হুগলি, ২ নভেম্বর:- বেআইনিভাবে গঙ্গা থেকে বালি তোলার অভিযোগে গ্রফতার করা হল তেরোজনকে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে দুটি নৌকা ও দুটি পিকআপ ভ্যান। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মগরা থানার ত্রিবেণী বালি ঘাটে। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে চারজন বাঁশবেড়িয়ার বাসিন্দা। বাকিরা নদীয়ার কল্যাণীর বাসিন্দা বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার […]
এই মুহূর্তে
রূপান্তরকামী’কে মারধরের অভিযোগ, থানা ঘেরাও করে বিক্ষোভ হাওড়ার ব্যাঁটরায়।
হাওড়া, ২ নভেম্বর:- রূপান্তরকামী’কে মারধরের অভিযোগ, থানা ঘেরাও করে বিক্ষোভ হাওড়ার ব্যাঁটরায়। এক রূপান্তরকারী’কে মারধরে উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ব্যাঁটরা থানা এলাকা। ঘটনার সূত্রপাত আবাসনে জুতো রাখা নিয়ে। তা নিয়েই শুরু হয় বচসা। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে বাইরে থেকে লোক এনে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে রাতভর বিক্ষোভ দেখান রূপান্তরকারীরা।
মদের আসরে হামলায় জখম যুবকের মৃত্যু, গ্রেপ্তার বন্ধু
হাওড়া, ১ নভেম্বর:- মদের আসরে মদ্যপ অবস্থায় বন্ধুদের মধ্যে বচসা এবং মারধরের ঘটনায় মৃত্যু হলো জখম যুবকের। শনিবার রাতে তন্ময় দাস নামের ওই যুবকের মুখে রড ঢুকিয়ে খুনের চেষ্টা করেছিল তারই বন্ধু। সেই ঘটনার জেরে বুধবার দুপুরে জখম তন্ময়ের মৃত্যু হয় কলকাতার কলকাতার এসএসকেএম হাসপাতালে। এদিকে, তন্ময় দাসকে খুনের ঘটনায় তার এক বন্ধুকে পুলিশ গ্রেপ্তার […]
পুরসভার উদ্যোগে আন্তর্জাতিক মানের সুইমিং পুল হুগলিতে।
হুগলি, ১ নভেম্বর:- হুগলি জেলার উত্তরপাড়া পুরসভার মুকুটে আবার একটা নতুন পালক।রাজ্যের মধ্যে প্রথম পুরসভার উদ্যোগে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল। ৮০ কাঠা জমির মধ্যে তৈরি হতে চলছে আন্তর্জাতিক মানের এই সুইমিং পুল। যেখানে আগামী দিনে মানুষ আন্তর্জাতিক সুইমিং প্রতিযোগিতাও দেখতে পাবে। ইতিমধ্যেই এই সুইমিং পুলের ম্যাপের ছবি সকলের নজর কেড়েছে। সাত কোটি […]
রাজ্যে দুর্নীতি-কান্ডে আসল চোরেদের ধরতে হবে, দাবি সেলিমের।
হাওড়া, ১ নভেম্বর:- ভুয়ো ডাক্তার, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো জব কার্ড, ভুয়ো এমএলএ কারা তৈরি করেছে? সব তৈরি হয়েছে দিদির সরকারের আমলে। আমরা এই এইসব ভুয়ো’র বিরুদ্ধে আন্দোলন করছি। ওরা যদি বলে থাকেন বাম আমলে ভুয়ো রেশন কার্ডের কথা তাহলে এতদিন কেন ওরা চুপ ছিলেন? কেন ওরা আন্দোলন করেননি? এমনই প্রশ্ন তুললেন মহ: সেলিম। ভারতের […]
রেশন দুর্নীতি নিয়ে পূর্বতন বাম সরকারকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১ নভেম্বর:- রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে রাজনৈতিক চাপান উতরের আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এ প্রসঙ্গে পূর্বতন বাম সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তাঁর দাবি, ২০১১ সালে তৃণমূল যখন রাজ্যে ক্ষমতায় আসে, সেই সময় ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। তাঁর সরকার সেই ১ কোটি কার্ড বাতিল করে রেশন কার্ডের ডিজিটালকরণ ঘটিয়েছে। কেন্দ্রীয় সরকারও ১০০ […]
চলতি বছরে দুর্গা পুজোকে ঘিরে ৭২ হাজার কোটি টাকার আর্থিক লেনদেন, নবান্নে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ নভেম্বর:- অর্থনৈতিক কর্মকান্ড ও কর্মসংস্থানের নিরিখে চলতি বছরের পুজো নতুন উচ্চতা স্পর্শ করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, চলতি বছরে পুজোকে ঘিরে ৭২ হাজার কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে এবং তিন লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের প্রাথমিক সমীক্ষা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। তবে তাঁর […]
চলতি বছরে রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত রাজ্যে।
কলকাতা, ৩১ অক্টোবর:– চলতি বছরে রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য ভবন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২৪শে অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৪৭৫ জন, যা গত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এর মধ্যে দুর্গোৎসবের সময় অর্থাৎ মহালয়া থেকে দশমী পর্যন্ত এই ১১ দিনে রাজ্যে ডেঙ্গির কবলে পড়েছেন প্রায় ৯ হাজার মানুষ। […]
পেঁয়াজের ঝাঁজে চোখ জ্বলছে বাংলার মানুষের।
কলকাতা, ৩১ অক্টোবর:- পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল বাংলার মানুষের। প্রতি কেজি পেঁয়াজের দাম ছুঁয়েছে ৮০ টাকা। মানুষ পেঁয়াজ কিনবে নাকি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনবে কপালে চিন্তার ভাঁজ। সাধের পেঁয়াজ যেন নিলামে বিকোচ্ছে। তবে এত দাম কি করে বাড়ল প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে দামে ফাটকাবাজি রুখতে বাজারে অভিযানে নামছে টাস্ক ফোর্স। একই সঙ্গে কয়েকদিনের মধ্যে […]
রেশন দুর্নীতি নিয়ে হাওড়ায় বিক্ষোভ মিছিল বিজেপি’র, পোড়ানো হলো জ্যোতিপ্রিয়’র কুশপুতুল।
হাওড়া, ৩১ অক্টোবর:- রেশন দুর্নীতি সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ইস্যু’তে হাওড়া সদরে বিজেপি’র বিক্ষোভ। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ হাওড়ার জেলাশাসকের দফতর অভিযান নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। হাওড়া পুরনিগমের গেটের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। এই নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। প্রাক্তন খাদ্যমন্ত্রী জোত্যিপ্রিয় মল্লিকের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি […]











