এই মুহূর্তে জেলা

দীর্ঘদিন স্কুলে না আসার অভিযোগ, শিক্ষক নেতাকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ হাওড়ায়।

হাওড়া, ২৪ এপ্রিল:- দীর্ঘদিন স্কুলে না আসার অভিযোগ। শিক্ষক নেতাকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ এবার হাওড়ার নিবরায়। অভিযোগ, শিক্ষা সেলের সদস্য এবং শাসক দলের জেলা সদরের সংগঠনের সভাপতি থাকার সুবাদে দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থাকতেন হাওড়া ডোমজুড়ের নিবরার এক স্কুলের ওই শিক্ষক। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি স্কুলে আসেন না। ছাত্রদের পড়াশোনা করান না। সোমবার সকালে গ্রামবাসীরা […]

এই মুহূর্তে কলকাতা

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নীতিশ কুমার।

কলকাতা, ২৪ এপ্রিল:- নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। নবান্নে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী নিচে নেমে এসে তাঁদের অভ্যর্থনা করেন এবং ফুল দিয়ে স্বাগত জানান। পরে নবান্নের ১৪ তলায় তিন নেতা নেত্রীর মধ্যে বৈঠক শুরু হয়।

এই মুহূর্তে জেলা

ঘাতক লরি চালককে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ হাওড়ায়।

হাওড়া, ২৪ এপ্রিল:- ঘাতক লরি চালককে গ্রেফতারের দাবিতে হাওড়ার শ্যামপুরে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। শনিবার গভীর রাতে শ্যামপুরে ধ্বজা থেকে কালী পুজো দেখে বাড়ি ফেরার পথে লরির থাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ধান্দালির বাসিন্দা তিন যুবকের। এই ঘটনায় ঘাতক লরি ও চালক এখনও অধরা। ঘটনার পর ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরেও কেন এখনও পর্যন্ত ঘাতক […]

এই মুহূর্তে জেলা

মানুষের ফাঁদে নিরীহ পাখি।

হুগলি, ২৩ এপ্রিল:- রবিবার সকালে চুঁচুড়ার ২ নম্বর কাপাসডাঙ্গার লক্ষ্মীনারায়ণ পল্লীর একটি পুকুরের ফাঁদি জালে আটকে পড়া একটি ভারতীয় বক (ব্ল্যাক হেডেড হেরন)-কে উদ্ধার করতে উপস্থিত হন ব্যান্ডেলের পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। পুকুরের মাঝ বরাবর জালে আটকে পড়া বকটিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন তিনি। বকটির পায়ে নাইলনের জাল আটকে ক্ষতের সৃষ্টি হয়। প্রাথমিক চিকিৎসার […]

এই মুহূর্তে কলকাতা

১১ লক্ষ মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় আসতে চলেছেন রাজ্যে।

কলকাতা, ২৩ এপ্রিল:- রাজ্যে আরও প্রায় ১১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আসতে চলেছেন। ফলে এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে ১ কোটি ৯৮ লক্ষ হতে চলেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে,সম্প্রতি শেষ হওয়া ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ১১ লক্ষ ১৬ হাজার। তার মধ্যে ১০ লক্ষ ৩৯ […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রী ত্রান তহবিল থেকে সাহায্যের আবেদনের প্রক্রিয়া আরো সহজ হল।

কলকাতা, ২৩ এপ্রিল:- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্যের আবেদন জানানোর প্রক্রিয়া আরও সহজ হল। এজন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। www.cmrf.wb.gov.in ঠিকানায় এই পোর্টালের মাধ্যমে ত্রাণ তহবিল থেকে সাহায্য পেতে অনলাইনে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। ইংরেজির পাশাপাশি বাংলাতেও সমস্ত তথ্য মিলবে পোর্টালে। প্রশাসনিক সূত্রে জানা গেছে এতদিন জেলা সদর, নবান্ন বা কালীঘাটে […]

এই মুহূর্তে কলকাতা

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

কলকাতা, ২৩ এপ্রিল:- রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালে গত ৩ দিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল বেলেঘাটা আইডি-তে  বরাহনগরের বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধ এবং সিঁথির বাসিন্দা ৮৪ বছরের এক বৃদ্ধ মারা […]

এই মুহূর্তে জেলা

বালির পর হাওড়ার শ্যামপুর , রাতে দুর্ঘটনার বলি তিন বাইক আরোহী যুবক।

হাওড়া, ২৩ এপ্রিল:- ঈদের দিন দুপুরে হাওড়ার বালির নিবেদিতা সেতুতে ওঠার মুখে বাইকের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুই বাইক আরোহী যুবকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাতে হাওড়ার শ্যামপুরেও আরেকটি দুর্ঘটনায় তিন বাইক আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, শ্যামপুরের কোলিয়া এলাকায় ঘটনাটি ঘটে। ঈদের দিন রাতে তিন বন্ধু মিলে […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর বেলটিং বাজারে ভয়াবহ আগুন।

হুগলি, ২২ এপ্রিল:- শ্রীরামপুর ব্রীজের তলায় বেলটিং বাজারে একটি তেলে ভাজার দোকানে আগুন। দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। তার আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তেলে ভাজার দোকানে গ্যাস লিক করে আগুন ধরে যায়।এদিন বিকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

এই মুহূর্তে জেলা

ঈদের দিন ভয়াবহ আগুন উলুবেড়িয়ার নিমদীঘিতে।

হাওড়া, ২২ এপ্রিল:- শনিবার ঈদের দিন উলুবেড়িয়ার নিমদীঘিতে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে জমা করে রাখা হোগলায় আগুন লাগে। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। সেই আগুনে বেশ কয়েকটি ঝুপড়ি বাড়িঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পাশেই চলছিল একটি মেলা। সেখানেও দোকানে আগুন ছড়িয়ে যায়। […]