নদীয়া, ১৯ এপ্রিল:- তৃণমূলের মধ্যে পিসি তৃণমূল না ভাইপো তৃণমূল? এই নিয়ে লড়াই চলছে। আগে বাবার দরবারে সব পাগল ছিল এখন পিসির দরবারে পাগল গুলো এসেছে। এদিন নদীয়ার শান্তিপুরে একটি দলীয় কর্মসূচিতে এসে রাজ্যে শাসক দলকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমে তিনি জাতীয় সড়কে প্রায় পাঁচ কিলোমিটার বাইক রেলি করেন। […]
এই মুহূর্তে
বিজেপির কারসাজিতেই তৃণমূল জাতীয় দলের তকমা হারিয়েছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৯ এপ্রিল:- কেন্দ্রের বিজেপি সরকারের কারসাজিতেই তৃণমূল কংগ্রেস জাতীয় দলের তকমা হারিয়েছে বলে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। জাতীয় দলের মর্যাদা হারানো রুখতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে অনুরোধ জানিয়েছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী র দাবিকেও তিনি নস্যাৎ করে দিয়েছেন। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ওই বিষয়ে বিরোধী দলনেতা […]
হাওড়ার ব্যাঁটরায় রবিনসন স্ট্রিটের ছায়া।
হাওড়া, ১৯ এপ্রিল:- সম্ভবত স্বামীর মৃত্যু হয়েছে দিন তিনেক আগেই। কিন্তু নিজের শারীরিক অসুস্থতার কারণে তাঁর স্ত্রী কাউকে সে কথা জানাতে পারেননি। এভাবেই স্বামীর মৃতদেহ আগলে ঘরে বসেছিলেন অসুস্থ স্ত্রী। শেষপর্যন্ত ফ্ল্যাটের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরাই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধের দেহ উদ্ধার করে। এবং তাঁর স্ত্রীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে […]
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে টাটাকে ফুল, মালা দিয়ে রাজ্যে আনার প্রতিশ্রুতি শুভেন্দুর।
সিঙ্গুর, ১৮ এপ্রিল:- সেই সিঙ্গুর। যেখান থেকে টাটা গোষ্ঠী এ রাজ্য থেকে মুখ ফিরিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই মাটিই বাম শাসনের অবসান ঘটানোর কেন্দ্র। সেই মাটিতে দাঁড়িয়েই ফুল-মালা দিয়ে টাটাকে বরণ করে নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন সিঙ্গুরের বরা মাঠে দলের হুগলি সাংগঠনিক জেলার উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন […]
করোনার প্রকোপ বৃদ্ধিতে ফের রাজ্যে নতুন করে বিধি মেনে চলার পরামর্শ।
কলকাতা, ১৮ এপ্রিল:- গোটা দেশের সঙ্গেই এরাজ্যে ফের একবার করোনার প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার ফের করোনা বিধি মেনে চলার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে। বিশেষ করে বয়স্ক এবং কো মর্বিডিটিতে ভোগা ব্যাক্তিদের সুরক্ষিত রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফের […]
সাম্প্রতিক তাপপ্রবাহে শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় মন্ত্রকের চিঠি রাজ্যেকে।
কলকাতা, ১৮ এপ্রিল:- দেশের বিভিন্ন অংশে সাম্প্রতিক তাপপ্রবাহ জনিত পরিস্থিতিতে শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক রাজ্যগুলিকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় শ্রম সচিব শ্রীমতি আরতি আহুজা রাজ্যের মুখ্য সচিব কে লেখা ওই চিঠিতে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। রাজ্য সরকার যাতে বেসরকারি সংস্থা নির্মাণ […]
তীব্র দাপদহে পর্যাপ্ত পানীয় জল যাতে মানুষ পায় সেই দিকেই নজর রাজ্যের।
কলকাতা, ১৮ এপ্রিল:- রাজ্যে তীব্র দাবদাহের পরিস্থিতিতে যাতে পানীয় জলের অভাব না হয় রাজ্য সরকার সে ব্যাপারে নজর রাখার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদির পৌরহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে। সেখানেই তিনি রাজ্যের জনসাস্থ্য কারিগরি দফতরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে, প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ি বাড়ি পানীয় […]
অনন্য নজির, বার্জার পেইন্টস রিষড়া ইউনিটের।
তরুণ মুখোপাধ্যায়, ১৮ এপ্রিল:- অনন্য নজির রাখলো বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেডের এর রিষড়া ইউনিট। এদিন সকালে বার্জার পেইন্ট ফ্যাক্টরিতে এক অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে স্থানীয় বাঙ্গুর পার্কের ভয়েজ অব ওয়ার্ল্ড সংগঠনের হাতে একটি গাড়ি তুলে দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র এছাড়াও উপস্থিত ছিলেন রাজেশ তেওয়ারী, রঞ্জন ব্যানার্জি, অনিরুদ্ধ […]
পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু হাওড়ায়।
হাওড়া, ১৮ এপ্রিল:- হাওড়ার লিচুবাগানের ট্রাফিক ব্যারাকে এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে ট্রাফিক ব্যারাকের ছাদে গাছের ডালের সঙ্গে দড়িতে ঝুলতে দেখা যায় পুলিশ কর্মীকে। তিনি র্যাফে কর্মরত ছিলেন। নদীয়ার বাসিন্দা ওই পুলিশ কর্মীর নাম সুদীপ্ত রায়। পুলিশ এদিন মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। খতিয়ে দেখা […]
তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা ট্রাফিক পুলিশের, ডিউটি পরিসীমা কমাতে ভাবনা হাওড়া সিটি পুলিশের।
হাওড়া, ১৮ এপ্রিল:- তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সকলের। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের ডিউটি পরিসীমা কমাতে ভাবনা হাওড়া সিটি পুলিশের। প্রচন্ড গরম চলছে। যত বেলা বাড়ছে তাপপ্রবাহ তত পরিমাণ বাড়ছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষজন কম চলাচল করছে। শুধুমাত্র ট্রাফিক পুলিশদের দেখা যাচ্ছে তারা নিজের কাজ সঠিকভাবে করে চলেছেন। যতই গরম পড়ুক এবং তাপপ্রবাহ চলুক তারা […]











