হাওড়া, ৪ অক্টোবর:- ডিভিসি’র ছাড়া জলে প্লাবিত হাওড়ার একাংশ। জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই হাওড়ার উদয়নারায়ণপুর এলাকায় দামোদরের জল ছাপিয়েছে। দামোদরের জল ছাপিয়ে কোকাপুর পিচ রাস্তা প্লাবিত হয়ে জল ধুঁকছে হু হু করে। এর ফলে কুরচি-শিবপুর গ্রামের বেশ কিছু অংশ জলপ্লাবিত। এর পাশাপাশি, মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণের জলে হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরা এবং চিৎনান গ্রাম পঞ্চায়েত প্লাবিত। […]
এই মুহূর্তে
বৃষ্টিতে ভোগান্তি।
হাওড়া, ৪ অক্টোবর:- রাত থেকে ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা শহরবাসীর। হাওড়ার বিভিন্ন এলাকা বৃষ্টির জমা জলে প্লাবিত। কোথাও কোথাও জমেছে হাঁটু জল। বৃষ্টির জেরে সকালে স্কুলে আসার পথে জমা জলে অসুবিধার মধ্যে পড়েন পড়ুয়ারা, তাদের অভিভাবকেরা। জমা জলে ভোগান্তির শিকার হন অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। হাওড়া স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ইংরেজি মাধ্যম […]
বৃষ্টিতে জলমগ্ন গড়ফা সেতুর রাস্তা।
হাওড়া, ৩ অক্টোবর:- গ্রামীণ হাওড়ার পাঁচলায় সরকারি সাহায্য প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের উপর নির্মিত নতুন গড়ফা সেতুর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই উদ্বোধনের কয়েক মাস কাটতে না কাটতেই তিন দিনের বৃষ্টিতে জলমগ্ন হলো হাওড়ার গড়ফা সেতুর রাস্তা। ইতিমধ্যেই গড়ফা সেতুর যাতায়াতের রাস্তায় প্রায় এক কোমর জল জমে গিয়েছে এমনই অভিযোগ স্থানীয়দের। তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী […]
বেলুড় মঠে মোহন ভাগবত।
হাওড়া, ৩ অক্টোবর:- স্বস্তিকা পত্রিকার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে বেলুড় মঠে এসে উপস্থিত হয়েছেন আরএসএসের সংঘ প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার বিকেলে বেলুড় মঠের নবনির্মিত কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরএসএসের প্রধান ও সংঘচালক মোহন ভাগবত এদিন বিকেলে বেলুড় মঠে এসে উপস্থিত হন। তিনি প্রথমে মঠের মন্দির দর্শন করেন। দেখা করেন প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গে। […]
ডিভিসি জল ছাড়ায় রাজ্যের বেশ কিছু জেলায় প্লাবনের আশঙ্কা।
কলকাতা, ৩ অক্টোবর:- নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি ও ডিভিসির বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় রাজ্যের বেশ কিছু জেলায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ডিভিসি এদিন নিজেদের বিভিন্ন জলাধার থেকে আরও এক লক্ষ দশ হাজার কিউসেক জল ছেড়েছে। মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে ৩৫ হাজার কিউসেক জল। পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হয়েছে ৭৫ হাজার কিউসেক জল। এর […]
ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হাওড়ার নরসিংহ দত্ত কলেজ।
হাওড়া, ৩ অক্টোবর:- ছাত্রদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার ব্যাঁটরার নরসিংহ দত্ত কলেজ। ওই কলেজের বি.কম পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ মঙ্গলবার তারা যখন ক্যান্টিন রুমে ছিলেন সেই সময় ইউনিয়ন রুম থেকে কিছু বহিরাগত এসে তাদের জোর করে বলপূর্বক ক্যান্টিন থেকে বের করে দেয়। তাদের উপর হামলা চালায়। এই ঘটনা এদিনই প্রথম নয় এর আগেও ঘটেছে, বারবার […]
ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন প্রশাসন, মৃত্যু আরও দুজনের।
কলকাতা, ৩ অক্টোবর:- ডেঙ্গু নিয়ে চরম উদ্বিগ্ন প্রশাসন। রাজ্যে ডেঙ্গিতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ দমদমে ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন শ্যামলী বন্দ্যোপাধ্যায় নামে ৫৮ বছরের এক প্রৌঢ়া। দক্ষিণ দমদম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাঙুরের শ্যামাপ্রসাদ কলোনির বাসিন্দা শ্যামলীদেবী গত বেশ কয়েকদিন ধরে ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন। উল্টোডাঙার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গতকাল সেখানেই তাঁর […]
দিল্লিতে ধর্না মঞ্চে বাঁধা দেওয়ার জের, হাওড়ায় অবরোধ-বিক্ষোভ তৃণমূলের।
হাওড়া, ৩ অক্টোবর:- দিল্লির ঘটনার প্রতিবাদ, হাওড়ায় একাধিক জায়গায় ধিক্কার, অবরোধ কর্মসূচি তৃণমূলের। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচিতে বাধাদান ও ১০০ দিনের টাকার আটকে রাখার প্রতিবাদে হাওড়ার ডোমজুড় বিধানসভার সলপ বাজারে সলপ এক নম্বর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকালে পথ অবরোধ করা হয়। হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ হয়। এদিন ১০০ দিনের জব […]
হিটলার থেকে নেতাজীর কণ্ঠস্বর আজও শোনা যায় নকুবাবুর ঘরে।
কলকাতা, ৩ অক্টোবর:- না থেকেও তিনি আছেন ঘরটায়। তাঁর সমস্ত অস্তিত্ব অনুভব করা যায় এই ঘরে পা রাখলে। উত্তর কলকাতার খান্না মোড় থেকে শ্যাম মিত্র লেনে ঢুকে পুরনো দিনের বাড়ি। উঁচু সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একটা ঘর। পা ফেলার জায়গা নেই বললেই চলে। একজন মানুষের আজীবনের স্বপ্ন ও সাধনার ভাণ্ডার একইসঙ্গে যেন মুক্ত আর বন্দি […]
লক্ষীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা সংখ্যা দু কোটি পেরোলো।
কলকাতা, ৩ অক্টোবর:- রাজ্যের লক্ষী ভান্ডার প্রকল্পের উপভোক্তা সংখ্যা ২ কোটি পার করল। সদ্য সমাপ্ত দুয়ারে সরকার কর্মসূচিতে আরও ৯ লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নারী শিশু ও সমাজ কল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে। বর্তমানে রাজ্যের ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এবার তার সঙ্গে […]











