এই মুহূর্তে জেলা

রথে জিলিপি মিষ্টিমুখ করিয়ে হাওড়ায় ভোটের প্রচার সিপিএম প্রার্থীর।

হাওড়া, ২০ জুন:- রথের সন্ধ্যায় হাওড়ার আন্দুলে সিপিএম প্রার্থীর অভিনব প্রচার। জিলিপি খাইয়ে মিষ্টিমুখ করালেন ভোটারদের। প্রচারে নেমে এইভাবেই ভোটারদের মন জয় করার চেষ্টা করলেন আন্দুল রায়পাড়া ৬০ নম্বর বুথের সিপিএমের গ্রামসভার প্রার্থী রীনা দত্ত চৌধুরী। তিনি সংবাদমাধ্যমে বলেন, জিলিপির মত মিষ্টি হোক সকলের সম্পর্ক। জিলিপির প্যাচের মতো যেন সম্পর্ক না হয়। রাজনৈতিক সম্পর্ক সকলের […]

এই মুহূর্তে কলকাতা

সুপ্রিম কোর্টের নির্দেশের পর বাহিনী আনার তরজোড় শুরু কমিশনের।

কলকাতা , ২০ জুন:- পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে পর তৎপরতার সঙ্গে বাহিনী আনার তোড়জোড় শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে বুধবারই বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রাথমিক ভাবে স্থির হয়েছে প্রতি জেলার জন্য এক-কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হবে। অর্থাৎ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২২ […]

এই মুহূর্তে কলকাতা

পুরীর অনুকরণে দীঘায় রথযাত্রা আগামী বছর, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২০ জুন:- রাজ্য সরকার আগামী বছর পুরীর অনুকরণে দীঘায় রথযাত্রা আয়োজনের পরিকল্পনা করছে। কলকাতায় আজ ইসকনের আয়োজিত রথযাত্রার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি জানান, রাজ্য সরকার দীঘায় যে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শুরু করেছে তা এখন শেষের পথে। সব ঠিক থাকলে সেখানে আগামী বছর রথযাত্রার আয়োজন করা হবে। রথযাত্রা অনুষ্ঠান থেকে […]

এই মুহূর্তে জেলা

রথযাত্রার দিন যেন বোন ‘শুভদ্রা’কেই খুঁজে পেলেন তার দাদারা, হাওড়া থানার সহযোগিতায়।

হাওড়া, ২০ জুন:- আজ রথযাত্রা। রথযাত্রার এই পূণ্যদিনেই প্রায় বছর তিনেক আগে বাড়ি থেকে হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেলেন তার দাদারা। আবেগে আপ্লুত হয়ে দাদারা বলছেন যেন বোন সুভদ্রাকেই এদিন হাওড়া থানার পুলিশের তৎপরতায় ফিরে পেলেন তারা। জানা গেছে, টুনটুনি খাতুন নামের ৩৮ বছরের ওই তরুণী বাড়ি থেকে আচমকাই একদিন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এরপর উত্তর […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র পরীক্ষার পর ৩১৬৪ টি বাতিল, জানালো কমিশন।

কলকাতা, ১৯ জুন:- রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র পরীক্ষার পর মোট ৩১৬৪টি মনোনয়নপত্র বাতিল করার কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসে ৪৬১টি, বিজেপির ৯০৫টি, সিপিএমের ১০৪২টি, কংগ্রেসের ২৫২টি মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে, গ্রাম পঞ্চায়েতে ২৫৭৫টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। পঞ্চায়েত সমিতিতে ৪৮৭টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলা পরিষদে ১০২টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। […]

এই মুহূর্তে জেলা

নিহত ছাত্রনেতা আনিস খানের দাদাকে এবার পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী করলো সিপিএম।

হাওড়া, ১৯ জুন:- আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের দাদাকে এবার পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী করলো সিপিএম। পঞ্চায়েত ভোটে আমতা-২ নম্বর ব্লকের ৪১নম্বর পঞ্চায়েত সমিতির আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে এবার মনোনয়ন দিয়েছেন নিহত ছাত্রনেতা আনিস খানের দাদা সামসুদ্দিন খান। সোমবার সামসুদ্দিন খান জানান, সমাজকে কিছু ভালো দেওয়ার জন্য আমার রাজনীতির ময়দানে নামা। ভাইয়ের স্বপ্ন […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েতে নির্দলদের মনোনয়ন প্রত্যাহারের বার্তা হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্বের।

হুগলি, ১৯ জুন:- পঞ্চায়েত ভোটে গোঁজ কাঁটা মোকাবিলায় নির্দলদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার আর্জি আগেই জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সোমবার হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্বর তরফে সাংবাদিক বৈঠক করে আর ও একবার সেই বার্তা দেওয়া হয়। সেখানে ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই ও অসীমা পাত্র। অরিন্দম গুঁই বলেন,কর্মীদের মনে ভোটে দাঁড়ানোর বাসনা থাকে।সেটা স্বাভাবিক। কিন্তু সবাই […]

এই মুহূর্তে কলকাতা

ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত।

কলকাতা , ১৯ জুন:- ক্যানিং, ভাঙ্গর ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য সরকার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নিরাপত্তা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে।এ বিষয়ে বিধায়ক শওকত বলেছেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু উপলব্ধি করেছেন। বিশেষ করে, ভাঙড়ের মাটিতে যে সন্ত্রাস চলছে, কিছু কিছু রাজনৈতিক […]

এই মুহূর্তে জেলা

দিনেদুপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগ লুট হাওড়ায়।

হাওড়া, ১৯ জুন:- সোমবার দিনেদুপুরে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ লুটের ঘটনা ঘটলো হাওড়ার বামনগাছি এলাকায়। ব্যাগে ছিল প্রায় এগার লক্ষাধিক টাকা। এছাড়াও আরও মাল তোলার জন্য ক্যাশ টাকা ছিল। প্রতিদিনের মতো এদিনও ক্যাশ টাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় জমা করতে যাচ্ছিলেন রাজেন্দ্র বণিক নামের ওই ব্যবসায়ী। প্রকাশ্য রাস্তার মধ্যেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লুটপাট চালায় বাইকে চেপে […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত ভোটের আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনীর দাবি সুকান্তর।

হাওড়া, ১৯ জুন:- পঞ্চায়েত ভোটের আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার দুপুরে উলুবেড়িয়ায় পার্টি অফিসে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী না আসায় জনগণের মতপ্রকাশ খর্ব হচ্ছে। তারা মত প্রকাশ করতে পারছেন না। ভোটের আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। এরিয়া ডমিনেশন […]