এই মুহূর্তে কলকাতা

অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে আগামীকাল যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩ মে:- মুখ্যমন্ত্রী ট্রেন চড়ে যাত্রা করবেন আর ভিড় হবে না এটা কি হয় নাকি! শেষ কবে মুখ্যমন্ত্রী ট্রেন চড়ে যাত্রা করেছেন সেটা অনেকেরই মনে নেই। আজ অর্থাৎ বুধবার তাকে বহুদিন পর দেখা গেল হাওড়া রেল স্টেশনে, ট্রেন চড়তে। বৃহস্পতিবার তাঁর অভিষেকের ‘নবজোয়ার’ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। সেই অনুষ্ঠানে যোগ দিতেই বুধবার আপ সরাইঘাট […]

এই মুহূর্তে কলকাতা

মানুষকে স্বস্তি দিয়ে রাজ্যে করোনা সংক্রমন নিম্নমুখী।

কলকাতা, ৩ মে:- মানুষকে স্বস্তি দিয়ে গোটা দেশের সঙ্গে এরাজ্যেও করোনা সংক্রমনের নিম্নমুখী গতি অব্যাহত। তবে সংক্রমন সামান্য কিছুটা বেড়েছে বুধবার। যদিও এরাজ্যে তা কমতির দিকে। মঙ্গলবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৩২৫। বুধবার সেই সংখ্যা সামান্য বেড়ে দাঁড়ায় ৩৭২০-তে। এই নিয়ে বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৯ লক্ষে পৌঁছল। কেন্দ্রীয় স্বাস্থ্য […]

এই মুহূর্তে জেলা

ফের অচলাবস্থা হাওড়ার মৌড়ীগ্রাম ডিপোতে, কর্তৃপক্ষ ও ট্যাঙ্কার মালিকদের দ্বন্দ্বে গড়ালো না অনেক গাড়ির চাকা।

হাওড়া, ৩ মে:- ফের অচলাবস্থা হাওড়ার মৌড়ীগ্রাম ডিপোতে। কর্তৃপক্ষ ও ট্যাঙ্কার মালিকদের দ্বন্দ্বে গড়ালো না অনেক গাড়ির চাকা।হাওড়ার মৌড়িগ্রামের আইওসি কর্তৃপক্ষ ও গাড়ির মালিকদের অন্তর্দ্বন্দ্বে বুধবার গড়ালো না একাধিক ট‍্যাঙ্কারের চাকা। সূত্রের খবর, বুধবার সকাল থেকেই কর্মবিরতিতে যায় গাড়ির চালক ও হেল্পাররা। তাদের অভিযোগ, ঘুরপথে বেশ কিছু গাড়িকে কাজ দেওয়ার ফলে একাধিক ট‍্যাঙ্কার নিয়মিতভাবে কাজ […]

এই মুহূর্তে জেলা

কুসংস্কার দূর করতে বিজ্ঞান মঞ্চের বিশেষ সচেতনতা মহানাদে।

হুগলি, ৩ মে:- মঙ্গলবার পোলবা দাদপুর ব্লকের মহানাদ পঞ্চায়েতের সুদর্শন এ সাপের কামড়ে এক সাড়ে চার বছরের শিশুর মৃত্যু হয়। সুরজিৎ রুইদাস নামে ওই শিশুকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। বুধবার কুসংস্কার দূর করতে পোলবা দাদপুর ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতের সুদর্শন গ্রামে মৃত সুরজিৎ […]

এই মুহূর্তে জেলা

মর্মান্তিক। পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হাওড়ার শিবপুরের বাসিন্দা দুই পর্যটকের।

হাওড়া, ৩ মে:- মর্মান্তিক। পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হলো হাওড়ার শিবপুরের বাসিন্দা দুই বাঙালি পর্যটকের। হাওড়ার আচার্য পাড়া লেন থেকে গত ১ তারিখে বেড়াতে গিয়েছিলেন একটি পরিবারের কয়েকজন সদস্য। বুধবার সমুদ্রে তাঁরা স্নান করতে নেমেছিলেন। এদের মধ্যে তিন জন প্রথমে তলিয়ে যান। লাইফ গার্ডের চেষ্টায় তিনজনকে উদ্ধার করা হলেও এদের মধ্যে দু’জন মারা […]

এই মুহূর্তে জেলা

ট্রেন পথে মালদা সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী।

হাওড়া, ৩ মে:- মালদা সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল সাড়ে ৩টে নাগাদ হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেসে তিনি রওনা হন। হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর ট্রেনে সফর উপলক্ষে হাওড়া স্টেশন চত্বর জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা। […]

এই মুহূর্তে জেলা

সাউন্ড চোঙ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক কর্মীর মৃত্যু।

হাওড়া, ২ মে:- পুজোর জন্য সাউন্ড চোঙ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওড়ার ডোমজুড়ের ঝাপড়দহে ইলেকট্রিক কর্মীর মর্মান্তিক মৃত্যু। জানা গেছে, এলাকায় শীতলা মায়ের গানের অনুষ্ঠানের জন্য একটি বাড়ির ছাদে মাইক ফিট করার সময় দুর্ঘটনাবশত সেই চোঙ বিদ্যুৎবাহী তারের ওপর পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সুব্রত দাস নামের ওই যুবক দোতালার ছাদ থেকে নিচে পড়ে যান। এরপর […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের লিজে নেওয়া খাস জমি ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রসেসিং ফ্রি বাধ্যতামূলক।

কলকাতা, ২ মে:- রাজ্যের লিজে দেওয়া খাস জমি ব্যাঙ্কে বন্ধক রেখে ঋণ পাওয়ার জন্য সরকারের অনুমতি নিতে গেলে এবার থেকে ‘‌প্রসেসিং ফি’‌ দিতে হবে। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর ফলে রাজ্য সরকারের আয় বাড়বে। বৈঠকে স্থির হয়েছে, শুধু বন্ধক দেওয়ার ক্ষেত্রেই নয়, লিজে নেওয়া জমি হস্তান্তর করতে গেলেও রাজ্যের অনুমতি […]

এই মুহূর্তে কলকাতা

মন্ত্রিসভার অনুমোদনের পরেও নতুন নিয়োগে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২ মে:- মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার পরেও পদ্ধতিগতভাবে নতুন নিয়োগে দেরি কেন হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌প্রতিবার কিছু না কিছু পদ সৃষ্টির বা নতুন নিয়োগের অনুমোদন দেয় মন্ত্রিসভা। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় শূন্যপদ পূরণে অনেক দেরি হয়ে যাচ্ছে। এদিনের বৈঠকে ছিলেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব […]

এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটি-শেওড়াফুলি তৃণমূলের নতুন কমিটি ঘোষণা।

হুগলি, ২ মে:- এ বারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখেই পুনরায় গ্রাম বাংলায় তৃণমূল প্রার্থীদের দিকে দিকে জয়ী করবেন। মঙ্গলবার বৈদ্যবাটি শেওড়াফুলি ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের নব গঠিত কর্ম সমিতির তালিকা প্রকাশ করতে গিয়ে বৈদ্যবাটি শেওড়াফুলি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামলেন্দু মুখোপাধ্যায় জানালেন এ রাজ্যে বিরোধীদের পায়ের তলায় কোন মাটি […]