হাওড়া, ১ জুলাই:- হাওড়ায় একই পরিবারের তিন বৌমা (তিন জা) এবার তিন যুযুধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন। কোন বৌমাকে ভোট দেবেন তা নিয়ে বেশ ধন্দে পড়ে গিয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। পঞ্চায়েত ভোটে দম ফেলার ফুরসৎ নেই হাওড়ার সাঁকরাইল ব্লকের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের পোদরা সরকার পাড়ার বোস পরিবারে। তিন দলের প্রার্থী একই পরিবারের […]
এই মুহূর্তে
চুঁচুড়ায় গাঁজা উদ্ধার।
হুগলি, ১ জুলাই:- গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেট ও চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল পিপির যৌথ অভিযানে ১০ কিলোর ওপর গাঁজা উদ্ধার। কেওটা চেকপোস্ট কাছে কলকাতা একটি গাড়িকে আটক করতে উঠে আসে রহস্য। প্রশাসন সূত্রে খবর হাওড়া স্টেশন থেকে গাড়িটিকে ভাড়া করে প্রথমে শিয়ালদা ওপরে ব্যান্ডেলের উদ্দেশ্যে করে কুন্তীঘাটের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। […]
পঞ্চায়েত ভোটে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে বসলো কমিশন।
কলকাতা, ৩০ জুন:- পঞ্চায়েত নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে শুক্রবার বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে বসল রাজ্য নির্বাচন কমিশন। বিএসএফের আইজি এসসি বুদাকোটি এবং রাজ্য পুলিশের অফিসার আইজি আর্মড ফোর্স রাজেশ যাদব এর সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সূত্রে জানা গেছে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, […]
দেড় লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার চন্দননগরে, গ্রেফতার পাঁচ।
প্রদীপ বসু, ৩০ জুন:- দেড় লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার চন্দননগর থেকে, গ্রেফতার পাঁচ। গতকাল রাত বারোটায় অভিযোগের পাঁচ ঘন্টার মধ্যে চন্দননগর থেকে উদ্ধার বিক্রি হওয়া শিশু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুঁচুড়া বড় বাজার বিবির বাগান এলাকায় পিংকি গুপ্তা মামন ওরাও এর পাতানো দিদি। তার বাড়িতে গতকাল দুপুরে জন্মদিনের খাওয়া দাওয়ায় ছয় […]
জলের সমস্যা না মিটলে ভোট বয়কট, হুমকি গ্রামবাসীদের।
হাওড়া, ৩০ জুন:- জলের সমস্যা না মিটলে পঞ্চায়েত ভোট বয়কট করার হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা। হাওড়ার সাঁকরাইল পঞ্চায়েত সমিতির রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের শিবতলায় শতাধিক মানুষের বসবাস। এই পাড়ায় বসবাসকারী গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই জলের সমস্যায় ভুগছেন বলে অভিযোগ। পঞ্চায়েত থেকে বার বার আশ্বাস দিলেও এই এলাকায় জলের সমস্যা এখনো মেটেনি। ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রামবাসীরা ভোট বয়কট […]
স্নাতকে ভর্তির পোর্টাল আজ মধ্যরাতের পর চালু হচ্ছে।
কলকাতা, ৩০ জুন:- রাজ্যের ৫০৯টি কলেজে স্নাতকে ভর্তির পোর্টাল আজ মধ্য রাতের পর চালু হচ্ছে। জাতীয় শিক্ষানীতি মেনে এ বছরই স্নাতকে চার বছরের অনার্স কোর্স চালু হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ গুলিতে পাঠ্যক্রম ও কোর্স কাঠামোতে বড় পরিবর্তন আসছে। তবে এখনও নয়া কাঠামো, পাঠ্যক্রম এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে কলেজ অধ্যক্ষ ও […]
ভারতীয় দর্শনের পান্ডুলিপির প্রদর্শনী কলকাতায়
কলকাতা, ৩০ জুন:- ভারতীয় দর্শন শাস্ত্র ও গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের সঙ্গে যুক্ত প্রামাণ্য পুঁথি পান্ডুলিপি ও গ্রন্থ সমূহের সংরক্ষণের উদ্দেশ্যে ২০০৯ সালের ডিসেম্বরে কলকাতার মনোহরপুকুর রোডে গীতা ভবনে তৈরি হয় ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার। এর প্রতিষ্ঠা করেছিলেন সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের পিএইচডির এক ছাত্র ফার্দিনান্দো সরর্দেল্লা। ফার্দিনান্দো তাঁর গবেষণার জন্য পান্ডুলিপি ও দুষ্প্রাপ্য গ্রন্থের খোঁজে ভারতে এসেছিলেন। […]
থাইল্যান্ডের এশিয়ান যোগাসনে সোনা অর্জন সিঙ্গুরের নেহার।
হুগলি, ৩০ জুন:- থাইল্যান্ড এর রাজধানী ব্যাংকক কে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের নেহা বাগ আর্টিস্টিক সোলো যোগা প্রতিযোগিতায় সোনা অর্জন করে। এছাড়া ট্রাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এদিন সিঙ্গুরে ফিরতেই জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রামবাসীরা বাড়িতে নিয়ে আসে। নেহার সাফল্যে খুশি গ্রামের সকলেই। এর আগে ২০২২ […]
রাজ্যসভার ভোটে অংশ নিতে পারবেন জেল বন্দি তিন বিধায়ক।
কলকাতা, ৩০ জুন:- আসন্ন রাজ্যসভার নির্বাচনে যদি শেষ মুহূর্তে ভোটাভুটি হয় তবে তাতে অংশ নিতে পারবেন এই মুহূর্তে জেলবন্দি তিন বিধায়ক। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা। আইন অনুযায়ী তাঁদের যেহেতু বিধায়ক পদ খারিজ হয়নি, কেবল জেল বন্দি আছেন, ফলে বিধানসভায় […]
ভোটের আগে হাওড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ।
হাওড়া, ৩০ জুন:- পঞ্চায়েত ভোটের আগে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটে ডোমজুড়ের সলপ তেঁতুলকুলি এলাকায়। এই নিয়ে রাজ্যের শাসক এবং বিরোধীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গেছে, ভোররাত সাড়ে ৩টে নাগাদ ডোমজুড়ের তেঁতুলকুলি এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী মৌমিতা প্রামাণিকের বাড়িতে কে বা কারাও আগুন […]











