতামত নিয়ে প্রার্থী ঠিক করবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সব জায়গাতেই এই পদ্ধতিতে প্রার্থী বাছাই করা হবে বলে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে দলের জনভিত্তি মজবুত করতে তিনি আজ তৃণমূলে নব জোয়ার নামে নতুন কর্মসূচি […]

এই মুহূর্তে কলকাতা

ঈদের দিনে রাজপথে কঠোর নিরাপত্তার পাশাপাশি, নজর সোশ্যাল মিডিয়াতেও।

কলকাতা, ২০ এপ্রিল:- রামনবমীর মতো ঘটনায় অশান্তির পূনরাবৃত্তি যাতে ঈদের দিনে না হয় রাজ্য সরকার তা নিশ্চিত করবে কলকাতা সহ গোটা রাজ্যে ইদের দিন কঠোর নিরাপ্ততার ব্যবস্থা করা হচ্ছে। রাজপথের পাশাপাশি নজর রাখা হবে সোশ্যাল মিডিয়াতেও। যাতে কোনও ভাবেই অশান্তি ছড়িয়ে পড়তে না পারে। কলকাতায় ঈদের দিন সাড়ে ৩ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত […]

এই মুহূর্তে জেলা

বাপ-বেটা ঠিক করুক কে সত্যি বলছে, চুঁচুড়ায় এসে মুকুল প্রসঙ্গে মত দিলিপের।

হুগলি ২০ এপ্রিল:- বিজেপির অনেক ক্ষতি হয়েছে,পশ্চিমবঙ্গে রাজনীতির অনেক ক্ষতি হয়েছে,মুকুল রায়ের প্রেক্ষিতে বললেন দিলীপ ঘোষ। আজ চুঁচুড়া আদালতে দিলীপ ঘোষ। ২০১৯ সালের ২১ জুলাই গুড়াপ থানার একটি মামলায় জামিন নিতে আসেন বিজেপি সহ সভাপতি।আদালত থেকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন,পশ্চিমবঙ্গের কোন না কোন আদালতে আমার নামে মামলা করা হয়েছে। আমি যাইনি জানিও না কি কারণে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় জলের সমস্যা সমাধানে বিশেষ বৈঠক।

হাওড়া, ২০ এপ্রিল:- হাওড়া শহরে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় হাওড়া পুরভবনে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের পৌরহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী, পুর কমিশনার ধবল জৈন, কেএমডিএ সহ হাওড়া পুরসভার পানীয় জল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তীব্র গরমে চারিদিকেই এখন পানীয় জলের সংকট। […]

এই মুহূর্তে জেলা

ফের হল মেট্রো রেলের ট্রায়াল রান।

হাওড়া, ২০ এপ্রিল:- ফের হল মেট্রো রেলের ট্রায়াল রান। বৃহস্পতিবার দুপুরে হাওড়া ময়দান থেকে মেট্রো গঙ্গার নীচ দিয়ে গেল ধর্মতলায়। প্রসঙ্গত কদিন আগেই এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর একটি রেক হাওড়া ময়দানে এসেছিল। এদিন বৃহস্পতিবার দুপুরে হাওড়া ময়দান থেকে ধর্মতলা গেল মেট্রো ট্রেন। এটিও ছিল ট্রায়াল রান। ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর […]

এই মুহূর্তে কলকাতা

প্রবল গরম ও করোনা সংক্রমণ নিয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৯ এপ্রিল:- প্রবল গরম এবং কোভিড সংক্রমণ নিয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনবহুল স্থানে মাস্ক পড়া, যতটা সম্ভব সতর্কবিধি মেনে চলার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে এ-ও জানিয়েছেন, তিনি নিজে ইদের পর আবার মাস্ক পরা শুরু করবেন। গরম থেকে বাঁচতেও নানা পরামর্শ দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে ৪৯ […]

এই মুহূর্তে কলকাতা

ভাঙ্গরে সরকারি নথি পোড়ানোর নেপথ্যে সিবিআইএরই চক্রান্ত, আশঙ্কা মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৯ এপ্রিল:- ভাঙড়ে সরকারি নথি পোড়ানোর নেপথ্যে সিবিআইয়ের চক্রান্ত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই এই ঘটনা ঘটানো হতে পারে বলে মনে করেন তিনি। মঙ্গলবার সকালে ভাঙড়ের আন্দুলগোড়ি এলাকায় পোড়া কাগজ থেকে কিছু সরকারি নথি উদ্ধার করেন সিবিআইয়ের আধিকারিকেরা। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে প্রশ্ন […]

এই মুহূর্তে জেলা

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার চেঙ্গাইলের ল্যাডলো বাজারে। ঈদের আগে সর্বস্বান্ত ব্যবসায়ীরা।

হাওড়া, ১৯ এপ্রিল:- রানীহাটির পর এবার হাওড়ার চেঙ্গাইল। ফের বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চেঙ্গাইলের ল্যাডলো বাজারে ভয়াবহ আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় শতাধিক দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১.১৫ নাগাদ ওই ঘটনা ঘটে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে […]